RAZU Plumber B D

Call Website Contact the business

RAZU Plumber B D Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RAZU Plumber B D, Contractor, Nurpur Boro Bari, District: Cumilla, Bangladesh, Comilla.

🔧 ১৯ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং কুমিল্লা TTC হতে সরকারি সার্টিফিকেটপ্রাপ্ত (National Skill Certificate-I) পেশাদার প্লাম্বার।
🏢 বাসাবাড়ি ও অফিসের আধুনিক প্লাম্বিং ও স্যানিটারি সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান—রাজু প্লাম্বার বিডি।

বিয়ারিং পাল্টাতে গিয়ে বের হলো একের পর এক সমস্যা! 😱 | W-Jet মোটর মেরামতের বাস্তব অভিজ্ঞতাআজ একটি পুরোনো W-Jet মোটরের বিয়া...
06/09/2026

বিয়ারিং পাল্টাতে গিয়ে বের হলো একের পর এক সমস্যা! 😱 | W-Jet মোটর মেরামতের বাস্তব অভিজ্ঞতা
আজ একটি পুরোনো W-Jet মোটরের বিয়ারিং পরিবর্তন করতে গিয়ে দেখি, সমস্যাটা শুধু বিয়ারিংয়ে নয়! 😓
প্রথমে দেখি Water Seal নষ্ট। Water Seal পরিবর্তন করতে গিয়ে দেখা গেল Rotor-এর শ্যাফট জং ধরে ক্ষয়ে গেছে।
জং ধরা অংশটি জালাই করে, পরে লেদ মেশিনে কেটে ফিটিং করে ঠিক করতে হয়েছে। 🔧
একটি ছোট কাজ থেকে কীভাবে একের পর এক অতিরিক্ত কাজ বের হয়ে আসে—এই ভিডিওতে সেটাই দেখুন।
💰 সব কাজ শেষ করার পর মজুরি হিসেবে পেলাম ১০০ টাকা + ২টা কলা + ১ পিস কেক! 🍌🍰
এখন অভিজ্ঞ মিস্ত্রি ভাইদের কাছে আমার প্রশ্ন—
👉 এই কাজের জন্য ১০০ টাকা + ২টা কলা + ১ পিস কেক—মজুরি হিসেবে কি ঠিক হয়েছে? 😄
👉 আপনারা হলে এই কাজের জন্য কত টাকা নিতেন?
আপনাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত কমেন্টে জানাবেন। 👇

04/09/2026

পেশার পাম্প লাগাতে আসলাম
#প্লাম্বার

04/09/2026

সাম্মারসিবল পাম্প পানি উঠে , আবার ছেড়ে দেয়—কারণ কী হতে পারে?

একটি মসজিদে লাগানো সাম্মারসিবল পাম্প নিয়ে আমাকে ফোন করে জানানো হয়েছে—
পাম্প পানি ওঠায়, আবার ছেড়ে দেয়। পানি ধাক্কিয়ে ধাক্কিয়ে ওঠে।

অথচ আগে এই পাম্পে কোনো সমস্যা ছিল না।

আমি প্রথমে কন্ট্রোলার বক্স চেক করার পরামর্শ দিই। ইলেকট্রিশিয়ান দিয়ে কন্ট্রোলার বক্স ও ক্যাপাসিটর পরীক্ষা করানো হয়েছে এবং তারা জানিয়েছে সবকিছু ঠিক আছে।

এখন আমার ধারণা, বোরিংয়ের পানির লেয়ার/পানির স্তর কমে গেছে কি না, সেটা পরীক্ষা করা দরকার। তবে এর পাশাপাশি ভোল্টেজ, পাম্পের পানির ইনটেক, পাইপলাইন এবং বোরিংয়ের পানির সরবরাহও পরীক্ষা করা প্রয়োজন।

❓ আপনাদের অভিজ্ঞতা কী বলে?

👉 এভাবে পানি ধাক্কিয়ে ধাক্কিয়ে ওঠার প্রধান কারণ কী হতে পারে?
👉 পানির লেয়ার কমে গেলে কি এমন সমস্যা হতে পারে?
👉 এই অবস্থায় প্রথমে কোন বিষয়টি পরীক্ষা করা উচিত?

অভিজ্ঞ বোরিং মিস্ত্রি ও প্লাম্বার ভাইদের মতামত চাই। 👇

03/09/2026

পানির পেশার বারানোর জন্য কি করতে পারি

31/08/2026

লং ট্র্যাপ ১৮০° বাঁকানো—কেন ক্লিনআউট ডোর থাকা জরুরি?

একটি লং ট্র্যাপ যখন ১৮০° বাঁকানো থাকে, তখন ট্র্যাপের ভেতরের পুরো অংশে আমাদের হাত পৌঁছানো বা ঘুরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না।

অনেকে বলেন, “ডোর লাগানোর দরকার নেই, ডোর দিয়ে পরে লিক করবে।”
কিন্তু আমি বলবো, সঠিকভাবে ফিটিং করা হলে ক্লিনআউট ডোর থাকা খুবই জরুরি।

🎥 এই ভিডিওতে দেখুন—ট্র্যাপের ভেতরে তেল ও চর্বি জমে শক্ত হয়ে গিয়েছিল। উপর থেকে চেষ্টা করে ট্র্যাপের প্রায় অর্ধেক পরিষ্কার করতে পেরেছি।

নিচে ডোর থাকায় সেটি খুলে বাকি অর্ধেকও সহজেই পরিষ্কার করতে পেরেছি।

আমাদের বুঝতে হবে, রান্নাঘরে নিয়মিত তেল ও চর্বি ব্যবহার করা হয়। সময়ের সাথে এগুলো ট্র্যাপের ভেতরে জমে শক্ত হয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।

👉 আর তখনই বোঝা যায় ক্লিনআউট ডোরের আসল প্রয়োজনীয়তা।

সঠিকভাবে ফিটিং করা একটি ডোর ভবিষ্যতে ট্র্যাপ পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ অনেক সহজ করে দেয়।

আপনারা কি লং ট্র্যাপে ক্লিনআউট ডোর ব্যবহার করেন?
আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। 👇

#প্লাম্বিং #লংট্র্যাপ #ক্লিনআউটডোর #ড্রেনপরিষ্কার #কিচেনড্রেন #তেলচর্বি #পাইপপরিষ্কার #প্লাম্বার #কুমিল্লা #লাকসাম

শহরের বুকে সবুজ খুজা
30/08/2026

শহরের বুকে সবুজ খুজা

ভাইয়ে কই হাত দিয়ে কি করে বুজা মুস্কিল তবে এইটা বুজতে পারছি ছাদ পরিস্কার করার জন্য লেবার লাগবে
29/08/2026

ভাইয়ে কই হাত দিয়ে কি করে বুজা মুস্কিল
তবে এইটা বুজতে পারছি ছাদ পরিস্কার করার জন্য লেবার লাগবে

29/08/2026

১.৫ ইঞ্চি পাইপ থেকে এত পরিমাণ Iron! 😱

আজ একটি ১.৫ ইঞ্চি পানির পাইপ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে প্রচুর পরিমাণে Iron Deposit (আয়রনের আস্তরণ) বের করলাম। 🔧
পাইপের ভেতরে এত বেশি আয়রন জমে গিয়েছিল যে পানির প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছিল।
🎥 মাত্র ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখুন পাইপের ভেতর থেকে কতটা আয়রন বের হয়েছে!
আপনার এলাকায় পানির পাইপে এমন Iron Deposit দেখা যায় কি? 👇

ছোটো আম্মা চশমা লাগাইছে
27/08/2026

ছোটো আম্মা চশমা লাগাইছে

25/08/2026

🔧 কমোডের জ্যাম খুলতে এই কাজের বিল কত নেওয়া উচিত?

আজ একটি কমোড জ্যাম হয়ে যায়। কমোডটি বর্জ্য, পয়ঃবস্তু ও ময়লায় ভর্তি ছিল। 😓

উপর থেকে অনেক চেষ্টা করেও কোনোভাবেই জ্যাম পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। পরে নিচে গিয়ে ড্রেনের ওপর চকম দিয়ে, তার ওপর দাঁড়িয়ে কাজ করতে হয়েছে।

ট্র্যাপের ঢাকনা খুলে দেখি, প্রায় ৮০% সিমেন্ট দিয়ে আটকে আছে এবং বাকি ২০% টিস্যু দিয়ে বন্ধ।

অনেক কষ্ট করে ভেতরের শক্ত হয়ে থাকা সিমেন্ট আস্তে আস্তে ভেঙে বের করে ট্র্যাপটি ক্লিয়ার করতে হয়েছে। কাজটি করতে গিয়ে হাতে কয়েক জায়গায় কেটেও গেছে। 😓🔧

এখন মূল কথা হলো—এই ধরনের কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য কত টাকা বিল নেওয়া উচিত?

👉 আপনার এলাকায় এই কাজের চার্জ কত?
👉 আপনারা হলে এই কাজের জন্য কত টাকা নিতেন?

অভিজ্ঞ প্লাম্বার ভাইদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও কাজের রেট জানতে চাই। 👇

Address

Nurpur Boro Bari, District: Cumilla, Bangladesh
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when RAZU Plumber B D posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAZU Plumber B D:

Shortcuts

Share