EM Builders & Design

EM Builders & Design EM Builders & Design
নির্ভরযোগ্য নির্মাণে আধুনিকতার ছোঁয়া।
From Design to Reality — We build your dre

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় প্রাথমিক হিসাব-নিকাশ :নির্মাণ কাজে ইট, বালি, সিমেন্ট ও রডের সঠিক হিসাব জানা খুবই গুরু...
24/06/2026

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় প্রাথমিক হিসাব-নিকাশ :

নির্মাণ কাজে ইট, বালি, সিমেন্ট ও রডের সঠিক হিসাব জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক হিসাব থাকলে কাজের মান ভালো থাকে, অপচয় কমে এবং খরচ নিয়ন্ত্রণে রাখা যায়।

১. ইটের মাপ

মসলা ছাড়া ১টি ইটের মাপ:
৯.৫" × ৪.৫" × ২.৭৫"

মসলাসহ ১টি ইটের মাপ:
১০" × ৫" × ৩"

২. ইটের গাঁথুনির হিসাব

✅ ১ ঘনমিটার ইটের গাঁথুনিতে প্রচলিত ইট লাগে প্রায় ৪১০ টি
✅ ১ ঘনফুট ইটের গাঁথুনিতে প্রচলিত ইট লাগে প্রায় ১২ টি
✅ ১ ঘনমিটার ইটের গাঁথুনিতে মেট্রিক ইট লাগে প্রায় ৫০০ টি
✅ ১ ঘনফুট ইটের গাঁথুনিতে মেট্রিক ইট লাগে প্রায় ১৪ টি
✅ ৫" দেয়ালের ১ বর্গফুট গাঁথুনিতে ইট লাগে প্রায় ৫ টি
✅ ১০" দেয়ালের ১ বর্গফুট গাঁথুনিতে ইট লাগে প্রায় ১০ টি
✅ ইটের গাঁথুনির কাজে শুকনা মসলার পরিমাণ প্রায় ৩৫%

৩. খোয়ার হিসাব

✅ ১টি ইট থেকে খোয়া হয় প্রায় ০.১১ cft
✅ ১০০টি ইট থেকে খোয়া হয় প্রায় ১১ cft
✅ ১০০০টি ইট থেকে খোয়া হয় প্রায় ১১১ cft
✅ ১ cft খোয়ার জন্য ইট লাগে প্রায় ৯টি
✅ ১ ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইট লাগে প্রায় ৩২০টি
✅ ১ ঘনমিটার বড় সাইজের খোয়ার জন্য ইট লাগে প্রায় ৩০০টি

৪. সোলিং ও হেরিং বোন বন্ড

✅ সোলিংয়ের জন্য প্রতি ১ sft জায়গায় ইট লাগে প্রায় ৩টি
✅ ১ বর্গমিটার ফ্ল্যাট সোলিংয়ে ইট লাগে প্রায় ৩১টি
✅ ১ বর্গমিটার সোলিংয়ে চিকন বালি লাগে প্রায় ০.০১৫ m³
✅ ১ বর্গমিটার হেরিং বোন বন্ডে ইট লাগে প্রায় ৫২টি
✅ ১ বর্গমিটার হেরিং বোন বন্ডে চিকন বালি লাগে প্রায় ০.০৩ m³
✅ ১ running meter end edging-এ ইট লাগে প্রায় ৮টি

৫. বালি ও মসলার হিসাব

✅ নির্মাণ কাজে বালির হিসাব সাধারণত cft ধরে করা হয়
✅ বালি গাড়ি থেকে নামানোর আগে গাড়ির ডালা মেপে পরিমাণ হিসাব করা উচিত
✅ গাঁথুনি ও প্লাস্টারের জন্য সাধারণত সিমেন্ট-বালির অনুপাত কাজের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়
✅ ১০০ sft ৫" গাঁথুনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ২ ব্যাগ
✅ ১০০ sft ১০" গাঁথুনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ৪ ব্যাগ, বালি লাগে প্রায় ২৪ cft

৬. সিমেন্টের হিসাব

✅ ১ ব্যাগ সিমেন্টের ওজন ৫০ কেজি
✅ ১ ব্যাগ সিমেন্টের আয়তন প্রায় ০.০৩৪ m³
✅ ১ ঘনমিটার সিমেন্টে প্রায় ৩০ ব্যাগ
✅ ১ ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন ৪০ কেজি
✅ ১ বর্গমিটার NCF কাজের জন্য সিমেন্ট লাগে প্রায় ২.৭–৩ কেজি
✅ ১০০ sft প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ২ ব্যাগ
✅ প্রতি sft নিট ফিনিশিংয়ে সিমেন্ট লাগে প্রায় ০.০২৩৫ কেজি

৭. রডের হিসাব

রডের হিসাব করার সময় রডের ডায়া অবশ্যই মিলিমিটারে ধরতে হবে।

✅ প্রতি মিটার MS Rod-এর ওজন:
D² ÷ 162.2 কেজি

✅ প্রতি ফুট MS Rod-এর ওজন:
D² ÷ 532 কেজি

✅ প্রতি কেজি MS Rod-এর দৈর্ঘ্য:
162.2 ÷ D² মিটার

✅ প্রতি কেজি MS Rod-এর দৈর্ঘ্য:
532 ÷ D² ফুট

এখানে,
D = রডের ডায়া / ব্যাস মিলিমিটারে

উপরের হিসাবগুলো নির্মাণ কাজের প্রাথমিক ধারণার জন্য। বাস্তব কাজের ক্ষেত্রে অবশ্যই approved drawing, site condition এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।

সঠিক হিসাব = নিরাপদ নির্মাণ

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
21/06/2026

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)।

এটি আনুমানিক হিসাব। প্রকৃত রডের পরিমাণ Structural Design অনুযায়ী নির্ধারণ করতে হবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন!

পোস্টটি উপকারী মনে হলে,নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন

🏗️ EM Builders & Design 🌟 “ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বাস, নির্মাণে উৎকর্ষতা”🧱 আমরা ভবন বানাই না…আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দিই🏢...
19/06/2026

🏗️ EM Builders & Design

🌟 “ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বাস, নির্মাণে উৎকর্ষতা”
🧱 আমরা ভবন বানাই না…
আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দিই

🏢 আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন সল্যুশন

⚙️ আমাদের কাজের ক্ষেত্র
▣ আর্কিটেকচারাল ডিজাইন (2D / 3D)
▣ RCC স্ট্রাকচারাল কনস্ট্রাকশন
▣ প্রজেক্ট প্ল্যানিং ও কস্ট এস্টিমেশন
▣ ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন
▣ সাইট সুপারভিশন ও ম্যানেজমেন্ট

💎 কেন আমাদের নির্বাচন করবেন?
✔ ইঞ্জিনিয়ারিং-ভিত্তিক নিখুঁত পরিকল্পনা
✔ আধুনিক ডিজাইন ও টেকসই নির্মাণ
✔ সময় ও বাজেট অনুযায়ী কাজ
✔ সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বস্ত সেবা

📍 যোগাযোগ
📞 01602-512387
📧 [email protected]

🚀 আপনার স্বপ্ন শুরু হোক আজই
✨ “Blueprint থেকে Building পর্যন্ত — আমরা সাথে আছি

ভবনের উচ্চতা দেখে নয়,তার ভিতের শক্তি দেখেই ভবিষ্যৎ বিচার করা হয়।আমরা শুধু ভবন নির্মাণ করি না,আমরা নির্মাণ করি নিরাপত্তা,...
10/06/2026

ভবনের উচ্চতা দেখে নয়,
তার ভিতের শক্তি দেখেই ভবিষ্যৎ বিচার করা হয়।

আমরা শুধু ভবন নির্মাণ করি না,
আমরা নির্মাণ করি নিরাপত্তা, স্বস্তি এবং দীর্ঘস্থায়ী মূল্য।

— EM Builders & Design
📞 যোগাযোগ করুন আপনার পরবর্তী প্রকল্পের জন্য।
📞01602-512387

EM Builders & Design  ✨ইট-বালুর গাঁথুনিতে গড়ে তুলি আপনার স্বপ্নের ঠিকানা 🏡শুধু কাজ না, আমরা তৈরি করি বিশ্বাস।দক্ষ মিস্ত্...
21/05/2026

EM Builders & Design ✨
ইট-বালুর গাঁথুনিতে গড়ে তুলি আপনার স্বপ্নের ঠিকানা 🏡

শুধু কাজ না, আমরা তৈরি করি বিশ্বাস।
দক্ষ মিস্ত্রি, আধুনিক ডিজাইন আর নিখুঁত পরিকল্পনায় প্রতিটি কাজ করি যত্নসহকারে।

🔹 বাড়ি নির্মাণ
🔹 ছাদ ও রডের কাজ
🔹 টাইলস ও প্লাস্টার ফিনিশিং
🔹 2D / 3D ডিজাইন ও প্ল্যান
🔹 রিনোভেশন ও ইন্টেরিয়র সলিউশন

কেন EM Builders & Design?
✔️ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়
✔️ অভিজ্ঞ ও দায়িত্বশীল টিম
✔️ সময় ও বাজেটের সঠিক সমন্বয়
✔️ প্রতিটি কাজে আধুনিক টাচ

আপনার ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা প্রস্তুত।
আজকের পরিকল্পনাই হতে পারে আগামী দিনের সুন্দর ঠিকানা। 🌿

10/05/2026
🏗️ স্বপ্নের ঘর হোক আধুনিক ডিজাইনে ও মজবুত নির্মাণে।আপনার বাসা, ডুপ্লেক্স, কমার্শিয়াল বিল্ডিং কিংবা ইন্টেরিয়র ডিজাইনের ...
10/05/2026

🏗️ স্বপ্নের ঘর হোক আধুনিক ডিজাইনে ও মজবুত নির্মাণে।
আপনার বাসা, ডুপ্লেক্স, কমার্শিয়াল বিল্ডিং কিংবা ইন্টেরিয়র ডিজাইনের জন্য বিশ্বস্ত নাম — EM Builders & Design

✅ Architectural Design
✅ Construction
✅ Supervision
✅ Estimation & Planning
✅ Renovation & Consultancy

📍 Gobindapotol Bazar, Sirajganj Sador, Sirajganj
📞 01602512387

“Your Dream, Our Design.” ✨

🏗️ **EM Builders & Design**✨ *“নির্ভরযোগ্য নির্মাণে, আধুনিকতার ছোঁয়া”*আপনার স্বপ্নের বাড়ি কি এখনো কাগজে বন্দী?আমরাই সেট...
07/05/2026

🏗️ **EM Builders & Design**

✨ *“নির্ভরযোগ্য নির্মাণে, আধুনিকতার ছোঁয়া”*

আপনার স্বপ্নের বাড়ি কি এখনো কাগজে বন্দী?
আমরাই সেটাকে বাস্তবে রূপ দিই—পরিকল্পনা থেকে সম্পূর্ণ নির্মাণ পর্যন্ত।

🔹 আমাদের সেবাসমূহঃ
✔️ 2D Floor Plan Design
✔️ 3D Interior & Exterior Design
✔️ Full Building Construction
✔️ Interior Design Solutions
✔️ Renovation & Consultancy

🎯 কেন আমাদের বেছে নিবেন?
✔️ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার টিম
✔️ আধুনিক ও ইউনিক ডিজাইন
✔️ সঠিক মাপ ও মানসম্পন্ন কাজ
✔️ সময়মতো কাজ সম্পন্ন

📞 যোগাযোগ করুন আজইঃ
📱 Call / WhatsApp: 01602-512387
📍 Location: Pipulbaria Bazar, Sirajganj Sador.Sirajganj

💬 Inbox করুন আপনার প্ল্যান বা আইডিয়া—আমরা করে দিবো বাস্তব!

Address

Pipulbaria
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when EM Builders & Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share