15/10/2024
জনাব এলাইছ মিঞা, ম্যানেজার (এইচ আর), এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ
জনাব এলাইছ মিঞা, ম্যানেজার (এইচ আর), ডিপিডিসি’র সার্ভিস রুলস অনুযায়ী ১২-১০-২০২৪ খ্রি. তারিখে ৬০ বছর পুর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেছেন। ১২ই অক্টোবর ২০২৪ খ্রি. সাপ্তাহিক ছুটি থাকায় এবং বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় তাঁর সর্বশেষ কর্মদিবস ০৯-১০-২০২৪ খ্রি. তারিখে ডিজিএম (এইচ আর), সিকিউরিটি দপ্তরের সম্মেলন কক্ষে ডিজিএম (এইচ আর), সিকিউরিটি দপ্তরে কর্মরত জনাব এলাইছ মিঞা, ম্যানেজার (এইচ আর) এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে দপ্তরের এমপ্লয়িদের পক্ষ হতে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিজিএম (এইচ আর), সিকিউরিটি জনাব মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজার (এইচ আর), সিকিউরিটি অপারেশন জনাব মোঃ আশরাফ উদ্দিন, ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স) জনাব আব্দুর রব নাসিরসহ দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের এমপ্লয়িগণ উপস্থিত ছিলেন । পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং তাঁকে দপ্তরের পক্ষ থেকে একটি স্মারক ক্রেস্ট এবং কিছু উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচকবৃন্দ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ডিপিডিসিতে তাঁর বিশেষ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জনাব এলাইছ মিঞা নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তিনিও স্মৃতিকাতর হয়ে পরেন এবং তাঁর প্রতি সবার এই ভালোবাসা প্রকাশ দেখে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে তাঁর এবং পরিবারের সদস্যদের সর্বাঙীন কল্যান কামনা করে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়