Construction Knowledge

Construction Knowledge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Construction Knowledge, Dhaka.

ছাদে রিনফোর্সমেন্ট এর পরিমাণ নির্ণয় (থাম্ব-রুল) ---------------------------------------------------------------------কে...
31/08/2025

ছাদে রিনফোর্সমেন্ট এর পরিমাণ নির্ণয় (থাম্ব-রুল)
---------------------------------------------------------------------
কেউ হঠাৎ জিগেস করলো আচ্ছা ভাই আমার বিল্ডিং টা এত স্কয়ার ফুট এর হবে , তো কি পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই এ ?

তৎক্ষণাৎ আপনি ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না, বরং আপনাকে তখনি উত্তর দিতে হবে।

তাই থাম্ব রুল জানা থাকলে সহজেই একটা ধারনা দেয়া যায়।
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule)
----------------------------------------------------------------------
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট
পুরত্ব =৫ ইঞ্চি
ধরা যায়,
ছাদে মোট কংক্রিটের ১% - ২% রড/স্টিল প্রয়জন হয় !!
এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ %

সূত্র হচ্ছে,
ছাদে স্টিল/রডের পরিমাণ=ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক

সুতরাং আমরা পাই,
ছাদে স্টিল/রডের পরিমাণ=১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২
=১৩৮৭.৫০ কেজি

নোট
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে...
লোহার একক ওজন 222 kg/cft

সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি.

#বিদ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা , সুক্ষ ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।).......!

11/04/2025

সিমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন ও তাদের উত্তর দেওয়া হলো:

⏳সিমেন্ট কী?
উত্তর: সিমেন্ট হলো একটি বাইন্ডিং ম্যাটেরিয়াল, যা বালু, পাথর বা অন্যান্য উপাদানের সঙ্গে মিশে শক্ত ও দৃঢ় অবস্থায় রূপ নেয়।
⏳সিমেন্ট তৈরির প্রধান উপাদান কী?
উত্তর: সিমেন্ট তৈরির প্রধান উপাদান হলো চুনাপাথর (Limestone), কাদামাটি (Clay), এবং সিলিকা (Silica)।

⏳পোর্টল্যান্ড সিমেন্ট কেন বেশি ব্যবহৃত হয়?
উত্তর: পোর্টল্যান্ড সিমেন্ট শক্তিশালী, টেকসই এবং দ্রুত সেট হয় বলে এটি নির্মাণকাজে বেশি ব্যবহৃত হয়।

⏳সিমেন্টের প্রকারভেদ কী কী?
উত্তর: সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (OPC)
পজজোলানা পোর্টল্যান্ড সিমেন্ট (PPC)
স্ল্যাগ সিমেন্ট
র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট
হোয়াইট সিমেন্ট

⏳সিমেন্টের প্রাথমিক কাজ কী?
উত্তর: সিমেন্টের প্রধান কাজ হলো বিভিন্ন উপাদানকে একত্রে বাঁধাই করা এবং একটি শক্ত কাঠামো তৈরি করা।

⏳সিমেন্ট জমাট বাঁধতে কত সময় নেয়?
উত্তর: প্রাথমিক সেটিং টাইম: প্রায় ৩০ মিনিট।
চূড়ান্ত সেটিং টাইম: প্রায় ১০ ঘণ্টা।

⏳সিমেন্টের সঠিক সংরক্ষণ পদ্ধতি কী?
উত্তর: সিমেন্ট শুষ্ক ও আর্দ্রতামুক্ত স্থানে বায়ুরোধী ব্যাগে সংরক্ষণ করতে হয়।

⏳সিমেন্টের জন্য আদর্শ ফাইননেস কত হওয়া উচিত?
উত্তর: সিমেন্টের ফাইননেস ২২৫০-৩০০০ সেমি²/গ্রাম (Blaine's Fineness) হতে হয়।

⏳সিমেন্টের ক্ষারীয় উপাদান কী ক্ষতি করে?
উত্তর: অতিরিক্ত ক্ষারীয় উপাদান কংক্রিটে ফাটল ধরাতে পারে এবং ইস্পাতের ক্ষয় বৃদ্ধি করতে পারে।

⏳সিমেন্টের উপর নির্ভর করে ভবনের স্থায়িত্ব কতটুকু?
উত্তর: ভালো মানের সিমেন্ট ব্যবহার করলে একটি ভবন সাধারণত ৫০-১০০ বছর পর্যন্ত স্থায়িত্ব ধরে রাখতে পারে।

✅ ছাদে রডের পরিমাণ নির্ণয়: (শর্ট কাট পদ্ধতি) খুবই সাধারণ ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার। প্রায়শ: আমাদেরকে বিভিন্ন প্র...
06/03/2025

✅ ছাদে রডের পরিমাণ নির্ণয়: (শর্ট কাট পদ্ধতি) খুবই সাধারণ ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার। প্রায়শ: আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন: কেউ হঠাৎ জিজ্ঞেস করলো- আচ্ছা আমার বিল্ডিংটা এত স্কয়ার ফুটের। তো কী পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই-এ ? তৎক্ষণাৎ ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না, বরং তখনি উত্তর দিতে হবে। তাহলে কী করতে হবে তখন ? . আজকে এমনই একটি পদ্ধতি শেয়ার করছি যার মাধ্যমে সহজেই ছাদের স্টিলের পরিমান বলে যাবে এক মিনিটে।

👉 ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule):

মনেকরি, ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট পুরত্ব =৫ ইঞ্চি ধরা যায়, ছাদে মোট কংক্রিটের ১% – ২% রড/স্টিল প্রয়জন হয় !! এখানে, আমরা ধরে নিলাম = ১.৫% . সূত্র হচ্ছে, ছাদে স্টিল/রডের পরিমাণ = ক্ষেত্রফল × পুরত্ব ÷১২ ( ১২”=১’) × (১.৫%) × একক ওজন।.

সুতরাং আমরা পাই, ছাদে স্টিল/রডের পরিমাণ = ১০০০ × (৫÷১২) × (১.৫÷১০০) × ২২২ = ১৩৮৭.৫০ কেজি

✅ নোট এখানে পুরত্ব 5″ তাই 12″ দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে… লোহার একক ওজন 222 kg/cft .

সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি।

বি.দ্রঃ এটা থাম্ব রুলস পদ্ধতির নিয়মে করা, সূক্ষ্ম ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে।

ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়? আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায়...
06/03/2025

ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়?
আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায় থাকে। তখন স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন জাগে:-
এই রডগুলো কেন এভাবে বাঁকানো?
মাঝখানে ফাঁকা অংশ রাখা হয় কেন?
বাঁকানো রডের মাঝখানে আবার আলাদা টুকরো রড কেন দেওয়া হয়েছে?
ক্র্যাঙ্ক বার (Crank Bar) কী?
ক্র্যাঙ্ক বার হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের অংশ যা সাধারণত ৪৫° কোণে বাঁকানো হয়। এই রড ছাদের স্প্যানের L/4 দূরত্বে হয়।

কেন ছাদে ক্র্যাঙ্ক বার ব্যবহার করা হয়?
নেগেটিভ মোমেন্টের চাপ প্রতিরোধে সাহায্য করে।
লোড সমানভাবে বণ্টন করে ছাদকে আরও শক্তিশালী করে।
ফাটল রোধ করে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে।
বড় স্প্যানের ক্ষেত্রে ডিফ্লেকশন (নিচের দিকে দেবে যাওয়া) কমায়।

কেন L/4 দূরত্বে রড ক্র্যাঙ্ক করা হয়?
এই দূরত্বে ছাদে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট (Negative Moment), যা ছাদের প্রান্তে ফাটল ধরার ঝুঁকি বাড়ায়।
ক্র্যাঙ্ক রড এই চাপকে সহনশীল করতে সাহায্য করে, ফলে ছাদের স্থায়িত্ব নিশ্চিত হয়।
উদাহরণ:
যদি ছাদের দৈর্ঘ্য ১২ ফুট হয়, তাহলে ক্র্যাঙ্ক রড সাধারণত ৩ ফুট (12/4) দূর থেকে শুরু হবে।
ক্র্যাঙ্ক রডের মাঝখানে থাকা টুকরো রডকে কী বলে?
দুটি ক্র্যাঙ্ক রডের মাঝখানে টুকরো রডকে বলা হয় এক্সট্রা টপ বার (Extra Top Bar)।

এই রডের কাজ:
নেগেটিভ মোমেন্টের চাপ আরও ভালোভাবে সহনশীল করা।
লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
ক্র্যাক প্রতিরোধে সাহায্য করা, বিশেষ করে বড় স্প্যানের ক্ষেত্রে।
রডের সংযোগকে আরও স্থিতিশীল করা।
সাধারণত, এই এক্সট্রা টপ বার ছাদের উপরের দিকে সোজা অবস্থায় রাখা হয় এবং এটি ক্র্যাঙ্ক রডের টেনশন সহ্য করতে সহায়তা করে।
এই রডের সংখ্যা লোডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

মাঝখানের ফাঁকা অংশের কারণ কী?
ছাদের রডের মাঝখানের ফাঁকা অংশকে বলা হয় নিউট্রাল জোন (Neutral Zone) বা ডেড জোন (Dead Zone)। এই অংশে লোডের চাপ কম থাকে, তাই সেখানে অতিরিক্ত রডের প্রয়োজন হয় না।
ফাঁকা রাখার কারণ:
লোডের চাপ কম থাকে। খরচ সাশ্রয় হয়। রডের ওজন কমানো যায়, ফলে কাঠামো ভারসাম্য বজায় থাকে।

পরিশেষে বলবো, একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে।তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কাজ করবেন না।

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন...
24/02/2025

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️

একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ভবন হেলে পড়তে পারে বা দেবে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, কীভাবে নরম ও দুর্বল মাটির ওপর অগভীর ফাউন্ডেশন ভবনের ভারসাম্য নষ্ট করতে পারে।

গভীর ফাউন্ডেশন কেন প্রয়োজন?
✔ মাটির ধরন বুঝতে হবে: কাদাযুক্ত (Clay Soil), সিল্ট বা বালুমিশ্রিত (Silt & Clay) মাটি ভবনের ওজন সঠিকভাবে বহন করতে পারে না।
✔ নরম মাটিতে সাধারণ ফাউন্ডেশন কাজ করে না: দুর্বল মাটির স্তরে যদি ফাউন্ডেশন রাখা হয়, তাহলে ভবন ধীরে ধীরে হেলে পড়ে বা বসে যেতে পারে।
✔ শক্ত মাটির স্তর পর্যন্ত পাইল বসালে স্থিতিশীলতা পাওয়া যায়: যখন ফাউন্ডেশন পাথর বা শক্ত বালির স্তর পর্যন্ত (Rocky Soil) পৌঁছায়, তখন ভবন নিরাপদ থাকে এবং হেলে পড়ার ঝুঁকি থাকে না।

গভীর ফাউন্ডেশনের সুবিধা:
✅ ভবনের হেলে পড়া বা দেবে যাওয়ার ঝুঁকি কমে যায়
✅ উঁচু ভবন বা বড় স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। তবে চূড়ান্ত নিরাপত্তা একমাত্র আল্লাহ তায়ালার হাতে।
✅ ভূমিকম্প বা অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারে
✅ দীর্ঘস্থায়ী ও মজবুত কাঠামো তৈরি হয়

📌 আপনার ভবন নিরাপদ রাখতে চাইলে সঠিক ডিজাইন ও ফাউন্ডেশন ব্যবহার করুন।

07/12/2024

বিল্ডিং নির্মাণে যেই বেসিক তথ্য গুলো জানা উচিত-

→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে
১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট
লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট,
খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব
আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক
ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪)
অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

28/05/2023

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
☞ উত্তরঃ
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)

✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)

✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)

✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)

✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)

✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

No CompromiseCritical compaction work going on in the FORMULA ONE race track at the portion of high superelevation 🏎️Ama...
16/03/2023

No Compromise
Critical compaction work going on in the FORMULA ONE race track at the portion of high superelevation 🏎️
Amazing

এভাবেই নদীতে পানি আটকিয়ে ব্রিজের ফাউন্ডেশন কাজ করা হয় এই পদ্ধতিকে কফার ড্যাম বলে।
09/03/2023

এভাবেই নদীতে পানি আটকিয়ে ব্রিজের ফাউন্ডেশন কাজ করা হয় এই পদ্ধতিকে কফার ড্যাম বলে।

02/03/2023

পুরনো বিল্ডিং এর স্ট্রেন্থ কত?
কিভাবে পাবেন
----------------------------------------------------
অনেক বছর আগের পুরনো কোন বিল্ডিং ,সেই বিল্ডিং এর হয়ত কোন কন্সট্রাকশন ডাটা আপনার কাছে নেই, বা বিল্ডিং টি কোন মিস্ত্রি দিয়ে করানো যার কন্সট্রাকশন কোন ডিটেইলস নেই। সেই বিল্ডিং কি সেফ কিনা তা কিভাবে জানবেন কিংবা কিভাবে সেই বিল্ডিং এর কনক্রিট এর স্ট্রেন্থ পাবেন ??
পুরনো কোন স্ট্রাকচার বা যেকোন বিল্ড-আপ স্ট্রাকচার এর ক্যাপাসিটি বের করার জন্যে রিবাউন্ড হেমার টেস্ট করা হয়। রিবাউন্ড হেমার টেস্ট হচ্ছে এমন একধরনের টেস্ট যার মাধ্যমে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেনথ বের করা হয়। সাধারনত যেসব বিল্ডিং করা হয়ে গেছে সেইসব বিল্ডিং এর কলাম / বিম এ ব্যাবহত কনক্রিট এর স্ট্রেন্থ বের করার জন্যে রিবাউন্ড হ্যামার টেস্ট করা হয় ।
রিবাউন্ড হ্যামার টেস্ট টা এমন ভাবে করা হয় যাতে স্ট্রাকচার এর কোন ক্ষতি না হয়,তাই এটা নন-ডেসট্রাক্টিভ টেস্ট নাম ও পরিচিত।
ডিজাইন ইন্টিগ্রিটি
#কিভাবে করা হয়
>হেমার টি কে যে কলাম বা বিমার স্ট্রেনথ বের করা হবে তার গায়ে ধরা হয়,এবং হেমার টি তে একটি ট্রিগার থাকে, সেই ট্রিগার টি কে প্রেস করা হয়,তখন হেমার টির ভিতর থাকা ইন্টারনাল স্প্রিং টি হার্ড কনক্রিট এর এর সারফেস এ ইম্পেক্ট করে।
> যদি হেমার টির স্প্রিং টি আঘাত না করে তাহলে আবার প্রেস করতে হবে।
>হেমারটি ডিজিটাল ভাবেই ব্যালু দিবে,আলাদা ভাবে ক্যালকুলেশন করার দরকার হয়না
>মোট ১৫ বার করে রিডিং নিতে হবে, এবং এভারেজ করে ফাইনাল ভেলু নিতে হবে
#সুবিধা
> সিম্পল ভাবে ব্যাবহার করা যায়
> আলাদা কোন অভিজ্ঞতার দরকার হয়না
> নির্ভুল রেসাল্ট
> সহজলভ্যতা
#অসুবিধা
> হাই প্রাইস
>মেন্টেইনেন্স করতে হয়


সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য ও পেতে আমাদের পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।

05/01/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Construction Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share