Makarn Group

Makarn Group �Our mission is to achieve lasting excellence through grace for the benefit of the world�

06/06/2024

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

Engr. Shahjahan Kabir

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আ...
24/04/2024

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।

Memory 😊
18/06/2023

Memory 😊

সহজেই চিনুন সিমেন্টের ভালো খারাপসিমেন্ট এক ধরণের বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংমিশ্রণে কংক্রিট, মর্টার বা মসলা, প্লাস্...
06/06/2023

সহজেই চিনুন
সিমেন্টের ভালো খারাপ
সিমেন্ট এক ধরণের বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংমিশ্রণে কংক্রিট, মর্টার বা মসলা, প্লাস্টার ইত্যাদি বিভিন্ন কাজে বালি এবং খোঁয়ার সংযোগ ঘটায়।
সিমেন্টের ধরণ :
BDS EN 197-1:2003 স্ট্যান্ডার্ড অনুযায়ী সিমেন্ট মূলত ৫ (পাঁচ) ধরণের হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর ৩ (তিন) ধরণের সিমেন্ট পেয়ে থাকি।
01.সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement – CEM I)
02.পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট (Portland Composite Cement – CEM II)
03.ব্লাস্ট ফার্নেস সিমেন্ট (Blast Furnace Cement – CEM III)
এছাড়াও এক্সপোর্টের জন্য ফ্লাই অ্যাশ সিমেন্ট এবং সৌন্দর্য্য বর্ধন কাজের জন্য হোয়াইট সিমেন্ট বাংলাদেশে পাওয়া যায়।
বাড়ি নির্মাণের জন্য কি ধরণের সিমেন্ট দরকার?
ল্যাবরেটরীতে পরীক্ষণের মাধ্যমে সিমেন্টের ন্যূনতম শক্তি ২৮ দিনে যদি৩৬২০psi (PCC) , ৪০৬০ psi (OPC) পাওয়া যায় তাহলে সেই সিমেন্ট বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করা যাবে।
ভাল সিমেন্ট চিনতে ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি কিছু হাতে-কলমে পরীক্ষাও আছে, নিম্নে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো যেগুলোর মাধ্যমে আপনি সরাসরিই সিমেন্ট ভালো-খারাপ বুঝতে পারবেন।।।।।।।
ক) ভাল মানের সিমেন্টের ব্যাগে হাত প্রবেশ করালে ঠাণ্ডা অনুভূত হবে। কিন্তু বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট প্রস্তুতের পরপরই সরবরাহ করা হয় বলে সিমেন্টের ব্যাগ গরম থাকে।
খ) এক মুঠো সিমেন্ট হাতে নেয়ার পর হাতের তালুতে একটি স্তুপ তৈরি করা হলে যদি তা অপরিবর্তিত থাকে তবে তা ভাল সিমেন্ট।
গ) এক মুঠো সিমেন্ট নিয়ে পানিতে ফেললে তা যদি সাথে সাথে পানিতে তলিয়ে যায় এবং কোন অংশ পানিতে ভেসে না থাকে তবে বুঝতে হবে ঐ সিমেন্ট ভাল মানের।
ঘ) ভাল মানের সিমেন্ট হাতের মধ্যে নিয়ে মুষ্টি বন্ধ করে পানির ট্যাপের নিচে ধরলে অথবা কিছু পানি মুষ্টির উপর ঢাললে যাতে করে মুঠোর ফাঁক দিয়ে পানি প্রবেশ করে সিমেন্ট ভিজতে পারে তখন হাতের ভেতর তাপমাত্রা বাড়ছে বলে অনুভূত হবে।
ঙ) দু-আংগুলের মাঝে সিমেন্ট নিয়ে ঘর্ষণ করলে যদি রেশমের মত মসৃণ অনুভূত হয় তাহলে ঐ সিমেন্ট ভাল বলে গণ্য হবে।
এই রকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে।

বি:দ্র: ভাল মানের দুবাই পাথর সরবরাহ করে MAKARN Group.

দুবাই এলসি পাথর দেয়া যাবে ৪০৫০ করে। 01815342488
30/04/2023

দুবাই এলসি পাথর দেয়া যাবে ৪০৫০ করে। 01815342488

🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌹☀️ কক্সবাজার ডাম্পিং থেকে সুলভ মুল্যে দুবাই পাথর দেয়া যাবে।  # ২০০০ টন Available হবে।  # ক...
25/11/2022

🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌹

☀️ কক্সবাজার ডাম্পিং থেকে সুলভ মুল্যে দুবাই পাথর দেয়া যাবে।

# ২০০০ টন Available হবে।
# কক্সবাজার জেলার যেকোন জায়গায় গাড়ি সহ ৫২০০ টাকা পৌঁছে দেয়া যাবে।

# প্রয়োজনেঃ 01815342488, 01818672674.

03/09/2022
05/05/2021

. . * দরুদে সা'য়াদাত *
( অতি মুল্যবান দরুদ শরীফ)

"বিসমিল্লাহির রহমানির রহিম"

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلانَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِي عِلْمِ اللهِ صَلَوٰةً دائمةً ۭبِدَوَامِ مُلْكِ اللهِ
উচ্চারণ:
"আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন,আ'দাদা মাফি ইলমিল্লাহি,ছালাতান দা'য়িমাতাম বিদা'ওয়ামি মুলকিল্লাহ"

ফজীলতঃ
১। পৃথিবীখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি (রহঃ) বর্ণনা করেন, যে ব্যক্তি ১ বার দরুদ শরীফ পাঠ করবেন তার আমলনামায় ৬ লক্ষ দরুদ পাঠের সওয়াব লিখিত হবে। এই দরুদ শরীফকে সালাতুস সা'য়াদাত বা "সৌভাগ্য আনয়নকারী" হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ( দালায়েলুল খায়রাত -১০০১ পৃস্টা)
২। পাচ ওয়াক্ত নামাযের সময় ভক্তির সাথে ১১ বা ৪১ বার পড়লে ইনশাআল্লাহ যেকোন নেক নিয়্যাত পুর্ন হবে। কারন এটি আল্লাহর গুপ্ত ভান্ডারের অমুল্য ধন।
৩। কেউ বেশি বেশি বিপদে বা খাশ মাকসুদ পূর্ণ করার জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে ভক্তি নিয়ে ৩১৩ বার পাঠ করলে এই দরুদের উছিলায় আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

চট্রগ্রাম ড্রাই ডক থেকে ৩৭২০ টাকায় দুবাই পাথর সরবরাহ চলছে, লাগলে যোগাযোগ করুন।
17/07/2020

চট্রগ্রাম ড্রাই ডক থেকে ৩৭২০ টাকায় দুবাই পাথর সরবরাহ চলছে, লাগলে যোগাযোগ করুন।

ডকইয়ার্ড থেকে দুবাই এল সি পাথর ড্রামট্রাকে ডেলিভারি চলছে... রেট ৩৭২০ টাকা প্রতি টন। যোগাযোগ করুনঃ 01815342488
15/07/2020

ডকইয়ার্ড থেকে দুবাই এল সি পাথর ড্রামট্রাকে ডেলিভারি চলছে... রেট ৩৭২০ টাকা প্রতি টন। যোগাযোগ করুনঃ 01815342488

Address

Amanat Khan Sharok, Khan Bari, Pathantooly, Ctg
Chittagong
4100

Telephone

+8801316751102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makarn Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makarn Group:

Share

Category