26/03/2026
আজ ২৬শে মার্চ। আমাদের নিজস্ব একটা ভূখণ্ড, নিজস্ব একটা আকাশ এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার অর্জনের দিন।
স্থপতি হিসেবে যখন আমরা কোনো বাড়ির নকশা করি, তখন আসলে আমরা একটা স্বাধীন ভূখণ্ডের ওপর মানুষের স্বাধীনভাবে বাঁচার গল্পটাই আঁকি। এই যে নিজের মতো করে একটা ছাদের নিচে নিরাপদ বোধ করা, জানালা খুলে নিজের দেশের দক্ষিণা বাতাস গায়ে মাখা—এই অধিকারটুকু আমাদের একদিনে আসেনি। অনেক রক্তের বিনিময়ে, দীর্ঘ এক মহাকাব্যিক অপেক্ষার পর এই মাটি আমাদের হয়েছে।
আজকের দিনে কবি নির্মলেন্দু গুণের ভাষায় বলি,
"শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্তপায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।"
যে স্বাধীন মাটির ওপর দাঁড়িয়ে আমরা রোজ নতুন কোনো 'লাইফস্টাইল'-এর নকশা করছি, আগামীর স্বপ্ন গড়ছি—সেই মাটির স্বাধীনতা ও শেঁকড়ের প্রতি স্টুডিও এনসো (Studio Enso)-র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
মহান স্বাধীনতা দিবস অমর হোক!