25/02/2026
০১. নাম.মোঃআবু-সাঈদ বিজয়
০২.ডাকনাম ? বিজয়
বেশীরভাগ চেনাজনা মানুষ "বিজয়" ডাকে।এটাই বেশী ভাল্লাগে। আর প্রবাস জীবনে পরিচিতরা(সাঈদ) বলে😊
০৩.পড়াশুনা?
SSC PASS. HSC 2ND year exam দেয়া হয়নি।
০৪.দ্বিতীয়বার পড়ার সুযোগ দেয়া হলে কী পড়বেন?
না পড়বোনা। সুযোগ দিলেওনা।
০৫. এদেশ ছাড়া থাকার জন্য অন্য কোনো দেশ বেছে নেবার সুযোগ থাকলে কোনটা নেবেন?
কানাডা বা দুবাই । তবে দুবাই হলে ভালো হয় !
০৬. প্রিয় জায়গা?
-অবশ্যই নিজের বাড়ি। এটা সবচে প্রিয় জায়গা। তাছাড়া অচেনা যেকোনো গ্রাম, নদীঘেষা চরাঞ্চল, দ্বীপ,খোলামেলা একটু নিরব পরিবেশ এসবই ভালো লাগে।তবে আমার বাড়ির পাশে সাবদি নদীর পার বসে থাকতে ভালো লাগে!! একা একা বসে থাকতে আরো বেশি ভালো লাগে আমার!! তবে একা একা বসা হয় না তেমন! বন্ধুদের কে নিয়েই বসি বেশির ভাগ সময়!
০৭.একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে/তার নাম?
-হ্যাঁ। প্রাইভেসি ভঙ্গ হবে নাম বললে।
০৮.আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন,?
আমর ছেলে, হ্যাঁ আমার ছেলেকে মোঃ সাদমান ইসলাম আয়ান কে অনেক ভালোবাসি
০৯.এখন কাউকে ভালোবাসেন?
হে বাসি, আমার প্রাণ প্রিয় স্ত্রী সন্তানকে ।
১০.প্রেমপত্র পেয়েছেন?
-বাড়ির পাশে একটি সুন্দর চক্ষু ওয়ালী আমাকে আগে ঈদ, নরবর্ষ উপলক্ষে লিখতো সাথে Dairy Milk, kitkat চকলেট ।এক দু পাতার চিঠি কিংবা ছোট্ট চিরকুট। চিঠি/চিরকুটের ভাজে থাকতো গোলাপ ফুল। এগুলোকে প্রেমপত্র বলা যায় কিংবা যায়না। আমি আসলে ঠিক জানিনা।
১১.আপনি কাউকে প্রেমপত্র লিখেছেন?
-হ্যাঁ । প্রেম ও হয়েছিল 😊
১২.প্রপোজ পেয়েছেন কতগুলো?
সব মিলিয়ে ১১ টা তো হবেই,,।
তবে স্কুলে পড়ার সময় যে মেয়েটা প্রপোজ করেছিল তাকে চড় মেরেছিলাম,,তবে পরীক্ষার হলে ছোট্ট মেয়েটির প্রপোজ পেয়ে খুব হেসেছিলাম 🤣
১৩.আপনার জন্য এখন কেউ অপেক্ষা করে?
-হ্যাঁ তা তো অবশ্যই করবে আমার স্ত্রী,আমার সন্তান আমার পরিবার 💝
আমার ছেলের তো অপেক্ষা করতেই ভালো লাগে না, ও তো সব সময় আমার সাথেই থাকতে চায় 🤣💝💝
১৪.পোষা প্রাণী আছে আপনার?
না। তবে মুক্ত আকাশে পাখি দের উড়তে দেখতে ভালো লাগে অনেক,ইচ্ছে হয় যদি আমিও ওদের মতো উড়তে পারতাম😔
১৫.বেস্টফ্রেন্ড আছে?
-ছিলো। আছে। থাকবে। ওরা আসলে আমার শুধু বন্ধু না। একেকজন একেকটা বাড়ির মতন আশ্রয়।
১৬.প্রিয় খাবার?
-গরম ভাত আর সাথে ইলিশ মাছ বাজা,মার হাতের বিরিয়ানি আমার খুব প্রিয়। তাছাড়া গরুর গোস্ত, ভুনা খিচুড়ি ।
১৭.সিগারেট খেয়েছেন কখনো ?
-হ্যাঁ, বন্ধু দের আড্ডায় 😔🙏
১৮.পাহাড় নাকি সমুদ্র?
-পাহাড় ভালো লাগে অবশ্য। তবে পাহাড়ের গা ভেসে আঁকাবাঁকা রাস্তায় সমুদ্রের পাড় দিয়ে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে 💝
১৯.প্রিয় রং ?
-কালো, কালো এবং নীল,নীল শাড়ি পরা মেয়েদের দেখতে সুন্দর লাগে,
২০.প্রিয় পোশাক?
-ট্রী-শার্ট,। আমি কালো পরতে পছন্দ করি! কিন্তু কালো জামা আমার পরিবার এর মানুষ বেশি পছন্দ করে না কারণ আমি নিজেই কালো 🤣
২১.প্রিয় বই ? প্রিয় লেখক?
-আমি তেমন বই পড়ি না, আসলে পড়ালেখা আমার কখনোই ভালো লাগতো না 🤣 কিন্তু এখনই স্কুল জীবনটাকেই, স্টুডেন্ট জীবন টাকে অনেক মিস করি
২২.প্রিয় মুভি /প্রিয় গান ?
-প্রিয় মুভি অনেক। তাহসানের, আলো আলো, নির্ঘুম চোখে জানালায়, by ফয়সাল।
২৩ প্রিয় কথা
আঞ্চলিক ভাষা বেশি পছন্দ করি।
২৪.আপনি মানুষ হিসেবে কেমন?
-আমি খারাপ নই। জেনেবুঝে কখনও কারো ক্ষতি করিনি। করবোনা।সোজাসাপ্টা স্পষ্টভাষী মানুষ। অনেক রাগ আছে। বিনয়ি।সবার সাথে কথা বলতে গেলে হাসিটা আছে।
২৫.আপনি কোন ধর্মের অনুসারী,,
আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমার ধর্ম হলো দ্বীন ইসলাম 💝
২৬. ((আপনারা, মোঃ আবু সাঈদ বিজয় কে কিভাবে চিনেন,,? সে লোকটি কেমন,,? তার কি অভ্যাস আপনাদের ভালো লাগে, আর কি ভালো লাগেনা,,? তাকে কোনো উপদেশ দেওয়ার হলে কমেন্টে জানাবেন 😊))