04/03/2026
বাজে রাগ রাগিনি
বাজে সুরেতে তালে
হারিয়ে নিজেরে মন মাঝে।
জগত ভিন্ন সুর অভিন্ন
করিবে কীভাবে ভেদ।
সেতারের তারে মাঝে মাঝে
খালি ফিরে আসার যে ইচ্ছে
ইচ্ছে সে পুরো হোক আর না হোক
খালি তোমারে ফিরে পেতে মন যে চায়।
বাজে করুন বীণা মোর দুঃখ গাথায়
ফুলে ফুলে তোমার সুবাস খুজে পাই
চাঁদের তলে মোর মন ভেসে যায়।
কী উপায়? কী উপায়? কী উপায়?
বলো ভাই
লাগে বড় নিরুপায় নিরুপায় নিরুপায়......