Surveyor Abdon Nur Toshar

Surveyor Abdon Nur Toshar জমি-জমার সকল সমস্যার সমাদান আমি সাধারন ভাবে জীবন যাপন করি।

Follow MeSurveyor Abdon Nur Toshar
16/07/2025


Follow Me
Surveyor Abdon Nur Toshar

15/07/2025
14/07/2025
 #আজকে আমরা জানবো সি এস খতিয়ান কাকে বলে এবং কত সালে খতিয়ান টি হয়েছে ?1910-1920 সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখন্ড...
14/07/2025

#আজকে আমরা জানবো সি এস খতিয়ান কাকে বলে এবং কত সালে খতিয়ান টি হয়েছে ?

1910-1920 সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখন্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিবরণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত।

28/05/2025

আলহামদুলিল্লাহ

26/03/2025

#আজকে আমরা জানবো সি এস খতিয়ান কাকে বলে ও কী?

1910-1920 সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখন্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজার নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিবরণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন তাকেই সি এস খতিয়ান বলে বা সি এস খতিয়ান নামে পরিচিত। অর্থাৎ বাংলাদেশে বিট্রিশ আমলে বা বিট্রিশরা যে খতিয়ান করেছিলো সেই খতিয়ান হচ্ছে সি এস খতিয়ান।

ভূমি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমার এই পেইজ কে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।

 #আজকে আমরা জানবো পেটি-পেটি ও ‍দিয়ারা খতিয়া কীকোন কোন সময় নির্দিষ্ট এক বা একাধিক মৌজা বিচ্ছিন্ন ভাবে জরিপ করার দরকার হয়।...
24/03/2025

#আজকে আমরা জানবো পেটি-পেটি ও ‍দিয়ারা খতিয়া কী

কোন কোন সময় নির্দিষ্ট এক বা একাধিক মৌজা বিচ্ছিন্ন ভাবে জরিপ করার দরকার হয়। তখন জেলা প্রশাসককে সেটেলমেন্ট অফিসারের ক্ষমতা দেয়া হয়। তখন জেলা প্রশাসককে সেটেলমেন্ট অফিসারের ক্ষমতা দেয়া হয়। ক্ষুদ্র এলাকার এই সেটেলমেন্টককে পেটি জরিপ বলে।

#দিয়ারা: দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ । জেগে উঠা নতুন ভূখন্ড (চর) জেলা প্রশাসকের চাহিদা ভিত্তিতে সিকন্তি পয়স্তির কারণে ভৌগলিক সীমারেখা ও স্বত্বের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়। এটি অতি পুরাতন জরিপ। ক্যাডাস্ট্র্রাল জরিপ আরম্ভ হয় 1888 সালে, পক্ষান্তরে দিয়ারা জরিপ আরম্ভ হয় 1862 সালে। দিয়ারা জরিপে সাধারন জরিপের জন্য প্রযোজ্য সকল স্তর অনুসরন করে পয়স্তি ভূমির (চর) নক্রা ও রেকর্ড প্রস্তুত করা হয় । দিয়ারা সেটেটলমেন্ট অফিসারের নেতৃত্বে 4টি (রাজশাহী, নরসিংদী, চট্রগ্রাম ও বরিশাল) বেশ কয়েকটি আঞ্চলিক অফিস ও ক্যাম্পের মাধ্যমে সারাদেশের সুনির্দিষ্ট কিছু মৌজায় এ জরিপ কাজ পরিচালিত হয়। সুত্র dlrs.gov.bd

23/03/2025

#প্রতিবেশি ভূমি মালিকের ক্ষতিসাধন।

কেউ যদি সহ-মালিক বা পাশাপাশি থাকা জমির ক্ষতি করেন, বা কোন পরির্তন আনেন, তাহলে এক বছর থেকে দুই বছরের কারাদন্ড, তিন থেকে ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

20/03/2025

#অবৈধ দখল গ্রহন ও বজায় রাখতে পেশিশক্তি:

অস্ত্র প্রদর্শন, প্রাণনাশের হুমকি ইত্যাদি দেয়া হলে সেটি জামিন অযোগ্য অপরাধ হবে। সেজন্য ছয় মাস থেক তিন বছরের কারাদন্ড, এক লক্ষ থেকে পাচঁ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

#পুনরায় অপরাধ করা:

এই আইনের অধীন কোন অপরাধে একবার সাজাপ্রাপ্ত হওয়ার পর পুনরায় সেই অপরাধ করলে যে ধারায় সাজাপ্রাপ্ত হয়েছে, তার দ্বিগুণ শাস্তি হবে।

Address

Sarail,-3430,, Brahmanbaria
Brahmanbari
SARAIL

Alerts

Be the first to know and let us send you an email when Surveyor Abdon Nur Toshar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category