Twin Construction & Engineering

Website

Twin Construction & Engineering Pioneer of Building Design Services

🏗️ টাইলসের কাজের গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️টাইলসের কাজ নিখুঁত করতে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন:✅ মেঝে পরিষ্কার ও সমতল...
24/10/2026

🏗️ টাইলসের কাজের গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️

টাইলসের কাজ নিখুঁত করতে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন:

✅ মেঝে পরিষ্কার ও সমতল রাখুন।
✅ সঠিক লেভেল ও অ্যালাইনমেন্ট নিশ্চিত করুন।
✅ টাইলসের নিচে পর্যাপ্ত মর্টার/অ্যাডহেসিভ দিন।
✅ টাইলসের জয়েন্ট সমান রাখুন।
✅ বাথরুমে ওয়াটারপ্রুফিং ও সঠিক ঢাল নিশ্চিত করুন।
✅ সঠিকভাবে গ্রাউটিং করুন।
✅ কাজ শেষে ফাঁপা শব্দ, ফাটল ও ফিনিশিং পরীক্ষা করুন।

👷 Quality First, Beauty Next!

14/10/2026
10/10/2026
08/10/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
Twin Construction & Engineering-এ একজন Computer Operator নিয়োগ দেওয়া হবে।
💼 পদ: Computer Operator
📍 কর্মস্থল: পুরাতন থানাপাড়া, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম
🎯 দায়িত্বসমূহ:
MS Word, MS Excel ও PowerPoint-এ কাজ করা
অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ
Data Entry ও রিপোর্ট তৈরি
ই-মেইল, প্রিন্টিং ও স্ক্যানিংয়ের কাজ
প্রয়োজন অনুযায়ী অন্যান্য অফিসিয়াল কম্পিউটার কাজ
✅ যোগ্যতা:
কমপক্ষে HSC/সমমান
MS Office-এ ভালো দক্ষতা
বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা
দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও পরিশ্রমী হতে হবে
Construction/Engineering office-এর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
💰 বেতন: আলোচনা সাপেক্ষে
📞 যোগাযোগ: 01852-630761
আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
🏗️ Twin Construction & Engineering
Pioneer of Building Design Services

কলাম কিউরিং সঠিকভাবে না করলে আপনার বিল্ডিং কখনোই পূর্ণ শক্তি অর্জন করবে না। লাল তীর দেয়া মেথড অনুসরণ করে সঠিকভাবে কিউরিং...
30/09/2026

কলাম কিউরিং সঠিকভাবে না করলে আপনার বিল্ডিং কখনোই পূর্ণ শক্তি অর্জন করবে না। লাল তীর দেয়া মেথড অনুসরণ করে সঠিকভাবে কিউরিং করুন, বিল্ডিং এর স্থায়ীত্ব বাড়ান।

28/09/2026

Soil Test
Taragonj Health Complex, Tarajong, Rangpur.



আলহামদুলিল্লাহ,  নতুন একটি মাল্টিস্টরয়েড বিল্ডিং ডিজাইনের কাজ চুক্তিবদ্ধ হলো। বাড়ির মালিকের চাহিদা মোতাবেক হ্যান্ড স্কেচ...
22/09/2026

আলহামদুলিল্লাহ, নতুন একটি মাল্টিস্টরয়েড বিল্ডিং ডিজাইনের কাজ চুক্তিবদ্ধ হলো। বাড়ির মালিকের চাহিদা মোতাবেক হ্যান্ড স্কেচ করে একটা ড্রাফট ড্রয়িং করা হয়েছে। আশা রাখছি Twin Construction & Engineering দক্ষ টীম দ্বারা বিল্ডিংটি ভূমিকম্প প্রতিরোধী, সাসটেইন্যাবল, ইকোনমিক্যাল ও এনভাইরনমেন্টাল ফ্রেন্ডলি হিসেবে বাস্তবে রুপ পাবে।

দোয়ার দরখাস্ত।

02/09/2026

সাইটের কাজ পরিদর্শন

14/06/2026

ছাদ ঢালাইয়ের আগে একজন ইঞ্জিনিয়ারের নিচের বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি,
কারণ এগুলো ভবনের স্থায়িত্ব, নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করে।

👉১. ডিজাইনের সঠিকতা নিশ্চিতকরণঃ
ছাদের নকশা (ড্রয়িং) এবং কাঠামোর ডিজাইন বিল্ডিং কোড অনুযায়ী সঠিকভাবে তৈরি হয়েছে কিনা।
ইঞ্জিনিয়ারের অনুমোদিত ড্রয়িং অনুযায়ী রডের বিন্যাস ও মাপ সঠিক কিনা।
ডেড লোড ও লাইভ লোডের হিসাব সঠিকভাবে করা হয়েছে কিনা।

👉২. কাঠামোগত উপকরণ পরিদর্শনঃ
ব্যবহৃত রড, সিমেন্ট, বালু, পাথর, এবং পানির গুণগত মান নিশ্চিত করা।
রডের ওভারল্যাপিং (lapping) এবং সঠিক বাঁক (bending) নিশ্চিত করা।
শাটারিং বা ফর্মওয়ার্ক সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা।

👉৩. ফর্মওয়ার্কের (Shuttering) স্থায়িত্ব নিশ্চিতকরণঃ
ফর্মওয়ার্কের কাঠামো শক্তপোক্ত কিনা এবং লিকেজ ফ্রি কিনা।
ফর্মওয়ার্কের নিচের সাপোর্ট বা সাপোর্টিং কাঠামো যথেষ্ট মজবুত কিনা।
ফর্মওয়ার্কের উপর প্রয়োজনীয় তেল বা রিলিজ এজেন্ট ব্যবহার করা হয়েছে কিনা।

👉৪. রডের (Reinforcement) স্থাপন নিশ্চিতকরণঃ
রডের যথাযথ স্পেসিং নিশ্চিত করা।
কংক্রিট কাভার ব্লক ব্যবহার করা হয়েছে কিনা।
নকশা অনুযায়ী রডের ডায়ামিটার সঠিক কিনা।

👉৫. কংক্রিটের গুণমান নিশ্চিতকরণঃ
কংক্রিটের মিশ্রণের অনুপাত (Mix Design) সঠিক কিনা (যেমন: M20, M25 ইত্যাদি)।
কংক্রিট মিক্স করার সময় যথাযথ পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে কিনা।
কংক্রিটের স্লাম্প টেস্ট (Slump Test) করা হয়েছে কিনা।

👉৬. মেশিন ও সরঞ্জাম নিশ্চিতকরণঃ
ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় ভিব্রেটর (Concrete Vi****or) সঠিকভাবে কাজ করছে কিনা।
কংক্রিট পাম্প বা মিক্সার মেশিন পর্যাপ্ত এবং কার্যক্ষম কিনা।

👉৭. ঢালাইয়ের তদারকিঃ
ঢালাইয়ের সময় কংক্রিট সমানভাবে বিতরণ করা হচ্ছে কিনা।
বায়ু ফাঁক (Air Void) এড়াতে যথাযথ ভিব্রেটিং করা হয়েছে কিনা।
ঢালাইয়ের পর সমতলতা নিশ্চিত করা।

👉৮. পরবর্তী রক্ষণাবেক্ষণ পরিকল্পনা (Curing)ঃ
ঢালাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যে পানিপ্রদান শুরু করতে হবে।
কিউরিং কমপক্ষে ৭-১৪ দিন সঠিকভাবে করা।

👉৯. কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণঃ
শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখা।
ঢালাইয়ের সময় নির্মাণ সাইটে প্রবেশ সীমিত করা।

ধন্যবাদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Twin Construction & Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share