17/05/2026
একটা ছোট ভুল অনেক বড় delay তৈরি করতে পারে।
ধরুন, drawing-এ sprinkler line perfect. Calculation ঠিক আছে, coverage ঠিক আছে, code requirement-ও meet করছে।
কিন্তু site-এ গিয়ে দেখা গেল—যে জায়গা দিয়ে pipe যাওয়ার কথা, সেখানে already structural beam আছে। অথবা fire pump room-এর access এমনভাবে রাখা হয়েছে, যেটা maintenance-এর জন্য practical না। আবার কখনও electrical panel, duct, ceiling height—সব মিলিয়ে final installation আর drawing-এর মতো থাকে না।
এখানেই engineering শুধু “নিজের কাজ জানা”র মধ্যে সীমাবদ্ধ থাকে না।
একজন ভালো Fire Safety / MEP Engineer drawing-এর বাইরে building-টাকেও পড়তে পারেন। তিনি বুঝতে চেষ্টা করেন—structure কী বলছে, architecture কী চাচ্ছে, electrical route কোথায়, maintenance team ভবিষ্যতে কীভাবে কাজ করবে।
কারণ project সফল হয় শুধু design approval দিয়ে না—project সফল হয় যখন সেই design site-এ ঝামেলা কমিয়ে বাস্তবে কাজ করে।
আমাদের বিশ্বাস, better coordination is also a part of better engineering.