Nurul omet

Nurul omet Work hard dream big

24/07/2026
Tashik Mirja Quader
24/07/2026

Tashik Mirja Quader

28/06/2026

প্রিয় দেশবাসী,
সালাম শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন।

২০২৪ সালে এ দেশের ইতিহাসে ঘটে যাওয়া কলঙ্কিত জঙ্গি হামলার পরে ইউনুসগং কীভাবে অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো সেই ষড়যন্ত্র কারোই অজানা নয়। ক্ষমতা দখল করে দেশব্যাপী তান্ডবলীলা চালিয়েছে ইউনুস ও তার চানাপোনারা। পরবর্তীতে আওয়ামী লীগ এর নেতৃত্বে জনগন পুনরায় সংগঠিত হওয়ার প্রাক্কালে পতন নিশ্চিত জেনে পশ্চিমা প্রেসক্রিপশনে একটি দুধভাতের ইলেকশানের মাধ্যমে বিএনপি-জামায়াত এর কাছে ক্ষমতা হস্তান্তর করে ইউনুস।

ইউনুসের অধীনের সেই দুধভাতের নির্বাচনে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে স্বাধীনতা বিরোধী জামায়াত কে দেয়া হয় প্রধান বিরোধী দলের মর্যাদা। জামায়াত-বিএনপির এই পাতানো ফিক্সিং ম্যাচ লন্ডনে বসে পরিকল্পনা করা হয়েছিলো। আজকে বাংলাদেশের মানুষ তাদের এই সরকারকে আমি এবং মামুদের সরকার বলে আখ্যা দিয়েছে। মহান সংসদে মামা ভাগিনার লোক দেখানো মকারিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।

এরই মাঝে তারেক রহমান পাতানো নির্বাচনের প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশ সফর শুরু করেছেন মালেশিয়া সফরের মাধ্যমে। সেখানে পিআর টিম দিয়ে নাট্য মঞ্চস্থ করে খালি হাতে ফিরে গিয়েছেন চীন। এরই মাঝে গুঞ্জন উঠেছে, আমেরিকার কাছে গোলামির চুক্তি করা আমি ও মামুর সরকারের উপর নাখোশ ছিল চীন সরকার। তাই সেখানে উপমন্ত্রী পর্যায়ের একজন কর্মকর্তাকে দিয়ে কোনো প্রকার দায়সারা অভ্যার্থনা সেরেছে চীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রটেছে, আমেরিকার সাথে গোলামির চুক্তির ফলে নাখোশ চীন সরকার কে খুশি করতে ২০ টিরও অধিক যুদ্ধ বিমান ক্রয় এর অফার দিয়েছে তারেক জিয়া। অপরদিকে ভাগিনার চীন সফরে যাতে পশ্চিমারা নাখোশ না হয়, সে ব্যাপারে পশ্চিমা এম্বেসি গুলোতে ধর্না দেয়া শুরু করেছে জামায়াতের আমির সাদা শকুন শফিকুর রহমান। দেশে তেল,গ্যাস এর লাগামহীন দাম, বিদ্যুত এর সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীল দামে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। বাজেটের নামে আকাশ কুসুম কাব্য রচনা করে সংসদের নামে চলছে নাট্যমঞ্চ। অন্যদিকে আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করে জনগনকে দাবিয়ে রাখার জন্য মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনীকে। এ যেন এক মগের মুল্লক।
তবে বাংলার মানুষ আজ সচেতন হতে শুরু করেছে। শত বাধা নিষেধ উপেক্ষা করে ২৩' এ জুন বাঙালির রাজনীতির ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ সারাদেশে মানুষের স্বতঃস্ফুর্ত মিছিল প্রমান করে দিয়েছে বাংলার মানুষ ঘুমিয়ে নেই। শীগ্রই সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ তার ন্যায্য অধিকার বুঝে নিবে। কোনো প্রকার গোলামির চুক্তি করে বৈশ্বিক শক্তিকে ব্যালেন্স করে অবৈধ ভোট নাটকের সরকার টিকে থাকতে পারবেনা। জনগনের লগি-বইঠার আন্দোলনে এই চুক্তি ভিত্তিক বেনিয়া শক্তির দালাল 'আমি ও মামুদের' সরকারের পতন অনিবার্য ইনশাল্লাহ।
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু।

আব্দুল কাদের মির্জা
মেয়র- বসুরহাট পৌরসভা, নোয়াখালী।
সাবেক ভিপি- মুজিব মহাবিদ্যালয় ছাত্র সংসদ।

ঐতিহাসিক ৭ মে ১৯৮১ বাঙালির গণতান্ত্রিক সংগ্রামের এক সাহসী অধ্যায়ের নাম। দীর্ঘ নির্বাসন, ষড়যন্ত্র ও প্রতিকূলতা উপেক্ষা কর...
07/05/2026

ঐতিহাসিক ৭ মে ১৯৮১
বাঙালির গণতান্ত্রিক সংগ্রামের এক সাহসী অধ্যায়ের নাম। দীর্ঘ নির্বাসন, ষড়যন্ত্র ও প্রতিকূলতা উপেক্ষা করে আজকের এই দিনে স্বদেশের মাটিতে ফিরে এসেছিলেন জননেত্রী শেখ হাসিনা। তার সেই প্রত্যাবর্তন এদেশের রাজনীতিতে নতুন শক্তি, নতুন সাহস এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরায় জাগ্রত করেছিল।

যখন স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছিল, তখন শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন—বাংলাদেশ কখনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়েছে উন্নয়ন, আত্মমর্যাদা ও বিশ্বস্বীকৃতির অনন্য উচ্চতায়।

৭ মে তাই শুধুই একটি তারিখ নয়, এটি গণমানুষের আস্থা, সাহসী নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের এগিয়ে যাওয়ার অদম্য প্রত্যয়ের প্রতীক।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
শ্রদ্ধাসহ
আবদুল কাদের মির্জা
মেয়র,বসুরহাট পৌরসভা ও
সাবেক ভি পি,মুজিব মহাবিদ্যালয় ছাত্র সংসদ। নোয়াখালী।

04/05/2026

আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরবো - দেশরত্ন শেখ হাসিনা

Address

Street 874
Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul omet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul omet:

Shortcuts

Share

Category