08/08/2026
শেরে বাংলা হলের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে শেরে বাংলা হল *সবুজায়ন প্রকল্প*গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হলের গেটের পাশে মাধবীলতা, বাগানবিলাস এবং রক্তমুণ্ডা গাছ রোপণ করা হয়েছে।
শিক্ষার্থীদের এই প্রশংসনীয় ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য এন্থোফাইল সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, এই সবুজায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শেরে বাংলা হল আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে।