Bdbricks

Bdbricks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bdbricks, Kishoreganj.

02/09/2024

জনৈক জ্যোতিষ বাবাকে বললাম, বাবা দেশ ও দশের উপকারে কিছু বলুন।

বাবা বললেন, ট্রাক মুক্ত দেশ চাই 🥱

31/07/2024

প্রিয় সম্মানিত ভাই ও বোন ... আপনি বাংলাদেশ সরকারের গোলাম হয়ে নিচের কোন অসম্মানের কাজটি পেশা হিসেবে নিয়েছেন?

১. শিক্ষার্থীদের গুলি মারা
২. পরীক্ষার প্রশ্ন ফাঁস
৩. চিকিৎসা ও টেলিযোগাযোগ থেকে চুরি
৪. কালোবাজারী এবং ভেজাল মেশানো
৫. রাস্তা এবং ব্রিজের টাকা চুরি
৬. খাল বিল নদী নালা উজাড়
৭. মাদকদ্রব্য চোরাচালান
৮. ধর্ম ব্যবসায়
৯. চাঁদা ও টেন্ডারবাজি
... সার্বভৌমত্ব বিক্রি করা।

শুয়োরের বাচ্চারা ... বুঝিস কোন লেভেলের স্কিল থাকলে ফাইভার থেকে শোক সংবাদ দেয়া হয়? বুঝতে পারছিস দেশের কী কী নষ্ট করেছি...
31/07/2024

শুয়োরের বাচ্চারা ... বুঝিস কোন লেভেলের স্কিল থাকলে ফাইভার থেকে শোক সংবাদ দেয়া হয়? বুঝতে পারছিস দেশের কী কী নষ্ট করেছিস তোরা 👿

দ্বিতীয় স্ক্রিনশটটা পড়ে দেখুন ... ব্লক করলে কেবল ব্লক করা একাউন্ট না, সার্বিক ভাবেই রিচ কমে যায়।
30/07/2024

দ্বিতীয় স্ক্রিনশটটা পড়ে দেখুন ... ব্লক করলে কেবল ব্লক করা একাউন্ট না, সার্বিক ভাবেই রিচ কমে যায়।

প্রিয় প্রধানমন্ত্রী এবং অন্যরা,জামাত-শিবির নিষিদ্ধ করার উপযুক্ত সময়ে আপনারা আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সহবতে ছিলেন। ...
30/07/2024

প্রিয় প্রধানমন্ত্রী এবং অন্যরা,

জামাত-শিবির নিষিদ্ধ করার উপযুক্ত সময়ে আপনারা আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সহবতে ছিলেন। এখন নিজেরা বিপদে পরে এসেছেন জামাত নিষিদ্ধ করার বিজ্ঞাপন নিয়ে! এই সময়ে? যখন নিজেদের পায়ের তলার মাটি নড়বড়ে তখন? মুলা ঝুলিয়ে ঝুলিয়ে আর কতকাল?

একসময় তো আমরা আপনাদের‌ই ভক্ত ছিলাম আর ভক্ত শব্দের আক্ষরিক অর্থ অনুসরণ করে ইচ্ছে মত ভোগ করে আমাদের উচ্ছিষ্ট বানিয়ে দিয়েছেন আপনি। এক মুরগি কতবার জবাই দিবেন আর? এখনো আমাদের এতো বোকা ভাবেন কেন? আপনাদের দূরভিসন্ধি বুঝতে আমাদের আর বাকি নেই।

চেতনা, দেশপ্রেম, পতাকা, সংবিধান সব‌ই আপনাদের কাছে একটা করে পণ্য মাত্র আর আপনারা পণ্যগুলোর কালোবাজারি। চাহিদা তৈরি হলে বা নির্বাচনের আগে আগে উচ্চমূল্যে বিক্রির জন্য জমিয়ে রাখেন আপনারা। যুদ্ধাপরাধীদের বিচার হোক বা ব্লগার খুন ... আপনারা তাই করবেন যা করলে নিজেদের লাভ। আপনারা রক্তের কারবারি। আমাদের মঙ্গলের জন্য না, যা করেন তা সব সময়‌ নিজেদের লাভের জন্য করেন। লাভ মনে হলে শিক্ষার্থীদের রাজাকার বানিয়ে দেন, লাভ মনে হলে তাদের সাথে এক টেবিলে খাওয়া-দাওয়া করেন। বিন্দুমাত্র চারিত্রিক শুদ্ধতা নেই আপনাদের। আপনারা প্রতারক, দুর্নীতিগ্রস্ত এবং হিংস্র।

আমাদের সন্তানদের ভালোর চিন্তা কখনোই আপনাদের কাজকর্মের মূল অনুপ্রেরণা ছিল না। আপনাদের একমাত্র অনুপ্রেরণা হল অর্থ এবং ক্ষমতা। ভীষণ ঘেন্না লাগে এখন আপনাদের। লোকদেখানো বাদ দিয়ে চেষ্টা করুন ভেতর থেকে বদলাতে, এই বয়সে খুব কষ্ট হবে কিন্তু মানুষের দ্বারা সবকিছুই সম্ভব।

ধন্যবাদ।

28/07/2024

হাসপাতাল থেকে উঠিয়ে, ডিবি কার্যালয়ে নিয়ে দেয়ানো বিবৃতি কি স্বেচ্ছায় দিয়েছে? স্বাধীন ভাবে?

যুগে যুগে জড় জীব সবে,পরে রবে নিবির অবেলায়,ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।এখানে পরে আছে কত শত প্রান,জীবনের গান গ...
28/07/2024

যুগে যুগে জড় জীব সবে,
পরে রবে নিবির অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।

এখানে পরে আছে কত শত প্রান,
জীবনের গান গেছে হারিয়ে,
একা দাঁড়িয়ে অপেক্ষায়।

অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি ...

লাইক, কমেন্ট, ফলো এসব উঠিয়ে নিলেও খুব একটা লাভ হয় না। ফেসবুক এলগোরিদম পাবলিক রিচ মোটামুটি এক‌ই রাখে। খেয়াল করে দেখবেন...
28/07/2024

লাইক, কমেন্ট, ফলো এসব উঠিয়ে নিলেও খুব একটা লাভ হয় না। ফেসবুক এলগোরিদম পাবলিক রিচ মোটামুটি এক‌ই রাখে। খেয়াল করে দেখবেন, আনফলো করার পর‌ও ফিডে পোস্ট আসতে থাকে।

কড়া ভাষায় কমেন্ট, হাহা (রিচ বরং বাড়ে) বা এংরী (রিচ কিছুটা কমে কেবলমাত্র দাতার ফিডে) রিয়েক্ট দিলেও খুব একটা লাভ হয় না, রিচ কমে না।

কাজ হয় কেবলমাত্র ব্লক করলে। এতে লোকাল রিচ ভয়াবহ ভাবে কমে যায়, যা এড দিয়েও আর বাড়ানো যায় না কারণ ব্লক করা পেজের বিজ্ঞাপন কখনোই আর আপনার ফিডে আসবে না। ইউরোপ আমেরিকার তাবড় তাবড় সেলিব্রিটি সোজা হয়ে গেছে এই ধরনের মুভমেন্টে।

আমাদের মেরুদন্ডহীন সেলেবগুলোও ঠিক হবে একমাত্র পেটে লাথি পরলেই। তাই দেশের শত্রুদের পা-চাটা, দরকারের সময় বোবা সেজে থাকা আমাদের অথর্ব, স্বার্থান্বেষী, দলান্ধ, ভীতু ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে ব্লক করা শুরু করুন। এমনকি তাদের জানানোর‌ও দরকার নেই যে তাদের আপনি ব্লক করছেন। কিছুদিন তারা এড দিয়ে এই ধকল সামলানোর চেষ্টা করে অর্থনৈতিকভাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। বালিতে মুখ গুঁজে থাকা এই আচরণ বদলানো বা স্যোশাল মিডিয়া থেকে উজাড় হয়ে যাওয়া ছাড়া আর কোন গতি থাকবে না তখন তাদের।

আপনি জানেন কেন এই লেখাটা লেখা হচ্ছে। বিস্তারিত জানতে গুগল করলেই হবে।

16/07/2024

৩.
অনেক সময় কোন কিছু পাওয়ার জন্য না, কোন রকম কোন লাভের জন্য‌‌ও না ... নিতান্তই ভদ্রতা করে আমরা আমরা পূর্বসূরীদের দোষ আড়াল করি, গুণ বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে বলি আর এভাবেই তৈরি হয় প্রায় সব মহামানব। ধরুন একজন বাঙালি আজীবন যা সত্য বলে জেনে এসেছে তা হটাৎ মিথ্যা বলে প্রমাণিত হল। সে কী প্রচার করবে সত্যটা?

আমি হার্ভার্ডের বাঙালি দিয়ে প্রমাণ করতে পারি সে সত্যটা তো আড়াল করবেই, মিথ্যাটিকে প্রতিষ্ঠিত রাখতে সর্বশক্তি নিয়োগ করবে।

২.
আমরা উষ্ণতা বৃদ্ধিতে চিৎকার করে কার্বন বিভিন্ন অক্সাইডের দোষ দেই, ইউকেলিপটাস নিধন করি কিন্তু ভুলেও কেউ ভারি কলকারখানার নাম নেই না। মাদকাসক্তদের দোষ দেই, ইয়াবার প্রতি উদগ্র ঘৃণা প্রকাশ করি কিন্তু এর আমদানিকারকের নাম বলি না। পাপিকে ঘৃণা করি, শয়তানকে পাথর ছুঁড়ি কিন্তু শয়তানের নির্মাতাকে কোন দোষ দেই না।

এক‌ই ভাবে ... আবেদকে ভরি, বেনজিরকে ধরি কিন্তু এদের প্রতিপালকে কুর্নিশ করি!

১. বাঙালি সেলুকাস!

16/07/2024

ড্রাগন কুইন
নাম দিয়েছে "রাজাকার",
মেধা আর বঞ্চনা
আছে যার।

17/02/2024

আমাদের নিজস্ব ফ্যাক্টরির ব্লক
ইঞ্জিনিয়ার সম্রাট জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে
সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং অত্যন্ত শক্তিশালী ব্লক
যা কিশোরগঞ্জ শহর ছাড়িয়ে অনেক দূর দূরান্তেশহরে ডেলিভারি দেওয়া হচ্ছে।
তাই আসুন।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট ব্লক ব্যবহার করি।
দেশকে এগিয়ে নিয়ে যাই।
শুভেচ্ছান্তে
সার্জেন্ট ( অব : )
দেলোয়ার হোসেন
ম্যানেজার
বিডি বিক্স
মারিয়া , বিসিক শিল্পনগরী।
কিশোরগঞ্জ।

ম্যানেজার, Rtd. Sergeant Dalowar Hossain,বিডি ব্রিকস, বিসিক শিল্প নগরী মারিয়া কিশোরগঞ্জ, 01886407873
04/02/2024

ম্যানেজার, Rtd. Sergeant Dalowar Hossain,বিডি ব্রিকস, বিসিক শিল্প নগরী মারিয়া কিশোরগঞ্জ, 01886407873

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bdbricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share