29/03/2022
ব্লকের আত্মকথা: (পর্ব --৪)
ইটের সাথে তুলনা
আমাকে দিয়ে বাসা/বাড়ী বানানোর ক্ষেত্রে ইটের চেয়ে সাশ্রয় মূলত প্লাস্টারে, কারনটা হলো ইটে বানানো বাসায় ভেতরে কিংবা বাইরে ১" প্লাস্টার করতে হয়, আর আমাকে দিয়ে বানানো বাসা/বাড়ীতে প্লাস্টার না করলেও চলে আর করলেও ১০ এম এম এর বেশী করার দরকার পড়ে না। বর্তমান বাজারে সিমেন্টের দাম যেভাবে বাড়ছে তাতে নির্মান খরচ সাশ্রয় করতে হলে আমিই হতে পারি সাশ্রয়ী নির্মাণ উপকরন। আমাকে ব্যবহারে সাশ্রয় করার আরো উপায় আছে, যেমনঃ ৩৯০x১৯০x১০০ এম এম হলো ব্লক (Hollow Block) ইটের সাথে তুলনা করলে ৫ টা ইটের সমান হয়, সেক্ষেত্রে ৫ টা ইট গাথুনিতে যে সিমেন্ট বালুর মসলা দরকার সেটারও প্রয়োজন পড়েনা আমার গঠনগত আকৃতির কারনে। আবার ৫ টি ইট গাঁথতে একজন শ্রমিকের যেসময় প্রয়োজন তার চেয়ে অর্ধেকেরও কম সময়ে আমাকে গাঁথা যায়, যার ফলে শ্রমিক খরচও সাশ্রয় হয় আবার নির্মান সময়ও কম লাগে, আবার সৌন্দর্য ও স্থায়িত্বও বাড়ে অনেক। আমার সম্পর্কে জানতে ও আমাকে পেতে চাইলে যোগাযোগ করুন +৮৮০১৭১৭৮৮৪৩৩৭ এই নাম্বারে।
আমার আকৃতি:
১/ ২৪০x১১৫x৭০ এম এম বা ৯.৬"x৪.৬"x২.৭৫" ইঞ্চি
২/ ৩৯০x১৯০x১০০ এম এম বা
১৫.৬"x৭.৬"x৪" ইঞ্চি
৩/ ৪০০x২০০x১০০ এম এম বা ১৬"x৮"x৪" ইঞ্চি
আরো আছে, জানাব পরের পর্বে...
(চলমান)
Block
Block
Block