14/07/2026
আমাদের অত্যন্ত দক্ষ এবং দীর্ঘদিনের বিশ্বস্ত রোড ঠিকাদার আশিক ভাই যাকে আমরা রোড মাষ্টার বলে ডাকি তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। বছরের পর বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে আমাদের বহু রাস্তা সফলভাবে সম্পন্ন করে আসছেন। রোদ-বৃষ্টি কিংবা প্রতিকূল পরিস্থিতি—কোনো কিছুই তাঁর কাজের মান ও সময়ানুবর্তিতাকে থামাতে পারেনি। তাঁর নিখুঁত কাজের অভিজ্ঞতা এবং দূরদর্শিতা আমাদের কোম্পানিকে সবসময় এক ধাপ এগিয়ে রাখে। আপনার এই দীর্ঘ পথচলা, সততা এবং কঠোর পরিশ্রম আমাদের পুরো টিমের জন্য অনুপ্রেরণা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।