11/09/2025
প্রিকাস্ট কংক্রিট পাইল তৈরির ধাপ ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আজ থেকে ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে । ✅তাই লাইক সেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।
১। কাস্টিং বেড (Casting Bed) প্রস্তুতকরণ
• সমতল ও শক্ত বেস: মাটি সমান করে, রোলার/কমপ্যাক্টর দিয়ে ভালোভাবে কমপ্যাক্ট করতে হবে।
• শক্ত কংক্রিট প্ল্যাটফর্ম: অনেক জায়গায় কংক্রিটের বেড বানানো হয় যাতে পাইল কাস্টিংয়ের সময় বেড বিকৃত না হয়।
• ড্রেনেজ ব্যবস্থা: পানি যাতে জমে না থাকে।
২।রিইনফোর্সমেন্ট (Reinforcement) প্রস্তুতকরণ
• নকশা অনুযায়ী স্টিল রড কাটা, বাঁকানো ও বাঁধা।
• স্পাইরাল হুপস সঠিক স্পেসিং-এ বসানো।
• কভার ব্লক বসানো যাতে কংক্রিট কাভার ঠিক থাকে (৬০–৭৫ মিমি)।
৩। ফর্মওয়ার্ক (Formwork) বসানো
• মসৃণ, শক্ত এবং সঠিক মাপের মোল্ড/ফর্মওয়ার্ক ব্যবহার।
• জোড়া/সীমে যেন কংক্রিট বের না হয়, তাই সিল করে দেওয়া।
• রিলিজ অয়েল বা শাটারিং অয়েল প্রয়োগ করতে হবে যাতে খুলতে সুবিধা হয়।
৪। কংক্রিট মিক্সিং (Concrete Mixing)
• নকশা অনুযায়ী গ্রেড (সাধারণত M30–M40) ব্যবহার।
• মিক্সারে যথাযথ অনুপাত মাপা।
• জল-সিমেন্ট অনুপাত নিয়ন্ত্রণ (যত কম তত ভাল) করতে হবে।
• কাজের সময় ও তাপমাত্রা অনুযায়ী অ্যাডমিক্সচার লাগলে ব্যবহার করা।
৫। কংক্রিট ঢালা (Pouring & Compaction)
• একদিক থেকে ধীরে ধীরে ঢালতে হবে।
• ভিব্রেটর দিয়ে বুদবুদ ফাটিয়ে কংক্রিট কমপ্যাক্ট করা।
• খেয়াল রাখতে হবে যেন রড না সরে যায়।
৬। ফিনিশিং ও কিউরিং (Finishing & Curing)
• কংক্রিট ঢালার পর উপরের অংশ সমান করা।
• ফর্মওয়ার্ক খুলে পাইলকে অন্তত ৭ দিন ভেজা বস্তা/পানি দিয়ে কিউরিং করতে হবে।
• সম্পূর্ণ শক্তি পেতে ২৮ দিন কিউরিং করা উত্তম।
৭। হ্যান্ডলিং ও স্টোরেজ (Handling & Storage)
• পাইল তুলতে লিফটিং পয়েন্ট নির্দিষ্ট করে রড ঢুকানো।
• ট্রান্সপোর্টের সময় পাইলের ক্ষতি যেন না হয়।
• সমতল জায়গায় পাইল রেখে ব্লকের ওপর স্ট্যাক করা।
World