02/09/2026
🏢 ডিজাইন কনসালটেন্সি ফার্ম বাছাইয়ের আগে ৫টি প্রশ্ন করুন
ভবন নির্মাণের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় প্রথম ইট গাঁথার অনেক আগেই। কোন ফার্মের হাতে ডিজাইনের দায়িত্ব যাবে, সেটাই তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পোর্টফোলিও দেখে কাজের চেহারা বোঝা যায়, সক্ষমতা নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে তাই কয়েকটা বিষয় সরাসরি জেনে নেওয়া ভালো:
১. 🏗️ প্রাসঙ্গিক অভিজ্ঞতা কতটা
আপনার মতো একই ধরনের বা সমমানের প্রজেক্ট আগে সফলভাবে করেছে কি না। তাদের কাজের প্রজেক্ট রেফারেন্স ও পূর্ববর্তী Client-এর অভিজ্ঞতাও যাচাই করা যায় কি না।
২. 👷♂️ দক্ষ টিম ও পর্যাপ্ত জনবল আছে কি না
Architectural, Structural ও MEP, প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় যোগ্য ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট আছেন কি না। নির্ধারিত সময়ে কাজ করার মতো পর্যাপ্ত জনবল ও সক্ষমতা রয়েছে কি না।
৩. ⚙️ কারিগরি সক্ষমতা ও মান নিয়ন্ত্রণ কীভাবে করা হয়
প্রয়োজনীয় ডিজাইন সফটওয়্যার ও কারিগরি সুবিধা রয়েছে কি না। ডিজাইন যাচাই, সমন্বয় এবং QA/QC-এর মতো মান নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে কি না।
৪. 📜 BNBC ও স্থানীয় নিয়ম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে কি না
BNBC এবং RAJUK, CDA বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কি না। স্থানীয় মাটি ও নির্মাণ বাস্তবতাও ডিজাইনে যথাযথভাবে বিবেচনা করা হয় কি না।
৫. 🤝 ডিজাইনের পর কী ধরনের সাপোর্ট পাওয়া যাবে
নির্মাণকালীন Site Visit, Technical Consultation, Drawing Revision এবং প্রয়োজন অনুযায়ী সাইটের সমস্যার কারিগরি সমাধানের ব্যবস্থা আছে কি না।
✅ ভালো ডিজাইন শুধু দেখতে সুন্দর হলেই হয় না। ডিজাইন হতে হবে নিরাপদ, সঠিক এবং বাস্তবে নির্মাণযোগ্য।
তাই কনসালটেন্সি ফার্ম বাছাইয়ের আগে জানুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।
আপনার প্রজেক্ট নিয়ে কথা বলতে OrthoTropic-এর WhatsApp-এ মেসেজ করুন
🌐 www.orthotropicbd.com