07/06/2023
হিট ওয়েভ (Heat Wave) মোকাবেলায় প্রস্তুত থাকুন*
হিট ওয়েভ হল অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার একটি সময়কাল, যা গ্রীষ্মের মৌসুমে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে বেশি। সাধারণত মার্চ এবং জুনের মধ্যে এবং কিছু বিরল ক্ষেত্রে এমনকি জুলাই পর্যন্ত এটি প্রসারিত হয়।
এখন তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এমনকী আবহাওয়া দফতরের তরফেও সতর্কতা বার্তা জারি করে বলা হয়েছে আগামী কয়েকদিনেও চলবে এই তাপপ্রবাহ। তাই এই কয়েকদিন সকলকেই সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে-
• অনেকেই রোদের থেকে বাড়িতে ফিরে প্রথমেই ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে ফেলেন, এতে যেমনঠান্ডা বসে যায় তেমনই কিন্তু স্ট্রোকের (Heatstroke) সম্ভাবনাও বেড়ে যায়।
• রোদে বেরোলে ছাতার ব্যবহার করতে ভুলবেন না। সেই সঙ্গে মাথায় যাতে রোদ সরাসরি না লাগে সেদিকেও খেয়াল রাখুন এবং ৩০ মিনিট পর পর গলা ভেজান।
• প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তবে সাধারত তাপের পানি (খুব ঠান্ডা নয়) ।
• এসি থেকে সরাসরি রোদে বেরোবেন না।
• বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া এসব এড়াতে সুতি ঢিলেঢালা পোশাক পরুন।
• গরম সূর্যের সংস্পর্শ থেকে এসে আপনার হাত বা পা সাথে সাথে ধুয়ে ফেলবেন না, ধোয়া বা গোসল করার আগে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করুন।
”আল্লাহ্ আমাদেরকে হেফাজত করুন”