28/03/2024
এক নম্বরের ডায়লগ বাজ ,অন্যের নামে বদনাম ,বাজে কথা, বাজে ব্যবহার কোন কিছুই করেই ভাইরাল হয়নি মানুষটা।
সম্পূর্ণ নিজের ভালো ব্যবহার এবং নিজের হাতের তৈরি নতুন ধরনের খাবারের মাধ্যমে ভাইরাল হয়েছেন এই মানুষটি।
কলকাতার ডেকার্স লেন বা খাবারের গলির ওই গলিতে কিন্তু প্রচুর দোকান আছে তবে এই মানুষটি কেন এত ভাইরাল বলতে পারেন??
আসলে এই মানুষটি একজন তারা মায়ের অন্ধভক্ত আর পাঁচটি দোকানের মত তার দোকানের খাবারের দামগুলি সম্পূর্ণ আলাদা ।তার খাবারের দাম শুরু হয় হাজার হাজার টাকা থেকে।
এছাড়াও তার খাবারের নাম গুলো সম্পন্ন আলাদা যেমন বেগুন সুন্দরী ,ফুলকপি গন্ধরাজ ইত্যাদি হয়তো এই কারণেই এই মানুষটি এত ভাইরাল তাই সেদিন আমরাও চলে গিয়েছিলাম অরুণদার দোকানে বা জয় মা তারার দোকানে। সেখানে গিয়ে দেখি অরুণদা সবেমাত্র রান্নাবান্না শুরু করেছেন প্রচন্ড ব্যস্ত থাকার মধ্যেও মানুষটা অনেক সময় যেটুকু আমাদেরকে সময় দিয়েছে তাতেই আমরা ধন্য হয়ে গিয়েছিলাম।
তার জন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না মানুষটি সম্পর্কে যতই বলি না কেন ততই কম হয়ে যাবে, বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল কিন্তু প্রচুর মানুষ ,তবে তাদের মধ্যে কয়েকটি মানুষ হয়তো এরকম এবং তার মধ্যে অরুণদা একজন ব্যক্তি।
আমি তার দোকানে খিচুড়ি আর বেগুন সুন্দরী ট্রাই করেছিলাম সত্যি কথা বলতে দারুন লেগেছিল ।ভাবছিলাম আর একবার নিয়ে ট্রাই করা যাক কিন্তু না বাঙ্গালীদের মন্ যতই খাই ততই আবার নিতে ইচ্ছা করে কিন্তু না।
তার খিচুড়ি এবং বেগুন সুন্দরী খেতেছিল দারুণ এবং এই প্লেটটির দাম ছিল মাত্র ৭০ হাজার ।
হয়তো ভাবছেন এই খাবারের এত দাম কিভাবে ?আসলে এটাই তো তার ভাইরাল হওয়ার রহস্য তার দোকানে এক টাকাকে এক হাজার টাকা বলা হয় ,৭০ হাজার মানে হলো ৭০ টাকা মাত্র ৭০ টাকায় এই ভর পেট খাবারটা একবার হলেও আপনাদেরকে খেতে অনুরোধ করবো🙏🏼🙏🏼
আর কে কে অরুণ দার দোকানে খেয়েছো বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ,আর এই মানুষটার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।