Idea Design & Development

Idea Design & Development আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে সঠিক ক?

দৃষ্টিনন্দন বাড়ি। লোকেশন : আলাউদ্দিন নগর কুমারখালী, কুষ্টিয়া।
18/05/2024

দৃষ্টিনন্দন বাড়ি।
লোকেশন : আলাউদ্দিন নগর
কুমারখালী, কুষ্টিয়া।

আজকের সাইড ডেলিভারি আড়াল বাজার কাপাসিয়া।
27/04/2024

আজকের সাইড ডেলিভারি

আড়াল বাজার
কাপাসিয়া।

খোশ আমদেদ মাহে রমজান
11/03/2024

খোশ আমদেদ মাহে রমজান

New orientation of IDEA Door Gallery  Rajendrapur Cantonment BazarGazipur Sadar Gazipur01648135056
04/03/2024

New orientation of IDEA Door Gallery

Rajendrapur Cantonment Bazar
Gazipur Sadar
Gazipur
01648135056

💢সেপটিক ট্যাংক নিয়ে বিপদে আছেন 💢 #সেফটি টাংকি এস্টিমেট শিখুন (টাইমলাইনে রাখুন)বেশিরভাগ বিল্ডিংয়ের সাঠিক ভাবে এস্টিমেট ...
08/02/2024

💢সেপটিক ট্যাংক নিয়ে বিপদে আছেন 💢
#সেফটি টাংকি এস্টিমেট শিখুন (টাইমলাইনে রাখুন)

বেশিরভাগ বিল্ডিংয়ের সাঠিক ভাবে এস্টিমেট না করার
কারনে সমস্যায় পড়তে হয় বিল্ডিং মালিক কে

সেপটিক ট্যাংক ডিজাইনঃ

-সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮
গুণ ধরতে হবে ।
-.ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই
করতে হবে ।
-.সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক
ট্যাংক নির্মাণ করতে হবে ।
-.ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি
পুরুত্বে প্লাস্টার করতে হবে ।
-.সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং
তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে ।
-সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে
অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা
উচিত। এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা
অনেকাংশে কমে আসবে।

#আসুন সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে
শিখি :

ধরি,
আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক
তৈরী করবো.
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার
গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে
১২০ লিটার পর্যন্ত ধরা হয়।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার =
১১০ লিটার।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ = (১০০×১১০)
= ১১০০০ লিটার।
= ৩৮৮.৪৬ ঘনফুট।
অবরোধকাল ধরলাম = ১ দিন।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬×১)
=৩৮৮.৪৬ ঘনফুট।
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট।
কক্ষের তলের ক্ষেত্রফল =(৩৮৮.৪৬÷৪)=
৯৭.১১ বর্গফুট।
মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L =৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B×৩B =৩B²
সুতরাং ৩B²= ৯৭.১১
বা, B² =(৯৭.১১÷৩) =৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L= ৩B =৩×৫.৬৮ =১৭.০৪ ফুট
মুক্ত এলাকার গভীরতা ২.৫০ ফুট ধরা হলে, মোট
গভীরতা হবে = (৪+২.৫০)= ৬.৫০ ফুট।
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ
×গভীরতা
=(১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট।
সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক
ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪×৫.৬৮×৬.৫০) ঘনফুট

আজ Matador PVC Pipe & Door এর পক্ষ থেকে জনাব নুরে আলম সাহেব IDEA Door Gallery  ও Transform Engineering Solution  এর ম্যা...
06/02/2024

আজ Matador PVC Pipe & Door এর পক্ষ থেকে জনাব নুরে আলম সাহেব IDEA Door Gallery ও Transform Engineering Solution এর ম্যানেজিং ডিরেক্টর কে উপহার প্রদান করেন।
উপহার সব সময় কাজের গতিকে বাড়িয়ে দেয়।

Matador door এর প্রতি আমরা কৃতজ্ঞ।

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]। ★টাইমলানে রেখে দিন★একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অন্যান্য স...
04/02/2024

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]। ★টাইমলানে রেখে দিন★
একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অন্যান্য সাধারণ কাজগুলোর মধ্যে ব্রিক ওর্য়াক হচ্ছে অন্যতম একটি। আমাদের দেশে আমরা সাধারণত দুই ধরনের ব্রিক ওয়ার্ক করে থাকি। দুইটা নিয়েই বিস্তারিত আলোচনা থাকবে।

✅ Ordinary Brick Work:
যা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এই ধরনের কাজে ইট দিয়ে গাথুনি তৈরির পর গাথুনি পৃষ্ঠকে ড্যাম্প ও আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের জন্য প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়।

✅ Pointing Brick Work:
যেখানে ব্রিক ওয়ালের জয়েন্টগুলোর সৌন্দর্য প্রদর্শনের জন্য ইহার উপরে কোন আস্তর বা প্লাস্টার প্রদান করা হয়না, গাথুনি পরবর্তীতে জয়েন্টগুলোকে পয়েন্টিং করে দেওয়া হয়। পয়েন্টিং ব্রিক ওয়ার্ক সচরাচর ১০ ইঞ্চির হয়ে থাকে।

✅ ব্রিক ওয়ালের প্রকারভেদ:
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্রিক ওয়াল প্রচলিত হয়েছে, তন্মধ্যে আমাদের দেশে মূলতঃ দুই ধরনের ব্রিক ওয়ালের বেশি প্রচলন রয়েছে;

☑️ Stretcher Bond:
যা আমাদের দেশে ৫” ব্রিক ওয়াল নামে পরিচিত, ইহা পার্টিশন ওয়াল, ইন্টারনাল বা এক্সটার্নাল উভয় ক্ষেত্রেই হয়ে থাকে।

☑️ English Bond:
যা ১০ “ ব্রিক ওয়াল নামে পরিচিত, সচরাচর ইহা বহি:স্থ বা আউটার দেওয়াল হিসেবে প্রদান করা হয়।

✅ এ ছাড়াও যেসব ব্রিক ওয়াল হয়ে থাকে:
ফ্লেমিশ বন্ড, হেডার বন্ড, ফেসিং বন্ড, রেকিং বন্ড, হেরিং বোন বন্ড, জিকজ্যাক বন্ড, Stack Bond, Dutch Bond ইত্যাদি।
……………………………………………………………….......
তো চলুন জেনে নেওয়া যাক গাথুনির কাজ শুরুর পূর্বেই আমাদেকে যা যা করতে হবে:-

🔺 ইট ভিজানো:
ইটকে ভালভাবে ভিজাতে হবে এবং কাজ শুরুর ২৪ ঘন্টা পূর্বে পানি থেকে তুলে ফেলতে হবে। মনে রাখবেন ইট যদি শুষ্ক থাকে তবে সিমেন্ট মসলার পানি শুষে নিবে, ফলশ্রুতিতে পানির অভাবে সিমেন্টের হাইড্রেশন ক্রিয়া ব্যহত হবে, যার দরুন গাথুনি দূর্বল হবে। একই ভাবে ইটের মধ্যে অত্যাধিক পানি থাকার কারণে যা হতে পারে;

☑️ সিমেন্ট মসলা নরম হয়ে জয়েন্ট থেকে ইটের গা বেয়ে পড়ে যাবে। যার দরুন জয়েন্টের মসলার পুরুত্ব খুবই কম থাকবে।
☑️ গাথুনি ভার্টিক্যালি শল আউটের প্রবল সম্ভাবনা থাকবে।
☑️ মিস্ত্রি কাজ করতে অনীহা প্রকাশ করবে, সাধারণত অত্যাধিক ভিজা ইটের কারণে তাদের হাতের স্কিন ক্ষয় হয়ে যায়।

🔺 বালি চালা এবং ভিজানো:
যদিও সময় এবং আর্থিক দিক বিবেচনা করে সচরাচর আমরা এই দুটো কাজ করিনা, তবে উত্তম কোয়ালিটি পেতে হলে বালিকেও ইটের মত ভিজিয়ে নিতে হবে, সেই সাথে চেলেও নিতে হবে।

🔺 চিপিং:
অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই আপনাকে ব্রিক ওয়ার্ক শুরুর পূর্বে পুরাতন/ নতুন সকল RCC সারফেস কে ভালভাবে চিপিং [ 2-3mm deep & 3/4 to 1” c/c distance] করে নিতে হবে। সেই সাথে তা ভাল করে #ভিজিয়ে ও পরিস্কার করে কাজ শুরু করতে হবে।

🔺 সিমেন্ট স্যান্ড মসলা:
পানি দেওয়ার পূর্বে শুষ্ক সিমেন্ট ও বালিকে ভালভাবে মিক্সিং করে নিতে হবে, ভাল ফল পেতে আমরা সাধারনত শুষ্ক মিশ্রনকে তিন ধাপে নেড়ে নেই, যাকে মিস্ত্রির ভাষায় তিন কাটা বলে, তবে কখনোই দুই কাটার কম হবেনা। মনে রাখতে কেবল মাত্র সমসত্ত্ব মিশ্রনের ফলেই মসলার সর্বোচ্চ ফলাফল পাওয়া সম্ভব।

☑️ আমরা সাধারণত ৫” গাথুনিতে ১:৪ অথবা ১:৫ এ মসলা প্রস্তুত করে থাকি।
☑️ ১০” এর জন্য ১:৬ অথবা ১:৫ এ মসলা প্রস্তুত করে থাকি।

বি.দ্র: মসলা প্রস্তুতের ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে শেষ করে ফেলা উত্তম।
……………………………………………………………….......
🔺 কাজ চলাকালীন সতর্কতা সমূহ:

🔘 লে আউট:
এ ক্ষেত্রে আমরা সাধারণত ড্রইং এর মাপ অনুযায়ী দরজার জন্য নির্দিষ্ট ফাকা রেখে প্রতি রুমে এক ইট করে লে-আউট গাথুনি করে থাকি।

যেটা আগেই বলেছি, চিপিং এর পর ফ্লোরকে ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে গাথুনির কাজ শুরু করতে হবে।
যদিও এটা বই পুস্তকে কোথাও দেখিনি, তবে অধিকাংশ ইঞ্জিনিয়ারগনই পুরাতন RCC সারফেসে নতুন গাথুনি বা ঢালাই শুরুর পূর্বে সিমেন্টের #গ্রাউটিং সাজেস্ট করে থাকেন [আমিও ফলো করি]। গ্রাউটিং এর বেলায় লক্ষ্য রাখতে হবে ইহা যেন শুকিয়ে না যায়, আদ্র থাকা অবস্থাতেই মসলা ফেলতে হবে।

বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে ডায়াগোনাল মাপ যেন ঠিক থাকে যদি রুমগুলো স্কয়ার টাইপের হয়, রুম সাইজ একটু কম বেশি করে হলেও দেওয়ালকে কলাম এবং বিম ফ্ল্যাশে রাখতে হবে, না হলে রুমের ভিতর ১/২” বা ১” অফসেট বের হবে যা দেখতে দৃষ্টিকটু হবে।

🔘গাথুনির হাইট:
৫” হলে একদিনে বুক সমান উচ্চতায় বা সর্বোচ্চ ৪.৫ ফিট করতে পারবে, ১০” হলে ৫ ফিট পর্যন্ত করা যাবে। এর বেশি হলে গাথুনি শল আউট কিংবা যে কোন এক দিকে হেলে পড়তে পারে।

🔘 উলম্ব শল:
কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন একটি ইটকে ধরে শল চেক করতে হবে, নচেৎ গাথুনি শলে থাকবেনা। দেখা যায় অনেক মিস্ত্রি এক সময় এক ইটে শল ধরে, এতে করে গাথুনি বাকা হবার সম্ভাবনা থাকে। এখানে যেটা করা যেতে পারে, প্রথম ধাপে সবার নিচের ইটকে শলে রেখে পরবর্তীতে ৪.৫ ফিটের মাথায় আরেকটিকে স্থির করে অবশিষ্ট গাথুনি শেষ করতে হবে।

🔘 মসলার জয়েন্ট:
মসলার জয়েন্টে হরিজনটালি এবং ভার্টিক্যালি ১/২” বা 12mm করে মসলা বা মর্টার দিতে হবে এবং ইহা সর্বত্র একই থাকবে।

🔘 লেভেল:
যদি মসলার জয়েন্টে একই পুরুত্বের মসলা দেওয়া হয় তবে গাথুনি লেভেলে থাকবে, বিশেষ করে ৭ ফিটে গিয়ে অবশ্যই গাথুনির লেভেল করে নিতে হবে, না হলে লিল্টেন বসাতে অসুবিধে হবে।

🔘 জয়েন্টে মসলার ছিদ্র বা ভয়েড:
গাথুনির কাজে এটা কোন ভাবেই এলাউ না, অনেক সময় দেখা যায় মসলা দেওয়ার পরও জয়েন্টের ভিতরের ছিদ্র দিয়ে এপাশ থেকে ওপাশের সব দেখা যায়😄। মনে রাখবেন ইহা অবশ্যই পরিহার করতে হবে, না হলে যা হবে;
☑️ গাথুনি দূর্বল হবে❗️
☑️ প্লাস্টারের পরও ফাঁকা দিয়ে পানি প্রবেশ করে দেওয়ালকে আদ্র করবে, ফলশ্রুতিতে পেইন্ট নষ্ট হয়ে যাবে❗️
সুতরাং এই ফাঁকা বা ছিদ্র বন্ধের জন্য ঠেলা গাথুনি Allow করবেন না, মিস্ত্রিকে অবশ্যই জয়েন্টে কর্নি দিয়ে মসলা কুপিয় দিতে বলবেন এবং ইটের উপরে ও পার্শ্বে কর্নি দিয়ে হালকা আঘাত করে গাথুনি করতে বলবেন।

🔘 ফ্ল্যাশ সাইড:
আউটার দেওয়ালের ক্ষেত্রে বাহিরের দিকে ফ্লাশ রাখা উত্তম, এতে করে প্লাস্টারের পুরুত্ব ঠিক রাখা যায়, সর্বপরি বাহির থেকে দেখতেও সুন্দর লাগে।

🔘 ফ্রগমার্ক:
ইটের ফ্রগমার্ক বা সিল সব সময় উপরের দিকে থাকবে, এতে করে দুই ইটের মাঝে উত্তম বন্ডের সৃষ্টি হয়।

🔘 বিমের নিচের গাথুনি বা সর্বশেষ গাথুনি:
সর্বশেষ গাথুনি বা বিমের নিচের গাথুনিকে করার সময় খেয়াল রাখতে হবে যাতে ফাকা না থাকে, যদি খুব বেশি ফাকা থাকে তবে মসলার সাথে ইটের টুকরা ঢুকিয়ে দিবেন। না হলে পরবর্ততে RCC এর সাথে প্লাস্টার ছেড়ে দিয়ে বিমের নিচে ফাটলের ন্যায় দেখাবে।

🔘 মাটাম বা টুথিং:
কোন দেওয়ালে সাথে আড়াআড়ি বা 90 ডিগ্রি এ্যাংগেলে নতুন গাথুনি করার জন্য প্রতি এক ইট পর পর ইটকে কিছুটা বর্ধিত রাখাকে টুথিং বলে, যাকে মিস্ত্রিরা মাটাম বলে। উত্তম বন্ডিং এর জন্য ইহার বিকল্প নেই।

🔘 পুটলগ বা ডগনার ছিদ্র:
৫ ফিটের উপরে গাথুনি কিংবা ছাদ ও দেওয়ালের প্লাস্টারের জন্য মিস্ত্রিরা ১২/১৩ ইটের লেয়ারে কিছু দূর পর পর যে ফাকা রাখে তাকে পুটলগ বলে, মিস্ত্রিদের ভাষায় যাকে ডগনার ছিদ্র বলে। ‌উপরের কিংবা বাহিরের কাজ শেষ হলে প্লাস্টারের পূর্বে অবশ্যই ইহাকে ব্রিক দ্বারা ভালভাবে ভরাট করে দিতে হবে, না হলে এখান দিয়ে লিকেজের সম্ভাবনা থাকে❗️
🔘 ঝাড়ু বা পরিষ্কার:
খুব সুন্দর করে ঝাড়ুর মাথাকে চেপে ধরে জয়েন্টগুলো হরিজনটালি এবং ভার্টক্যালি ঝাড়ু দিয়ে দিবেন, তাতে করে দেখতে সুন্দর লাগবে ও ফাকা বা ছিদ্র থাকলে তা ভরাট হয়ে যাবে।

🔘 লিন্টেল ও দরজার সাটারিং:
কখনোই গাথুনি শক্ত হবার পূর্বে তার সাথে সাটারিং করতে দিবেন না, তাতে করে গাথুনিতে ফাটল দেখা দিতে পারে।

🔘 কিউরিং:
প্রতিদিন দুইবেলা করে ৭ থেকে ১৪ দিন কিউরিং করবেন।

Matador PVC Pipe & Door  এর শীতকালীন অফার। মাত্র ১৫ হাজার টাকার পণ্য কিনলেই পাবেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলেই...
08/11/2023

Matador PVC Pipe & Door এর শীতকালীন অফার।
মাত্র ১৫ হাজার টাকার পণ্য কিনলেই পাবেন স্ক্র্যাচ কার্ড।
স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার।

ডিলার রেটে দরজা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

IDEA Door Gallery
Transform Engineering Solution
Nexas point
RP Gate bazar
Rajendrapur Cantonment
+8801648135056

আবাসিক ভবন নির্মাণ কাজের লক্ষ্যে সয়েল টেস্ট এর কাজ চলছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।লোকেশন : নয়নপুর (পল্লী বিদ্যুৎ ...
28/10/2023

আবাসিক ভবন নির্মাণ কাজের লক্ষ্যে সয়েল টেস্ট এর কাজ চলছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।

লোকেশন : নয়নপুর (পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন) , রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর সদর, গাজীপুর।

উচ্চতা : জি + ৫।
২ ইউনিট/ ৩ ইউনিট
চারদিকে সবুজ বনভূমি থাকায় অত্যন্ত দৃষ্টি নন্দন ভাবে প্রজেক্টটি নির্মিত হবে ইনশাআল্লাহ

Idea Design & Development
Transform Engineering Solution
01912-310410

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর...
14/10/2023

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।
#ওপিসি
ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশত ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ।
#পিসিসি
পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।
বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।
নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট :
================
★ মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।
★ মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।
★ কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।
★ কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।
★ বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।
যখন ওপিসি সিমেন্ট :
=================
★ বহুতল ভবন নির্মাণে।
★ উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।
★ পানির নিচে কংক্রিটের কাজে।
★ ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।
★ মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে
এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হয়।

সেপ্টেম্বরের নতুন ক্যাটালগ প্রকৃতি বাঁচলে আসবে অক্সিজেন, বাঁচবো আমরা।মেটাডোর ডোর ঘরে লাগান, প্রকৃতির উপর চাপ কমান।     ড...
12/10/2023

সেপ্টেম্বরের নতুন ক্যাটালগ

প্রকৃতি বাঁচলে আসবে অক্সিজেন, বাঁচবো আমরা।মেটাডোর ডোর ঘরে লাগান, প্রকৃতির উপর চাপ কমান।





ডিলার রেটে দরজা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

IDEA Door Gallery
Transform Engineering Solution
Nexas point
RP Gate bazar
Rajendrapur Cantonment
+8801648135056

07/10/2023

প্রকৃতি বাঁচলে আসবে অক্সিজেন, বাঁচবো আমরা।মেটাডোর ডোর ঘরে লাগান, প্রকৃতির উপর চাপ কমান।





সর্বোচ্চ কমিশনে দরজা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

IDEA Door Gallery
Transform Engineering Solution
Nexas point
RP Gate bazar
Rajendrapur Cantonment
+8801648135056

Address

Rajendrapur Cantonment
Cantonment
1742

Alerts

Be the first to know and let us send you an email when Idea Design & Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Idea Design & Development:

Share