মাহমুদুল হাসান

মাহমুদুল হাসান আমি অতি সাধারণ অনিন্দ্য কেউ নয়। ক্ষণিক দুনিয়ার গ্লানির মাঝেও আমি খুঁজি চিরস্থায়ী শান্তি— রবের সান্নিধ্যে…

হাসান বাসরি রাহিমাহুল্লাহ প্রায় সময়ই বলতেন-
যুবকেরা!আখিরাত অন্বেষণ করো। এমন অনেককে দেখেছি,যারা আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়াও পেয়ে গেছে।

কিন্তু এমন কাউকে দেখিনি,যে দুনিয়া অন্বেষণ করতে গিয়ে আখিরাতও পেয়ে গেছে।
...ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ....

মনে করেছিলাম সেই জুলাই অভ্যুত্থানের পর দেশে আর নোংরা রাজনীতি ফিরে আসবে না।কিন্তু দুঃখজনকভাবে, এখনো কিছু স্বার্থান্বেষী গ...
22/04/2026

মনে করেছিলাম সেই জুলাই অভ্যুত্থানের পর দেশে আর নোংরা রাজনীতি ফিরে আসবে না।
কিন্তু দুঃখজনকভাবে, এখনো কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সেই পুরোনো অপসংস্কৃতিই টিকিয়ে রেখেছে—গুন্ডামি, বিশৃঙ্খলা আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে।

আফসোস—আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না।

19/04/2026

গল্পের অসাধু ব্যবসায়ী আর ডাকাত রাজা,
আজ আর বইয়ে নেই—
চারপাশেই তাদের বাস্তব সংস্করণ ঘুরে বেড়াচ্ছে।

মৃত্যু এক অনিবার্য সত্য। আমার জন্মের পরপরই মৃত্যুর তীর আমার দিকে ছোঁড়া হয়ে গেছে। মৃত্যুবাণটি আমার দিকে ধেয়ে আসছে। যে কোন...
17/04/2026

মৃত্যু এক অনিবার্য সত্য। আমার জন্মের পরপরই মৃত্যুর তীর আমার দিকে ছোঁড়া হয়ে গেছে। মৃত্যুবাণটি আমার দিকে ধেয়ে আসছে। যে কোনও দিন, যে কোনও সময় তীরটা এসে আমাকে বিঁধবে।

রাব্বে কারীম সবাইকে ক্ষমা করুন। পৃথিবীতে অমর কেউই নেই। ছিল না। নবীগন পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেছেন।

-উস্তায আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

বিয়ে করে শাহবাগীদের শরীরে আগুন লাগান যাথে গোসল করে ধন্যবাদ!
03/04/2026

বিয়ে করে শাহবাগীদের শরীরে আগুন লাগান যাথে গোসল করে ধন্যবাদ!

31/03/2026

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন!

28/03/2026

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানো'ই শ্রেষ্ঠ প্রতিশোধ।

27/03/2026

দিন শে'ষে তারাই সফল হয়, যারা নিজের পরিকল্পনা গো'পন রেখেছিল আর আল্লাহর উপর ভরসা করেছিলো।

26/03/2026

গন্তব্যে পৌঁছানো যদি অনিশ্চিত হয়,
তবে সেই পথ কখনোই উন্নত নয়।
নিরাপদ সড়ক চাই—এখনই।

22/03/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি রমাযান মাসে সিয়াম পালন করল, তারপর শাওয়াল মাসের ছয় দিন সিয়াম পালন করল, সে যেন পুরো বছরই সিয়াম পালন করল।

-সহীহ মুসলিম

21/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক।

আমরা অনেক সময় বলে থাকি যে, আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান তুলনামূলকভাবে কম। তাই মাঝে মা...
08/03/2026

আমরা অনেক সময় বলে থাকি যে, আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান তুলনামূলকভাবে কম। তাই মাঝে মাঝে অবাক লাগে, যখন কেউ কেউ আলেমদেরকেই ভদ্রতা ও সৌজন্যতা শেখাতে চেষ্টা করেন।

Abdur Razzaq bin Yusuf (হাফিযাহুল্লাহ) এমন একজন আলেম, যিনি শিরক ও বিদআতের বিষয়ে কখনো আপোষ করেন না। ইসলামী শরীয়তে কারো সম্মানে দাঁড়ানো বাধ্যতামূলক নয়; বরং এমনও হাদিস রয়েছে যেখানে এ ধরনের বিষয় থেকে সতর্ক করা হয়েছে।

এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে—আমাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি। আমরা সবাই জানি, শেষ যামানায় ঈমান ধরে রাখা কঠিন হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই সেই বিষয়গুলো শেখার চেষ্টা করি না, যেগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে।

এ প্রসঙ্গে মু‘আবিয়া (রাঃ) থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

> مَنْ أَحَبَّ أَنْ يَّتَمَثَّلَ لَهُ النَّاسُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
“যে ব্যক্তি পছন্দ করে যে, মানুষ তাকে দেখলে তার সম্মানে দাঁড়িয়ে যাক, সে যেন জাহান্নামে তার আসন প্রস্তুত করে নেয়।”
— (আদাবুল মুফরাদ: ৯৭৭; Sunan Abu Dawud ৫২২৯; Jami' at-Tirmidhi; Ahmad ibn Hanbal এর মুসনাদ)

আরেকটি বর্ণনায় আনাস (রাঃ) বলেন—
“দুনিয়াতে সাহাবাদের কাছে রাসূলুল্লাহ ﷺ-এর চেয়ে প্রিয় কেউ ছিলেন না। তবুও তাঁরা যখন রাসূলুল্লাহ ﷺ-কে দেখলে, তাঁর সম্মানে দাঁড়াতেন না; কারণ তাঁরা জানতেন, তিনি তা পছন্দ করতেন না।”
— (আদাবুল মুফরাদ: ৯৪৬; তিরমিযী; মুসনাদ আহমাদ)

তাই আমাদের উচিত হলো—ধর্মীয় বিষয়ে মন্তব্য করার আগে কুরআন-সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করা এবং আলেমদের প্রতি সম্মান বজায় রাখা।

06/03/2026

বর্তমান পৃথিবীর অনেক যুদ্ধই মূলত রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়। অনেক ক্ষেত্রে ধর্মকে সেখানে কেবল একটি অজুহাত বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। দুঃখজনকভাবে আমরা নিজেরাই সামাজিক মাধ্যমে—বিশেষ করে ফেসবুকে—এসব বিষয় নিয়ে অযথা তর্ক-বিতর্ক ও বিভেদে জড়িয়ে পড়ি। এমনকি কিছু মানুষ অন্য দেশের পক্ষ নিয়ে নিজের দেশের মানুষের সাথেই অসৌজন্যমূলক আচরণ করছে। এটি সত্যিই আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক একটি বাস্তবতা।

Address

Joypur

Alerts

Be the first to know and let us send you an email when মাহমুদুল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category