04/06/2026
#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম"
প্রিয় ১৫নং ওয়ার্ডের সম্মানিত ভাই, মা-বোন এবং তরুণ প্রজন্ম,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজ আমি আপনাদের সামনে বলছি আমাদের সাবেক কাউন্সিলর #আলহাজ্ব_মোঃ_জহির_আহমেদ এর কথা। তিনি পুনরায় আপনাদের সেবা করার মত মহান দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি রাজনীতি করতে চায় ক্ষমতার জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের জন্যও নয়—বরং আপনাদের সেবা করার জন্য। আমি বিশ্বাস করি, রাজনীতি মানে হলো মানুষের কল্যাণে কাজ করা, ন্যায় ও সততার পথে চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
আমাদের এই অঞ্চল সম্ভাবনাময়। কিন্তু এখনো অনেক সমস্যা রয়ে গেছে—বেকারত্ব, শিক্ষার ঘাটতি, রাস্তা-ঘাটের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং সামাজিক নিরাপত্তা।
আমি অঙ্গীকার করছি, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন।
আমরা চাই—
✅প্রতিটি শিশু সুশিক্ষা ও নিরাপত্তা পাক।
✅প্রতিটি যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ হোক।
✅দিনমজুর ন্যায্য মজুরি পাক।
✅ব্যবসায়ী ব্যবসা করার জন্য নিরাপদ পরিবেশ পাক।
✅মা-বোনেরা সম্মান ও নিরাপত্তা পাক।
তাই তিনি আপনাদের প্রতিনিধি হতে চান, শাসক নয়; সেবক হতে চান, প্রভু নয়। তার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—অন্যায়, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন নিতি।
আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থনই তাঁর শক্তি। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত অঞ্চল গড়ে তুলি।
আল্লাহ আমাদের সহায় হোন। MK Shishir
#বেশি_বেশি_শেয়ার_করুন