Builder's for Future Destination.

  • Home
  • Builder's for Future Destination.

Builder's for Future Destination. We want to change our society for better future.We want to learn our next generation as if they can

18/07/2026
 #সিভিল_ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নের উত্তর:-১) প্রশ্নঃ রাস্তার কাজে কোর্স এগ্রিগেট বিছানোর পর কতটন রোলার দিয়...
26/05/2021

#সিভিল_ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নের উত্তর:-

১) প্রশ্নঃ রাস্তার কাজে কোর্স এগ্রিগেট বিছানোর পর কতটন রোলার দিয়ে রোলিং করতে হয়?
উত্তরঃ ১০ টন

২) প্রশ্নঃ সিমেন্ট কনক্রিটের রাস্তাকে কি পেভমেন্ট বলা হয়?
উত্তরঃ Rigid Pavement

৩) প্রশ্নঃ সড়কে সুপার এলিভেশন কোথায় দিতে হয়?
উত্তরঃ Horizontal Curve এ

৪) প্রশ্নঃ সিলকোট স্থাপনের কত দিন পর ট্যাককোট স্থাপন করা ভালো?
উত্তরঃ ৭ দিন

৫) কনক্রিটের সড়ক তৈরী করার পর কত দিন কিউরিং করতে হয়?
উত্তরঃ ২৮ দিন

৬) প্রশ্নঃ জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্রাফিক সাইন?
উত্তরঃ Informatory Sign

৭) রাস্তার সরল অংশ এবং বৃত্তাকার বাকের মধ্যে পরিবর্তনশীল যে বাক ব্যাবহৃত হয় তার নাম কি?
উত্তরঃ ভ্রান্তি বাক

৮) জাতীয় হাইওয়ের দুইপাশে শোল্ডারের প্রস্থ কত মিটারের কম হবে না?
উত্তরঃ ২ মিটার

৯) বাংলাদেশে ব্যাবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১২.৮০ মিটার

১০) Fouling Mark কি ?
উত্তরঃ বিপদ চিহ্ন

১১) মোমেন্ট অব ফোর্স এর সুত্র কি?
উত্তরঃ বল X লম্ব দুরত্ব

১২) কোন বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে ?
উত্তরঃ ১০ কেজি

১৩) ত্রিভুজের ভুমি b এবং উচ্চতা h হলে ভুমি রেখা থেকে CG এর দুরত্ব কত হবে?
উত্তরঃ h/3

১৪) যে বীমের এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে কি বলে?
উত্তরঃ ঝুলন্ত বীম

১৫) বেন্ডিং মোমেন্ট যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলা হয় -
উত্তরঃ ইনফ্লেকশন বিন্দু

১৬) ১ হর্স পাওয়ার সমান কত?
উত্তরঃ 75 kg-m/সেচ

১৭) ACI কোড অনুযায়ী বীমের মিনিমাম বেন্ডিং রিইনফোর্সমেন্ট কত?
উত্তরঃ 200/fy

১৮) কনক্রিটের Failur load ও Working load এর অনুপাত কত ধরা হয়?
উত্তরঃ ২.২৫

১৯) ডায়াগোনাল টেনশন সাপোর্টের দিকে আনুভুমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
উত্তরঃ ৪৫

২০) একমুখো ক্যান্টিলিভার স্ল্যাব এর ACI কোড অনুসারে ন্যূনতম পুরুত্ব কত?
উত্তরঃ L/12

২১) কোন এলাকার রানঅফ ও বৃষ্টিপাতের অনুপাতের হারকে কি বলে?
উত্তরঃ রানঅফ সহগ

২২) নিরাপত্তার জন্য বাধ এলাকায় অতিরিক্ত পানি অপসারণের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কি বলে?
উত্তরঃ স্পিলওয়ে

২৩) মাটির বাধের সর্বাধিক উচ্চতা কত হতে পারে?
উত্তরঃ ৩০ মিটার

২৪) খাল বা অন্য কোন খনন প্রক্রিয়ার মাটি খননের গভীরতাকে কি বলে?
উত্তরঃ সাক্ষী

২৫) ফিস ল্যাডারে পানির গতিবেগ কত?
উত্তরঃ ৩ মিটার/সেকেন্ড

২৬) বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
উত্তরঃ পিরিনিয়াল পদ্ধতি

২৭) বাংলাদেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় সেচ পদ্ধতি কি?
উত্তরঃ দোন

২৮) অগভীর নলকুপের সাহায্যে কত গভীরতাত পানি উত্তোলন করা যায়?
উত্তরঃ ৪০ থেকে ৫০ মিটার

২৯) জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য অপরিপক্ক করার সময় পর্যন্ত ব্যাবহৃত মোট পানির গভীরতাকে কি বলে?
উত্তরঃ ডেল্টা

৩০) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ

৩১) সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব কত?
উত্তরঃ ১.০২৫

৩২) ৬ নং হ্যান্ড পাম্পের সিলিন্ডারের ব্যাস কত ইঞ্চি?
উত্তরঃ ৬ ইঞ্চি

৩৩) মৃত্তিকা হতে কোন পদ্ধতিতে পানি অপসারণ করলে মৃত্তিকার শিয়ার স্ট্রেংথ বৃদ্ধি পায়?
উত্তরঃ ইলেক্ট্রো অসমোসিস পদ্ধতি

৩৪) ভুনিম্নস্থ পানি নিষ্কাশনের প্রক্রিয়া কি নামে পরিচিত?
উত্তরঃ ডি ওয়াটারিং

৩৫) নলকুপের ছিদ্রের উলম্বিকতা পরীক্ষার জন্য কি ব্যবহৃত হয়?
উত্তরঃ ওলন চাকতি

৩৬) অবনমন শঙ্কুতে বিভিন্ন বিন্দুর অবনমন প্রদর্শিত কার্ভকে কি বলা হয়?
উত্তরঃ ড্র ডাউন কার্ভ

৩৭) মৃত্তিকার কণায় বন্ধ হয়ে যাওয়া স্টেনারকে মুক্ত করবার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ব্যাক বোরিং

৩৮) বৃষ্টির ফোটার সর্বনিম্ন আকার কত?
উত্তরঃ ০.৫ মিলিমিটার

৩৯) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ২০৩ সেমি

৪০) বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বৃষ্টিমান যন্ত্র কোনটি?
উত্তরঃ সাইমন বৃষ্টিমান যন্ত্র

৪১) ডিফর্মড বারের জন্য টেনশন জোনে ল্যাপিং কত ধরা হয়?
উত্তরঃ 40D

৪২) পরিখার মাটির ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
উত্তরঃ ১/৫ অংশ

৪৩) বীমে সাধারনত কনক্রিটের শতকরা কত ভাগ রড ধরা হয়?
উত্তরঃ ১ থেকে ২

৪৪) ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
উত্তরঃ ৬ মিটার

৪৫) ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
উত্তরঃ ১১২

৪৬) এক ফিট দীর্ঘ একটি ২০ মিলি রডের ওজন কত?
উত্তরঃ ০.৭৫ কেজি

৪৭) ১ঃ২ঃ৪ রেশিওতে ১০০সিএফটি ঢালাইয়ের কাজে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
উত্তরঃ ১৭.৫ ব্যাগ

৪৮) ১ ঘনমিটার গাথুনীর কাজে কতিটি ইটের প্রয়োজন?
উত্তরঃ ৪০০টি

৪৯) ফ্লোরে টাইলস লাগানোর মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত থাকে?
উত্তরঃ ১ঃ৩

৫০) ব্রিক ওয়াল প্লাস্টারের কাজে ব্যবহৃত মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত?
উত্তরঃ ১ঃ৫

28/03/2020

কলাম, বীম ও ছাদে রড দেয়ার নিয়মঃ
===========================
কলাম কিংবা বিমে ল্যাপিং কিভাবে দিতে হবে ,কতটুক দিতে হবে এসব বিষয় খুবই ইম্পরট্যান্ট এছাড়াও বিম কলামে এক্সট্রা টপ দেয়ার, রিং বাধা এবং রিং দেয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করতে হবে। এছাড়া স্ল্যাবের ক্ষেত্রে ক্র্যাংক বার,এক্সট্রা টপ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে .

প্র্যাকটিকাল কাজের বিভিন্ন ড্রয়িং এর আইডিয়া থেকে কলাম, বীম ও ছাদে রড দেয়ার কিছু নিয়ম শেয়ার কর হলো, তবে ড্রয়িং টু ড্রয়িং কিছু জিনিস ভিন্ন হতে পারে। যে জিনিস গুলো মোটামুটি একই থাকে সেগুলো তুলে ধরা হলো

♦কলামে রিং বাধার নিয়মঃ
======================
▶কলামের দুই পাশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের ভিতরে বেশী ঘন হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
স্পেসিং হতে পারে ৩/৪/৫ ইঞ্চি

▶কলামের মাঝের অংশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের বাইরে কম ঘন ভাবে দিতে হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
স্পেসিং হতে পারে ৬/৭/৮ ইঞ্চি

♦বিমে রিং বাধার নিয়মঃ
==================
▶বিমের দুই পাশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা কলাম সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের ভিতরে বেশী ঘন হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
স্পেসিং হতে পারে ৩/৪/৫ ইঞ্চি

▶বিমের মাঝের অংশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা কলাম সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের বাইরে কম ঘন ভাবে দিতে হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
স্পেসিং হতে পারে ৬/৭/৮ ইঞ্চি

♦বিমের ক্ষেত্রে এক্সট্রা টপঃ
=====================
▶বিমের প্রান্তে এক্সট্রা টপের পরিমান দেওয়া হয় L/4

▶বিমের মাঝের সাপোর্টের পাশে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/3

▶বিমে এক্সট্রা বটম দেওয়া হয় কলাম থেকে L/7 বা L/8 দূরে

ছাদে রড দেওয়ার নিয়মঃ
==================
♦মেইন রড ও বাইন্ডার রডঃ
ছাদে মেইন রড দেওয়া হয় শর্ট ডিরেকশন বরাবর
ছাদে বাইন্ডার রড দেওয়া হয় লং ডিরেকশন বরাবর
মেইন রড খাচার বাইরে অর্থাৎ উপরে ও নিচে থাকে
বাইন্ডার রড খাচার ভিতরে থাকে

♦স্ল্যাবে এক্সট্রা টপঃ
স্ল্যাবের প্রান্তে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/4 পর্যন্ত
স্ল্যাবের মাঝের সাপোর্টে এক্সট্রা টপ দেওয়া হয় L/3 পর্যন্ত

♦স্লাবে ক্র্যাংক বারঃ
স্লাবের প্রান্তে ক্র্যাংক এর পরিমান L/5
স্ল্যাবের মাঝের সাপোর্টে ক্র্যাংক এর পরিমান দেওয়া হয় L/4

☑ ☑ বিদ্রঃ এই ব্যাপার গুলো ডিজাইন অনুসারে হয়ে থাকে, তাই আপনাকে কাজ করতে হবে এস পার ড্রয়িং । তবে মোটামুটি উপরের নিয়মানুসারেই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যাবহার করা হয়।
কপি
Design Integrity
থেকে

15/03/2020

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.১২০ কেজি।
১০ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার
এক ফুট রডের ওজন =
০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার
এক ফুট রডের ওজন
=১.১৭৪৭ কেজি।
উপরে যে
কনভার্ট সিস্টেম
দেয়া হয়েছে,
এর প্রতিটি যদি আপনার জানা
থাকে তাহলে বাস্তবে কাজ করা
আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে
রডের আন্তর্জাতিক হিসাব করা হয়
kg/m এ।আবার বাংলাদেশে
সাধারন লেবারদের সাথে কাজ
করার সময় এই হিসাব জানা একান্তই
জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয়
টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা
হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের
ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া
রডের এক ফিটের ওজন বাহির হবে .
এখনে অবশ্যই রডের ডায়া মিলি
মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে
২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে
সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া
৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে
সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া
০.৮৬ cft লাগে।
==============================
================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর
প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে
প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে
প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে
মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে
মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের
ফ্লাট সোলিং এর জন্য ইটের
প্রয়োজন=৩১ টি

08/03/2020

রেট্রোফিটিং নিয়ে বিস্তারিত
#শেয়ার করে রাখুন
--------------------------------------------------------
রেট্রোফিটিং বর্তমানে একটি বহুল জনপ্রিয় একটি সেক্টর, দিন দিন সিভিল ইঞ্জিনিয়ারিং বড় অংশ দখল করে নিচ্ছে রেট্রোফিটিং।
বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বহুল ভাবে রেট্রোফিটিং এর কাজ হচ্ছে।

আজকে আপনাদের সাথে শেয়ার করব রেট্রোফিটিং নিয়ে বিস্তারিত ।

(( Design Integrity সিভিল ইঞ্জিনিয়ারং রিলেটেড একটি পেজ কলামের কনক্রিট কনফাইনমেন্ট বৃদ্ধি পায়
>কলামের লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায়
>কলামের শিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি পায়
>কলামের ফ্লেক্সারাল স্টেনথ বৃদ্ধি পায়
>অন্যান্য রেট্রোফিটিং এর তুলনায় এই পদ্ধতি তে কস্টিং কম
>সবচেয়ে সহজ পদ্ধতি ,এই পদ্ধতি খুব সহজেই এপ্লাই করা যায়

#অসুবিধা

>এই পদ্ধতিতে কলামের সাইজ অনেক বৃদ্ধি পায় যার ফলে স্ট্রাকচারের আর্কিটেকচারাল ভিউ নস্ট হয়
>কলামের সাইজ বৃদ্ধির কারনে জায়গা কমে যায়

Profile Jacketing of column
--------------------------------------------------------------------
এই পদ্ধতিতে কলামের চারপাশে নতুন ভাবে স্টিল প্লেট এর কাভারিং করা হয়,এবং কণ ঢালাই দেওয়া হয়না । এর মাধ্যমে কলামের সাইজ কিছুটা বৃদ্ধির সাথে সাথে কলামের স্ট্রেনথ বৃদ্ধি পায় ।

স্টিল প্লেট জ্যাকেটিং এ স্টিল প্লেট এর সাইজ ও থিকনেস এবং স্টিল জ্যাকেটিং এর কাভারিং এর পরিমান নির্ভর করে স্ট্রাকচারের এনালাইসিস এর উপর।

#সুবিধা

>কলামের কনক্রিট কনফাইনমেন্ট বৃদ্ধি পায়
>কলামের লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায়
>কলামের শিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি পায়
>কলামের ফ্লেক্সারাল স্টেনথ বৃদ্ধি পায়
> রিনফোর্সমেন্ট জ্যাকেটিং এর তুলনায় এই পদ্ধতি তে কলামের সাইজ কিছুটা কম বৃদ্ধি পায় ।

#অসুবিধা

>এই পদ্ধতিতে কলামের সাইজ কিছুটা বৃদ্ধি পায় এবং স্টিল প্লেট উম্মুক্ত থাকায় স্ট্রাকচারের আর্কিটেকচারাল ভিউ নস্ট হয়।
>কলামের স্টিল প্লেট জ্যাকেটিং এর জন্যে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ লেবার এর প্রয়োজন এবং স্টিল প্লেট এর করোসন রোধে মেইন্টেইনেন্স করতে হয়
>কলামের স্টিল প্লেট এবং কনক্রিট এর মাঝের জায়গায় বন্ডিং এর জন্যে স্পেশাল ইপোক্সি ব্যাবহার করা হয়

Addition of Shear Wall
-----------------------------------------------------
এই পদ্ধতিতে বিল্ডিং ফ্রেম এ শিয়ার ওয়াল যোগ করা হয়। সাধারনত নন-ডাকটাইল রিনফোর্স কনক্রিট স্ট্রাকচারে এই পদ্ধতি বেশী ব্যাবহার করা হয় ।
(চিত্র- ৩)

>এই পদ্ধতি তে ব্যাবহত শিয়ার ওয়াল প্রি-কাস্ট বা কাস্ট-ইন সিটু হতে পারে ।
>শিয়ার ওয়াল বিল্ডিং এর আউট সাইড বা এক্সটেরিয়র ওয়ালে দেওয়া হয়

ফাইবার রিনফোর্স পলিমার দিয়ে রেট্রোফিটিং

Ferro-cement Jacketing
---------------------------------------------------

ফেরোসিমেন্ট বর্তমানে বহুল প্রচলিত একটি রেট্রোফিটিং পদ্ধতি ।এই পদ্ধতিতে সাধারনত ফেরোসিমেন্ট এর মেশ বা জাল ব্যাবহার করা হয় যার ফলে কলামের লোড বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি পায় ।

>কনক্রিট কে অনেক বেশী ডিউরেবল করে
>ফায়ার রেসিসটেন্ট এর জন্যে ফেরোসিমেন্ট খুবই ইফেকটিভ (7500C for 48 hours)
>ফেরোসিমেন্ট জ্যাকেটিং এ থিকনেস ৪০-৫০ মিমি বৃদ্ধি পায় যা এসথেটিক ভিউ তে ইফেক্ট করেনা
>কলামের বাকলিং রেসিসটেন্স বৃদ্ধি করে

Fiber Reinforced Polymer Wrapping
--------------------------------------------------------------

ফাইবার রিনফোর্স পলিমার বর্তমানে বহুল প্রচলিত রেট্রোফিটিং পদ্ধতি। ফাইবার রিনফোর্স পলিমার সাধারনত কলামের সিসমিক রেট্রোফিটিং এর জন্যে ব্যাবহার করা হয়। স্টিল ও কনক্রিট এর জ্যাকেটিং এর থেকে ফাইবার রিনফোর্স পলিমার এর অনেক গুলো আলাদা সুবিধা আছে ।

#সুবিধা
>ফাইবার রিনফোর্স পলিমার অনেক বেশী স্ট্রেন্থ দেয় এবং খুবই ওজনে খুবই হালকা যার কারনে বিল্ডিং স্ট্রেনথ অনেক গুন বৃদ্ধি পায়
>হাই মডুলাস অফ ইলাস্টিসিটি
>করোসন রেসিস্টেন্স
>কলাম/বিমের ডাইমেনন এ কোন পরিবর্তন করেনা যার কারনে আর্কিটেকচারাল ভিউ তে কোন ইফেক্ট হয়না
।
#অসুবিধা
> অনেক ব্যায়বহুল

ফাইবার হচ্ছে দীর্ঘ filament এর তৈরি একটি উপাদান। একটি একক ফাইবার সাধারণত 15 um ব্যাস পর্যন্ত হয়। ফাইবারগুলির প্রধান ফাংশন হচ্ছে লোড বহন করা, স্থাপত্য বৃদ্ধি করা, এবং অন্যান্য স্ট্রাকচারাল বৈশিষ্ট্যগুলি সরবরাহ করা
বিভিন্ন রকম ফাইবার রিনফোর্স পলিমার রয়েছে

>কার্বন ফাইবার রিনফোর্স পলিমার
>গ্লাস ফাইবার রিনফোর্স পলিমার
>এরামিড ফাইবার রিনফোর্স পলিমার

এর মধ্যে কার্বন ফাইবার রিনফোর্সমেন্ট পলিমার সবচেয়ে বেশী জনপ্রিয় ও বহুল ব্যাবহত একটি পদ্ধতি ।
এই পদ্ধতি তে কলাম বা বিম কে CFRP ফাইবার দিয়ে র‍্যাপিং করা হয় এবং এই র‍্যাপিং বিভিন্ন ভাবে করা যায়, বিল্ডিং এনালাইসিস এর উপর ভিত্তি করে কলাম বা বিম কে পারসিয়ালি ও সম্পুর্ন র‍্যাপিং করা হয়।
পারশয়ালি- ৩০%-৫০%-৭০%
পারসিয়ালি এবং সম্পুর্ন র‍্যাপিং এর ক্ষেত্রে লোড বিয়ারিং ক্যাপাসিটি বিভিন্ন রেশিও তে বৃদ্ধি পায়

পারশিয়ালি র‍্যাপিং এর ক্ষেত্রে স্ট্রেনথ ৩০-৫০ % পর্যন্ত বৃদ্ধি পায় আর সম্পুর্ন র‍্যাপিং এর ক্ষেত্রে ১.৫-২ গুন পর্যন্ত শক্তি বৃদ্ধি পেতে পারে ...

বাংলাদেশে অনেক জায়গায় CFRP রেট্রোফিটিং এর কাজ হচ্ছে ।

এছাড়াও আরো কয়েক প্রকার রেট্রোফিটিং পদ্ধতি প্রচলিত আছে ।
>Adding Wing Wall
>Adding Infill Wall
>Adding Bracing
>Wall thinckening
>Mass reduction
>Base Isolation
>Mass Dampers
>Footing Retrofitting

🏠 🏠 সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন তথ্য পেতে পেজ এ লাইক দিয়ে সাথেই থাকুন।
Copy from
Design Integrity

Usefull Notes ✔️Join 👉👉 Engineering Daily
22/02/2020

Usefull Notes ✔️
Join 👉👉 Engineering Daily

>>>>> সাইট ইঞ্জিনিয়ার দের প্রয়োজনীয়  কিছু স্ট্রাকচারাল ধারনা
19/02/2020

>>>>> সাইট ইঞ্জিনিয়ার দের প্রয়োজনীয় কিছু স্ট্রাকচারাল ধারনা

19/02/2020

ফুটিং (Footing) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
#শেয়ার করে রাখুন
---------------------------------------------------------------------

নির্মাণ কাজ শুরু করার আগে সব ধরনের যন্ত্রপাতি ও ম্যাটেরিয়ালস মজুদ রাখতে হবে। না হয় কাজ শুরুর পরে কোন যন্ত্রপাতি ও ম্যাটেরিয়ালস না থাকলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে।

প্রয়জনীয় যন্ত্রপাতি /ম্যাটেরিয়ালসের তালিকা
----------------------------------------------------------------------
১। ইট, বালি, খোয়া, সিমেন্ট, রড,২৪ গেজের জি.আই তার ইত্যাদি
২। কোদাল, বেলচা, টুকরি।(মাটি কাটার জন্য)
৩। ২"বাই ৩" সাইজের কাঠের ডাসা, প্লেন সীট( ফুটিং এর মাটি কাটার পর মাটির ভাঙন আটকানোর জন্য)
৪। ট্রিপল ( বৃস্টি নামলে যেন ফুটং এর মাটি রক্ষা করা যায়)
৫। সাবমারসিবল অথবা জেট পাম্প ( পানি নিষ্কাশন করার জন্য)।

যদি আপনার সাইটের মাটির অবস্থা খারাপ হয় তবে আপনি চেস্টা করবেন যে দিন ফুটিং এর মাটি কাটবেন সেইদিনই ফুটিং ঢালাই করার।

কাজের বিবরণ
----------------------------------------------------------------------
১। ড্রইং অনুযায়ী ফুটিং এর লে-আউট দিন।

২। মাটি ফুটিং এর আকার অপেক্ষা বেশি কাটুন।

******* যদি মাটি কাটার গভীরতা ৫ ফিটের অধিক হয় তবে মাটি স্লোপ করে কাটুন। মাটি কখনো খাড়া ভাবে কাটবেন না। এতে মাটি ভেঙে যাবার সম্ভাবনা থাকে।

৩। মাটি কাটার সময় অবশ্যই ঢালাই এর গভীরতা সোলিং এবং স্যান্ড ফিলিং এর হিসাব করে নিবেন।

৪। মাটি কাটার সময় পানি উঠতে পারে।তাই মাটি কাটার সময় সুবিধাজনক স্থানে ছোট পিটের মত গর্ত করেন।যেন সেখানে পাম্প লাগিয়ে সহজেই আপনি পানি নিষ্কাসন করতে পারেন।

৫। মাটি কাটা হয়ে গেলে প্লেন সীট ও কাঠের সাহায্যে মাটিতে ঠেক দিন।যাতে মাটি ভেঙে পরতে না পারে।

৬। এবার স্যান্ড ফিলিং,পলিথিন লেয়িং ও সোলিং এর পর ইটের মুখ সিমেন্ট বালি দিয়ে মেরে দিন।

৭। এবার গ্রিড লাইন অনুযায়ী সঠিক ভাবে শাটারিং করুন।(আগে শাটার করলে বেজের রডের খাচা সঠিকস্থানে স্থাপন করতে সুবিধা হয়)।

৮। ফুটিং সাইজ ৬ ফিটের মত হলে তার রডের জালি আগেই রেডি করে রেখে দিন। আর পরে শুধু জায়গামত নামিয়ে দিন।

৯। যদি ফুটিং সাইজ বড় হয় তবে সঠিক মাপে রড কেটে নামিয়ে সস্থানে রড বাধুন।

১০। এবার কলামের রডের খাচা ফুটিং এর রডের জালির উপরে নামান এবং গ্রিড লাইন অনুযায়ী সঠিকভাবে স্থাপন করুন।

১১। কলামের রডের খাচাকে সোজাভাবে রাখার জন্য প্রয়োজনীয় ঠেকনা দিন।

১২। এবার ফুটিং এ পানি জমে থাকলে তা নিষ্কাশন করুন।

১৩। এবার কংক্রিট রেডি করে ঢালাই করুন।

১৪। কংক্রিট উপর থেকে ফেলা যাবে না অবশ্যই ডোঙা বানিয়ে ফেলতে হবে।

১৫। ঢালাই খুব দ্রুত করতে হবে। কেননা ঢালাইয়ের আগে পানি নিষ্কাশন করার পর পুনরায় পানি উঠে আসার আগেই ঢালাই কাজ সম্পাদান করতে পারলে ভাল।
copy from
Design Integrity

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত ১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থান...
19/02/2020

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত

১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।

২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।

৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।

৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।

৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।

৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।

৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।

৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।

৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।

১০। ভালভাবে কিউরিং করতে হবে।

১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

পাইল ক্যাপ চেক লিষ্ট
-------------------------------------------
• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন

• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে

• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে

• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়

• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে

• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে

• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে

• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।

• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে

• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Builder's for Future Destination. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed contractor?

Share