21/07/2025
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যান্টিনের ছাদে বিমান বাহিনীর এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সরকারী সূত্রে ১৯ জন নিহত।
আহত দেড় শতাধিকেরও বেশি।
বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট গুরুতর আহত অবস্থায় CMH হাসপাতালের আইসিইউতে ভর্তি।
বার্ন ইউনিটের হটলাইন নাম্বার- 01949043697.(আহত এবং নিহত বা নিখোঁজ ব্যক্তির খোঁজে)
সূত্র- স্বাস্থ্য উপদেষ্টা, ফায়ার সার্ভিস।
হে পরমেশ্বর, সকলকে ত্রিবিধ দুঃখ থেকে রক্ষা করুন😥🙏।
1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।
আজকে রক্ত দিতে ইচ্ছুক রক্তদাতাদের উক্ত যেকোন হাসপাতালে যেয়ে ভিড় জমাতে বারবার নিষেধ করেছেন --স্বাস্থ্য উপদেষ্টা।
উনি বলেছেন যারা রক্ত দানে ইচ্ছুক তাদের আগামীকাল সকাল ৮ টায় উক্ত হাসপাতালগুলোতে যেতে বলেছেন।
ওনার ভাষ্যমতে আগুনে দগ্ধ রোগীদের আজকে প্রাথমিক অবস্থায় রক্তের প্রয়োজন হবে না তবে কালকে থেকে লাগতে পারে।
ছবি- প্রতীকী।
゚