SP Engineering And Consultant

SP Engineering And Consultant আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে নির্ভরযোগ্য পরামর্শক 🏡
ড্রয়িং | ডিজাইন | প্ল্যান পাশ | সুপারভিশন
📞 01316643111

সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৮৫ তম প্রজেক্টের কাজ 🏗️💙👤 ক্লায়েন্ট: আক্তার হোসাইন📍 লোকেশন: দাওরা বাজার, সুনামগঞ্জপরিকল্পনা, ...
17/05/2026

সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৮৫ তম প্রজেক্টের কাজ 🏗️💙
👤 ক্লায়েন্ট: আক্তার হোসাইন
📍 লোকেশন: দাওরা বাজার, সুনামগঞ্জ
পরিকল্পনা, পরিশ্রম ও বিশ্বাসের সমন্বয়ে আরও একটি স্বপ্নের কাজ শেষ করতে পেরে আমরা কৃতজ্ঞ।
সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আরও দূরে। 🤝✨

10/05/2026

আধুনিক ৪ তলা ভবনের নান্দনিক 3D ডিজাইন ✨🏢
রুচিশীল পরিকল্পনায় গড়ে উঠুক স্বপ্নের ঠিকানা। 📐

যোগাযোগ : 01316-643111

09/05/2026

🔍 ফিনিশিং কাজের সাইট সুপারভিশন চলমান।
গুণগত মান ও নিখুঁত ফিনিশিং নিশ্চিত করতে প্রতিটি কাজ পর্যবেক্ষণে। 🏠✨

AI
09/05/2026

AI

বাস্তব  অভিজ্ঞতা🥴
04/05/2026

বাস্তব অভিজ্ঞতা🥴

অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।।পৌরসভা এপ্রোভাল শীটআমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের...
29/04/2026

অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।।

পৌরসভা এপ্রোভাল শীট
আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের অনুমোদন ড্রয়িং এর দরকার পরে , নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকের ধারণা থাকে না কিভাবে এপ্রোভাল ড্রয়িং করবেন ! এবং কি কি ড্রয়িং দিতে হবে ! এপ্রোভাল এর ধারণা গুলো আপনারা পান তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দিচ্ছি যা আপনাদের উপকারে আসতে পারে।

পৌরসভার আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তৃপক্ষের অনুমতি না নেন।
চলুন জেনে নেই কি কি লাগবে-
প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে, তবে কোন কোন পৌরসভায় এর কম দিলেও হয়। ড্রইংগুলো ৩০"x২০" সাইজের এমোনিয়া শীট বা ট্রেসিং পেপারে (ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ) জমা দিতে হয়।
একটি ড্রইং শীটে কি কি ড্রইং থাকতে হবে আসুন জেনে নেই-

১. ফ্লোর প্ল্যান
২. অন্যান্য ফ্লোরের প্লান
৩.সম্মুক্ষ বা ফ্রন্ট এলিভেশন
৪.লে-আউট প্ল্যান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক এবং সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান
১৩. কলাম পজিশন বা কলাম লে-আউট
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং (বহুতল ভবনের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক (অত্যন্ত জরুরী), নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়াকে বুঝায়।

আনুষঙ্গিক কাগজ পত্র:
১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি।
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর।
৬. মাটি পরিক্ষার রিপোর্ট (৩ তলার অধিক হলে)।
৭. জমির পরিমান ও তফসিল।
৮.নির্ধারিত ফি

এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুনসড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন।...
28/04/2026

এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন

সড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সম্প্রতি কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা হাত দিয়ে টেনে তোলার যে প্রবণতা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ কারিগরি জ্ঞানশূন্য কাজ।রাস্তায় যখন বিটুমিনাস সারফেসিং বা কার্পেটিং করা হয় তখন বিটুমিন ও এগ্রিগেট (পাথর) এর মিশ্রণটি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় (140°C - 160°C) প্রয়োগ করা হয়। কার্পেটিং করার পর বিটুমিন শক্ত হতে এবং নিচের স্তরের সাথে স্থায়ী Bonding তৈরি করতে নির্দিষ্ট সময় বা 'Setting Time' প্রয়োজন(৪৮-৭২ ঘণ্টা)। কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা নরম থাকে। এই অবস্থায় হাত দিয়ে টেনে তোলা মানে হলো একটি নবজাতক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এটি কাজের গুণগত মান নয়, বরং সময়ের আগেই তার ওপর যান্ত্রিক বল প্রয়োগের ফল।রাস্তায় কার্পেটিং করার পর রোলার দিয়ে Compaction করা হয়। রোলার দেওয়ার সাথে সাথেই রাস্তাটি তার পূর্ণ শক্তি (Structural Strength) অর্জন করে না। বিটুমিনাস লেয়ারটি যখন তার স্বাভাবিক তাপমাত্রায় (Ambient Temperature) ফিরে আসে, তখনই তা টেকসই রূপ নেয়। কাজ চলাকালীন বা কাজ শেষ হওয়ার পরপরই সেখানে খুঁচিয়ে তুলে ফেলা মানে হলো রাস্তার Interlocking System ধ্বংস করা।
​পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং ম্যানুয়ালে হাত দিয়ে টেনে তোলাকে গুণগত মান যাচাইয়ের পদ্ধতি বলা হয়নি। রাস্তার মান পরীক্ষার জন্য Core Cutting, Bitumen Extraction Test,LAA,ACV, Gradation test এর মতো ল্যাব পরীক্ষা রয়েছে। নির্মাণাধীন অবস্থায় এ ধরনের অপেশাদার আচরণ সড়কের Interlocking System নষ্ট করে দেয়, যা রাষ্ট্রীয় সম্পদের সরাসরি ক্ষতিসাধন বা Vandalism-এর শামিল। আমি সকলকে অনুরোধ করব উন্নয়ন কাজে বিভ্রান্তি না ছড়িয়ে ল্যাবরেটরি পরীক্ষার ওপর আস্থা রাখুন এবং প্রকৌশলগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিন।
©Jahirul islam sakib

24/04/2026

📍 সাইট সুপারভিশন – পরমতলা, মুরাদনগর, কুমিল্লা

21/04/2026

সাইট সুপারভিশন 🏗️
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
গুণগত মান নিশ্চিত করে কাজ এগিয়ে চলছে ✨

18/04/2026

লাক্সারিয়াস ইন্টেরিয়র ডিজাইন—
রুচিশীলতা, আরাম আর নান্দনিকতার নিখুঁত সমন্বয়ে গড়ে উঠুক আপনার স্বপ্নের স্পেস। ✨

Address

N/A
Dhaka
3452

Website

Alerts

Be the first to know and let us send you an email when SP Engineering And Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share