সতেজ মসলা এন্ড ড্রাই ফুডস

সতেজ মসলা এন্ড ড্রাই ফুডস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সতেজ মসলা এন্ড ড্রাই ফুডস, Oxygen, Chittagong.

26/09/2025

ফ্রিজে অতিরিক্ত বরফ জমার প্রাথমিক কারণ এবং সমাধান।
RAC Technical Solution

দীর্ঘ ১বছর পর আবারো পেইজে নিয়মিত হব ইনশাআল্লাহ্।সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশি
25/09/2025

দীর্ঘ ১বছর পর আবারো পেইজে নিয়মিত হব ইনশাআল্লাহ্।
সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশি

মেটাল জয়েন্ট এবং ব্রেজিং প্রক্রিয়া সম্পর্কিত আলোচনাঃ-মেটাল জয়েনিং প্রক্রিয়া সাধারণত চার ধরনের হয়ে থাকে।যেমনঃ- সোল্ডারিং,...
15/09/2024

মেটাল জয়েন্ট এবং ব্রেজিং প্রক্রিয়া সম্পর্কিত আলোচনাঃ-
মেটাল জয়েনিং প্রক্রিয়া সাধারণত চার ধরনের হয়ে থাকে।যেমনঃ- সোল্ডারিং, ব্রেজিং, ওয়েল্ডিং এবং লক রিং জয়েন্ট প্রক্রিয়া।

1/What is Soldering (সোল্ডারিং কি)?
১০০ থেকে ৪০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুটি বা ততোধিক মেটালকে গলিয়ে ফিলায় মেটালকে মিশ্রিত করে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে সোল্ডারিং বলা হয়।

2/What is Brazing (ব্রেজিং কি)?
৪৫০ থেকে ৯০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুটি মেটালকে উত্তপ্ত করে ফিলার মেটালকে গলিয়ে জয়েনিং স্থলে প্রবাহিত করা হয়ে থাকে। ব্রেজিং-এর সময় বেজ মেটালকে উত্তপ্ত করা হয়
আর সংযোগ প্রক্রিয়ার জন্য গলিত ফিলার মেটাল ব্যবহার করা হয়।

3/What is Welding (ওয়েল্ডিং কি)?
১০৫০ ডিগ্রী সেলসিয়াস থেকে এর উপরের তাপমাত্রায় দুটি মেটালকে গলিয়ে ফিলার মেটাল ব্যবহার করে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে ওয়েল্ডিং বলা হয়। ওয়েল্ডিং প্রক্রিয়ায় সাধারণত বেজ মেটালকে গলিয়ে ইলেক্ট্রড রডের মাধ্যমে সংযোগ করা হয়।

4/What is Lok Ring (লক রিং কি)?
দুটি মেটাল টিউবকে একটি রিংয়ের সাহায্যে বিশেষ মেশিনের মাধ্যমে চাপ দিয়ে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে লক রিং বলে। এক্ষেত্রে সংযোগ স্থলে বিশেষ ধরনের গ্লু/লকর্রেপ জেল বা এডহেসিভ ব্যবহার করা হয়ে থাকে।

❤️Happy Engineer's Day❤️সবাই কে জানাই,প্রকৌশলী দিবস এর শুভেচ্ছা... MECHANICALLIKE TO SOLVE PROBLEMS, IF THERE ARE NO PRO...
07/05/2024

❤️Happy Engineer's Day❤️
সবাই কে জানাই,প্রকৌশলী দিবস এর শুভেচ্ছা...

MECHANICAL

LIKE TO SOLVE PROBLEMS, IF THERE ARE NO PROBLEMS CURRENTLY AVAILABLE, THEY WILL CREATE THEIR OWN PROBLEMS

Engineering is about using science to find creative practical solution for every problem..

*এসির বিদ্যুৎ বিল অনেকটাই কমানোর দিকনির্দেশনা**রুমের সাইজ এবং বিভিন্ন দিক বিবেচনা করে সঠিক রেটিং এর এসি লাগানো*অর্থাৎ রু...
05/05/2024

*এসির বিদ্যুৎ বিল অনেকটাই কমানোর দিকনির্দেশনা*

*রুমের সাইজ এবং বিভিন্ন দিক বিবেচনা করে সঠিক রেটিং এর এসি লাগানো*
অর্থাৎ রুমের লোড ক্যালকুলেশন করে সঠিক সাইজের এসি লাগানো। এতে দক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার এর সরাপন্ন হতে হবে। কারণ রুমের সাইজ থেকে এসির কুলিং রেটিং কম থাকলে লং টাইম কম্প্রেসর চলতে থাকবে,,,এতে কম্প্রেসর এর অনেক ক্ষতি হতে থাকবে একসময় কম্প্রেসর নষ্ট হয়ে যাবে এছাড়াও সঠিক সাইজের এসি না লাগালে দুর্ঘটনাও ঘটতে পারে।

*সিলিং ফ্যান ব্যবহার করুন*
কুলিং এর গতি বাড়ানোর জন্য সিলিং ফ্যান ব্যবহার করা ভালো কারণ ফ্যানের হাওয়া এসির শীতল বাতাস দ্রুত করে চারপাশে ছড়িয়ে দিতে সহায়তা করে।
ফলে এসির কম্প্রেসার এর উপর চাপ অনেকটাই কম পড়ে।

*এসির টেম্পারেচার নিয়ন্ত্রণ রাখুন*
ইলেকট্রিক বিল বৃদ্ধির ক্ষেত্রে, এসির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এ রাখছেন সেটাও একটা অন্তত বড় ফ্যাক্টর। 18ডিগ্রিতে এসি না চালিয়ে কেউ যদি এসির তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রিতে করে রাখেন তাহলে বিদ্যুৎ বিল প্রায় ২৫শতাংশ এর অধিক কমে যেতে পারে।

*আউটডোর ইউনিট প্রখর রোদে রাখবেন না*
বিশেষ করে গ্রীষ্মকাল রোদে এতটাই তাপ থাকে যে আউটের ইউনিট খুব সহজে ঠান্ডা হতে পারে না এবং এই অংশে থাকা গরম বাতাস বেরোতে পারে না।
যার ধরণ স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে কম্প্রেসার কে চলতে হয় এবং ইলেকট্রিকের খরচ অনেকটাই বেড়ে যায়।

*নিয়মিত এসি সার্ভিসিং করান*
প্রত্যকটা এসি বছরে কমপক্ষে ২বার সার্ভিসিং করানো উচিৎ, তাহলে ধুলো ময়লা পরিষ্কার হয়ে কুলিং সিস্টেম আরো ভালো হবে।এছাড়াও ব্যবহার ক্ষেত্র এবং আউটডোর ইউনিট স্থাপনে জায়গা বুঝে সার্ভিসিং ২-৫বারও করার প্রয়োজনও হতে পারে।
এটা বিদ্যুতের বিল সাশ্রয় করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

*দরজা জানালা সম্পূর্ণ বন্ধ রাখুন*
যদি কোনোভাবে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে যায় তাহলে বিপদ।তাই বিদ্যুৎ খরচ কমানোর জন্য এসির ঠান্ডা হাওয়া জানালা, দরজা বন্ধ করে ঘরের ভেতরে রাখার চেষ্টা করুন।

*ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ রাখুন*
ঘরে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা থেকে তাপ নির্গত হয়। রাতে এসি চালানোর আগে এই ধরনের ডিভাইস বন্ধ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হবে তাই এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন।

13/02/2024

Mechanical Cycle of Refrigerator.

★নতুনদের জন্য★মনোযোগ দিয়ে পড়লে আসা করি বুঝতে পারবেন। যদি ভালো মনে হয়, তাহলে একটা শেয়ার দিয়েন দয়া করে!!! পোস্টটি কপার পাই...
12/02/2024

★নতুনদের জন্য★
মনোযোগ দিয়ে পড়লে আসা করি বুঝতে পারবেন।
যদি ভালো মনে হয়, তাহলে একটা শেয়ার দিয়েন দয়া করে!!!
পোস্টটি কপার পাইপ এর সাইজ নির্ণয়!!!
(সুতা, ইঞ্চি,ও মিলিমিটার) নির্ণয় সম্পর্কে প্রাথমিক ধারণা।
যাদের এই বিষয়ে দূর্বলতা আছে তারা একটু ভালোভাবে লক্ষ করলে আসা করি খুব সহজেই বুঝে যাবেন।

চিত্রে লক্ষ করলে আমরা দেখতে পায় 1''(ইঞ্চি) এর মধ্যে 16টি দাগ আছে।
প্রতি দাগ এর মান 1/2 অর্থাৎ(হাফ সুতা)।
তাহলে বুঝা গেল দুই দাগে 1(এক সুতা)হয়।
অতএব আমাদের মনে রাখতে হবে,
A/ 16দাগ =1’’(ইঞ্চি)
B/ 8সুতা = 1’’(ইঞ্চি)
C/ 25.4মিলিমিটার = 1’’(ইঞ্চি)

যে কোন সাইজের একটি কপার পাইপ নেই,

পাইপটির বাহির পর্যন্ত ব্যাস ইঞ্চি মেজারমেন্ট টেপ এ পরিমাপ করি, এবং দেখি, পাইপটি কয় দাগ পর্যন্ত দখল করেছে।
যদি পাইপটি 2দাগ দখল করে, তাহলে এটি 1(সুতা)। কপার পাইপটি 1(ইঞ্চি) বা 8(সুতা) এর 1ভাগ বা 1সুতা দখল করেছে তাই এটি 1/8" পাইপ।
তারপর 1কে8 দিয়ে ভাগ করে যা আসবে তাকে 25.4 দিয়ে গুন করলে যে মানটি পাওয়া যাবে সেটা পাইপের মিলিমিটার হবে।
যেমন, {(1/8)গুন25.4} = 3.17মিলিমিটার।

একই ভাবে আবারো যে কোন সাইজের একটি কপার পাইপ নেই,
পাইপটির বাহির পর্যন্ত ব্যাস ইঞ্চি মেজারমেন্ট টেপ এ পরিমাপ করি এবং দেখি, পাইপটি কয় দাগ দখল করে।
যদি পাইপটি 4দাগ দখল করে, তাহলে এটি 2(সুতা)। অর্থাৎ কপার পাইপটি 1(ইঞ্চি) বা 8(সুতা) এর 2 ভাগ বা 2সুতা দখল করেছে তাই এটি 2/8" পাইপ। (ওপর-নিচ কাটাকাটি করলে পাইপের মানটি হবে 1/4")পাইপ।
তারপর 1কে4 দিয়ে ভাগ করে যা আসবে তাকে 25.4 দিয়ে গুন করলে যে মানটি পাওয়া যাবে সেটা পাইপের মিলিমিটার হবে।
যেমন, {(1/4)গুন25.4} = 6.35 মিলিমিটার।

একই অনুরূপভাবে আবারো যে কোন সাইজের একটি কপার পাইপ নেই,
পাইপটির বাহির পর্যন্ত ব্যাস ইঞ্চি মেজারমেন্ট টেপ এ পরিমাপ করি এবং দেখি, পাইপটি কয় দাগ দখল করে।
যদি পাইপটি 6দাগ দখল করে, তাহলে এটি 3(সুতা)। অর্থাৎ কপার পাইপটি 1(ইঞ্চি) বা 8(সুতা) এর 3ভাগ বা 3সুতা দখল করেছে তাই এটি 3/8" পাইপ।
এবং 3কে8 দিয়ে ভাগ করে যা আসবে তাকে 25.4 দিয়ে গুন করলে যে মানটি পাওয়া যাবে সেটা পাইপের মিলিমিটার হবে।
যেমন, {(3/8)গুন25.4} =9.52মিলিমিটার।
এভাবে আমরা যে কোন কপার পাইপের সাইজ সুতা, ইঞ্চি,ও মিলিমিটারে নির্ণেয় করতে পারবো ইনশাআল্লাহ্।

অ্যানালগ মেনিফোল্ড গেজ মিটার পরিচিতি এবং বিভিন্ন অংশের নাম।,,,,,,,,,,,,,,,,,,,RAC Technical Solution
26/01/2024

অ্যানালগ মেনিফোল্ড গেজ মিটার পরিচিতি এবং বিভিন্ন অংশের নাম।
,,,,,,,,,,,,,,,,,,,
RAC Technical Solution

Address

Oxygen
Chittagong

Telephone

+8801613476475

Website

Alerts

Be the first to know and let us send you an email when সতেজ মসলা এন্ড ড্রাই ফুডস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সতেজ মসলা এন্ড ড্রাই ফুডস:

Share