17/05/2026
একটা কথা না বললেই নয়—আগেও মানুষের ছবি এঁকেছি, তবে সেগুলো ছিল পেন্সিল স্কেচ। এই প্রথম কোনো ক্লায়েন্টের অর্ডারের জন্য জলরং দিয়ে মানুষের ছবি আঁকলাম।
যেহেতু এটা একজনের স্পেশাল কাজ ছিল, তাই মনে একটু বেশিই ভয় ভয় লাগছিল। পারব কি না, তা নিয়ে চরম কনফিউশনে ছিলাম। তবে শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পেরে ভালো লাগছে। ক্লায়েন্টের পছন্দের পাশাপাশি আপনাদের মতামতও আমার কাছে ভীষণ মূল্যবান, কেমন হয়েছে জানাবেন! 🎨✨