Architectural & Engineering Knowledge

Architectural & Engineering Knowledge Architectural, structural,Electrical & Plumbing Design with supervision.

08/04/2025
ছাদ ঢালাইয়ের সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত ??----------------------------------------------------------------------১। ছ...
02/03/2025

ছাদ ঢালাইয়ের সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত ??
----------------------------------------------------------------------
১। ছাদ বা ফ্লোরের শাটারিং কোনোভাবেই ধাপে ধাপে করা যাবে না। একটি ফ্লোর বা ছাদ ঢালাই করার সময় পুরো ছাদের শাটারিং একবারে করা অত্যাবশ্যক। এর সাথে সম্পূর্ণ ফর্মা সমতল হয়েছে কিনা তা-ও একবারেই যাচাই করে নিতে হবে।

২। ছাদ ও বীম ঢালাইয়ের কাজও করতে হবে একসাথেই। যদিও ছাদের লোড বীমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তবুও তৈরির ক্ষেত্রে এদের একসাথে তৈরি করা অত্যাবশ্যক। ছাদ ৪ থেকে ৮ ইঞ্চি পুরু হতে পারে।

৩। সাধারণত ২১ দিন পর থেকেই ফর্মা খোলা হয়। তবে ২৮ দিন ফর্মা খোলাই ভালো। অবশ্যই ঢালাইয়ের একদিন পরই ছাদের উপরিভাগে পানি ধরে রেখে কিউরিং করতে হবে।

৪। ঢালাইয়ের জন্য যে কাঠের কাজ করা হয়, তাকে বলা হয় সেন্টারিং। এর জন্য যে তক্তা বা প্লেট ব্যবহার করা হয়, তাতে ছিদ্র থাকা চলবে না এবং তক্তার উপরে কোনো তৈলাক্ত পদার্থ (যেমন- ডিজেল বা গ্রিজ) লাগানো থাকলে তা সুন্দর হয়। তবে বর্তমানে পাতলা পলিথিন ব্যবহার করা হয়ে থাকে। এসব প্রক্রিয়া মেনে চললে সর্বনিম্ন সময়ে শাটার খোলা সম্ভব।

৫। মর্টার মেশাতে যদি মেশিন ব্যবহার করা হয়, তাহলে খেয়াল রাখতে হবে দুটি ব্যাপারে-
১. কমপক্ষে ২ মিনিট ধরে মেশাতে হবে।
২. মেশানোর সময় সম্পূর্ণ পানির সাথে মিক্সচার গুলে যাওয়া যাবে না।

৬। হাতে মিক্সচার তৈরি না করাই উচিত। এতে করে গুণগত মানের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানসম্পন্ন কংক্রিট অনেকদিন স্থায়ী ছাদ তৈরিতে খুবই দরকারি।

৭। ছাদ ঢালাইয়ের সময় সেটিং শুরু হবার আগেই প্রক্রিয়া শেষ করা উচিত। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় নেওয়াটা ভালো মানের পরিচায়ক। দেরি হয়ে গেলে ঢালাই আবার নতুন করে তৈরি করা উচিত। অতিরিক্ত পানি ব্যবহার করলে তা খুবই ঝুঁকিপূর্ণ।

৮। পিলারের শাটার তৈরির পরে তার মধ্যে ঢালাই ঢালার নিয়ম হচ্ছে, ঢালাই ১.৫ মিটারের বেশি উপর থেকে না ঢালা। এতে মিক্সচারের উপাদান আলাদা হয়ে যাবার ঝুঁকি থাকে।

৯। ঢালাই করার পর যাচাই করে দেখতে হবে ঢালাই যেন নিরেট হয় ও তাতে কোনো ফাঁকফোকর না থাকে। এক্ষেত্রে নিডল ভাইব্রেটর বা লোহার রড দিয়ে ঠাসাই করা উচিত।

ছাদ ঢালাই করার নিয়মঃ-

১। উপাদান – সিমেন্ট, বালি এবং নুড়ি/খোয়া।
২। উপাদানের অনুপাত – সিমেন্টঃ বালিঃ খোয়া – ১ঃ২ঃ৪।
৩। এই মিশ্রণ প্রতি ৫০ কেজির সিমেন্টের বস্তার ক্ষেত্রে মেনে চলতে হবে এবং পানির পরিমাণ হবে সর্বোচ্চ ২৫ লিটার।
৪। ২ মিনিট ধরে এই মিশ্রণ মেশিনে প্রস্তুত করতে হবে। যদি হাতে তৈরি করতে হয় তাহলে পাকা মেঝেতে সিমেন্ট-বালুর মিশ্রণ তৈরি করে দক্ষ হাতে মর্টার তৈরি করতে হবে। ১ ফুট পরপর মোটা বাঁশ দিয়ে ঢেকে দিতে হবে বা ধাতব ফ্রেম ব্যবহার করতে হবে, যাতে ছাদ ও বীমের ফর্মা যথেষ্ট মজবুত হয়। আগের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সেন্টারিং, শাটারিং, ঢালাই, জমাট বাঁধা ও কিউরিং ইত্যাদি ধাপ মেনে ঢালাই সম্পন্ন করতে হবে।

মেঝে ঢালাই করার নিয়মঃ-

মেঝে ঢালাই দেবার নিয়ম অনেকটা ছাদ ঢালাইয়ের মতোই। তবে মেঝে ঢালাই তুলনামূলক সহজ, কারণ, এটি ভেঙে গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা তুলনামূলক কম। তবে এখানেও মান নিয়ন্ত্রণ করতে হবে সবক্ষেত্রেই। এক্ষেত্রে অতিরিক্ত যা করতে হবে তা হলো-
• মেঝে ভিটে বালি দিয়ে ভরাট করতে হবে।
• ভালোভাবে মুগুর দিয়ে দুরমুজ করে সমান করে নিতে হবে।
• পানি ঢালতে হবে।
• ঢালাইয়ের আগে ইট বিছাতে হবে।
• ঢালাইয়ের পুরুত্ব হতে হবে তিন ইঞ্চি।

ঢালাইয়ের উপর নিরাপত্তা ও স্থায়িত্ব দুইই নির্ভরশীল। তাই ঢালাইয়ের আগে নকশা সম্পর্কে নিশ্চিত হোন। অভিজ্ঞ মিস্ত্রির সাহায্য তো প্রয়োজন হবেই, তবে পুরো প্রক্রিয়াতে মিস্ত্রির উপর নির্ভর না করে অবশ্যই দক্ষ প্রকৌশলীর সাহায্য নেওয়া উচিৎ।
কারণ, শুধু অভিজ্ঞতা থেকে আধুনিক পদ্ধতিতে নির্মাণকাজ পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণ অসম্ভব। এজন্যই ঢালাইয়ের খুঁটিনাটি সম্পর্কে নিজে সম্যক ধারণা রাখুন ও পেশাদার নির্মাণ নিশ্চিতকরণে হয়ে উঠুন সতর্ক।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন #বিল্ডিং_কন্সট্রাকশন

Right work.Colume is uninterrupted. ❤️❤️
02/03/2025

Right work.Colume is uninterrupted. ❤️❤️

Stair & Roof casting.
02/03/2025

Stair & Roof casting.

01/03/2025
পাইলিং (পাইল) কি এবং কেন করতে হয়?একটু নরম মাটির উপর কয়েকটি ইট বা একটু ভারী কিছু রেখে দিলে দেখবেন কিছুদিন পর ইট বা সেই ভা...
15/11/2024

পাইলিং (পাইল) কি এবং কেন করতে হয়?

একটু নরম মাটির উপর কয়েকটি ইট বা একটু ভারী কিছু রেখে দিলে দেখবেন কিছুদিন পর ইট বা সেই ভারী বস্তুটি একটু মাটির নিচে চলে চলে গিয়েছে। আর যদি একটা সম্পূর্ণ বাড়ি এমন নরম মাটিতে রেখে দিই, তাহলে কি অবস্থা হতে পারে?

আপনি বাড়ি করবেন মাটির উপর। আপনার বাড়ির একটা ওজন আছে। এই ওজনটা আপনার বাড়ি নিতে পারছে কিনা সেটা জানার জন্য মাটির পরীক্ষা করতে হয়, যাকে ইংরেজিতে Soil Test বলে।

দুনিয়ার সবার জায়গার মাটি একরকম হয়না। অনেক সময় একই জমির মাটি ভিন্ন ধরণের হয়। পলি, দোআঁশ, বেলে দোআঁশ, কাঁদা মাটি সহ অনেক ধরণের মাটি হয়ে থাকে। কোথাও পানি জমে থাকে, কোথাও নরম মাটি ইত্যাদি ধরণের।

একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ির ফাউন্ডেশন, কলাম, বীমের হিসাব করেন তখন তিনি ঐ মাটির গুণাগুণ হিসাব করে এসবের ডিজাইন করেন।

মাটির দুর্বলতাকে সঠিক অবস্থায় নিয়ে আসার পদ্ধতি হলো পাইলিং। অর্থাৎ, জমির মাটি আপনার বাড়ির ওজন নেবার মতো নেই। বাড়ি ডেবে যেতে পারে, ডেবে গেলেই বাড়ি হেলে পড়তে পারে অথবা কোন একটা কলাম ডেবে গেলেই বাড়িতে ফাটল কিংবা আরও বড় ধরণের ক্ষতি হতে পারে।

সয়েল টেস্টের রিপোর্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে বলে দেয় ফোন ধরণের পাইলিং করতে হবে অথবা হবেনা। আপনার পাশের করিম সাহেব পাইলিং করেনি বলে আপনাকে পাইলিং করতে হবেনা এটা মোটেও সঠিক নয়। কোন ঠিকাদার, মিস্ত্রি কি বললো সেই মুখের কথায় কোটি টাকার সম্পদ ঝুঁকিতে ফেলবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার।

পাইলিং বিভিন্ন ধরণের হতে পারে।

বিয়ারিং ও ফ্রিকশন পাইল
শিট পাইল
অ্যাঙ্কর পাইল
ব্যাটার পাইল
ফেন্ডার পাইল
(চ) কম্প্যাকশন পাইল
টিম্বার পাইল
কংক্রিট পাইল
লিমপ্লেক্স পাইল
কম্পোজিট পাইল
স্যান্ড পাইল

আমাদের দেশে প্রধানত দুই ধরণের
পাইলের কাজ করা হয়ে থাকে।

১। প্রি-কাস্ট পাইল।
২। কাস্ট ইন সিটু পাইল।

পাইলিং কোন ধরণের হবে তা সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার নির্ধারণ করবে, আপনি কিংবা মিস্ত্রি নন।

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :- 1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.2. OPC তে clinker এর পরিমান 95%-...
15/11/2024

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :-


1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3.পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রাথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।

:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।

#শেয়ার_করুনঃ
#আপনি ইঞ্জিনিয়ার হলে এটা অবশ্যই জেনে রাখুন।
#সাধারন মানুষের এই বিষয়ে সম্পর্কে জ্ঞান থাকা উচিতঃ

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট ভালো:
=====================
>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন ওপিসি সিমেন্ট ভালো:
====================
>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হয়।

08/10/2024
08/10/2024

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711351787

Website

http://www.nirvanaarchitects.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Architectural & Engineering Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Architectural & Engineering Knowledge:

Share