29/07/2026
দেখেন, অনেকে বারবার বলতেছেন—“তুমি বিয়ে করো না কেন? বিয়ে করো না কেন?”
ভাই, এটা আমার পার্সোনাল লাইফ। আমি বিয়ে করছি না কেন, সেটা তোমাদের বুঝতে হবে না। তোমাদের কেউ এই দায়িত্ব দেয়নি, আর তোমরা আমার ফ্যামিলিরও কেউ না। সো আমার পার্সোনাল লাইফ নিয়ে এত মাথাব্যথা করারও দরকার নেই।
যেদিন বিয়ে করব, সেদিন সবাই দেখবে। আল্লাহ চাইলে যখন হওয়ার, তখনই হবে। এত টেনশন করার কী আছে? আমার টেনশন করার জন্য আমার বাসায় মা-বাবা আছেন। তোমাদের এত চিন্তা করার দরকার নেই।
আর কেউ যদি বলে—“এই বয়সে বিয়ে করো”, “বিয়ে করে ফেলো”—ভাই, তোমার বিয়ে করার ইচ্ছা হলে তুমি বিয়ে করো। তোমার বাসায় বলো, একটা বিয়ে করো, দুইটা করো, দশটা করো—যত খুশি করো! তোমাকে কে আটকাচ্ছে?
কিন্তু আমার বিয়ে নিয়ে এত কৌতূহল কেন? আমি কি কখনো এসে তোমাদের বলেছি—আমার বিয়ে কেন হচ্ছে না, কবে হবে, কী সমস্যা, আমার পার্সোনাল লাইফে কী চলছে?
কখনোই তো বলিনি।
তাহলে তোমরা আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইট কোথা থেকে পাও?
যাদের বিয়ে নিয়ে এত বেশি কৌতূহল, তারা ভাই আগে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত হও। চাইলে একশোটা বিয়ে করো—যত খুশি করো! তারপর আমার কাছে এসে আমার বিয়ে নিয়ে টেনশন কোরো না।
আমার বিয়ে নিয়ে টেনশন করার মতো যথেষ্ট মানুষ আমার বাসায় আছে। তোমরা একটু নিজের জীবন নিয়ে টেনশন করো। ধন্যবাদ! 🙂