M A Hasan

M A Hasan 1st Class Contractor (Government Enlisted).

রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়ও এক মাসের বেতন ধার চেয়ে পাননি হযরত ওমর (রা:) !খলিফা থাকার সময়ও এক মাসের বেতন ধার চেয়ে পাননি হ...
10/06/2026

রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়ও এক মাসের বেতন ধার চেয়ে পাননি হযরত ওমর (রা:) !

খলিফা থাকার সময়ও এক মাসের বেতন ধার চেয়ে পাননি হযরত ওমর (রা:) আমিরুল মুমিনীন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ২৩ শে আগস্ট ৬৩৪ সাল থেকে ৩ নভেম্বর ৬৪৪ সাল পর্যন্ত সমগ্র আরব জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছেন।
সে সময়কালের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু। এক ঈদের আগের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী তার সন্তানের জন্য ঈদের নতুন জামা কেনার আবদার জানালেন।
তখনও তাদের নিজেদের ঈদের জন্য কোনো নতুন জামা কাপড় ছিল না। অর্ধজাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানালেন , নতুন কাপড় কেনা সামর্থ্য আমার নেই।’
পরে তিনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল হজরত আবু উবাইদাকে এক মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি লিখেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ইসলামি খেলাফতের আমিরের চিঠি পড়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদলেন। তিনি দুটি কারণে কাঁদলেন-
১. অর্ধ জাহানের বাদশাহ; অথচ তিনি কি-না এক মাসের অগ্রিম বেতন চাইছেন। যার নিজের কোনো সম্পদ ছিল না। ২. ইসলামি রাষ্ট্রের কোষাগারের আমানতদারের দায়িত্ব পালনের কারণে আমিরুল মুমিনিনকেও অগ্রিম বেতন দিতে পারছেন না।
তিনি পত্রবাহকতে অগ্রিম বেতন না দিয়ে দুটি শর্তসহ আরেকটি চিঠি লেখেন। যে শর্তগুলো দুনিয়ার সব মানুষের শিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর তাহলো- হে আমিরুল মুমিনিন! আগামী মাসের অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালা দিতে হবে- ১. আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি-না?
২. আর বেঁচে থাকলেও দেশের জনসাধরণ আপনাকে আগামী এক মাস খেলাফতের দায়িত্বে বহাল রাখবেন কি-না? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী আবু উবাইদার চিঠি পড়ে কোনো শব্দই করলেন না বরং অঝোরধারায় কান্না করলেন। দাড়ি বেয়ে বেয়ে তার চোখের পানি ঝরছিল।
অশ্রুসিক্ত নয়নে দু’হাত তুলে হজরত আবু উবাইদার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। একজন যোগ্য অর্থমন্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।

শোক সংবাদ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে- জাতীয় পার্টির শোকঢ...
07/06/2026

শোক সংবাদ

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে- জাতীয় পার্টির শোক

ঢাকা-রবিবার , ৭ জুন ২০২৬:

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন তালুকদার- শনিবার দিবাগত রাত আনুমানিক ৯ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন তালুকদার বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম মুরাদপুর মক্কা হোটেলের স্বত্বাধিকারী, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি সমাজের অনেক উন্নয়নমূলক ভালো কাজ করে গেছেন।

আলহাজ্জ মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার একজন ভালো মানুষ ছিলেন। তিনি স্বদালাফি, মিষ্টিভাষী, পরিশ্রমী সাংগঠক
নির্ভিক সাহসিকতা,সততা ও নিষ্ঠার সাথে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। জাতীয় পার্টি চিরদিন তার সাংগঠনিক কর্মকাণ্ডের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমীন।

এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক,জাতীয় পার্টি।
০১৭১২৫৮৩৬৬৪

03/06/2026

সন্দ্বীপের গুপ্তছড়া খালে নাব্যতা সংকট, ড্রেজিং পাইপ পেরিয়ে সার্ভিস বোটে উঠছেন যাত্রীরা

#সন্দ্বীপ #বিদ্যুৎ #ড্রেজিং #পাইপ

সমাজ/রাষ্ট্রের ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না,যতক্ষণ না নাগরিকরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন।আইন মেনে না চলেন।
01/06/2026

সমাজ/রাষ্ট্রের ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না,যতক্ষণ না নাগরিকরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন।আইন মেনে না চলেন।

31/05/2026

কোরবানির এক টুকরো মাংসের জন্য ধনীদের বাসায় গরিবদের হাহাকার

কোরবানির ঈদে এক টুকরো মাংসের আশায় শহরের বিভিন্ন এলাকায় ধনীদের বাসার সামনে ভিড় করেছেন অসহায় ও নিম্নআয়ের মানুষ। কোথাও দীর্ঘ অপেক্ষা, কোথাও আবার মাংস ভাগাভাগি নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

নাগরিক দৃষ্টিকোণ থেকে এমন দৃশ্য শুধু দারিদ্র্যের চিত্র নয়, বরং সমাজের বৈষম্য ও মানবিক সংকটের কঠিন বাস্তবতাও তুলে ধরে। কোরবানির মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও ন্যায্য বণ্টন—কিন্তু বাস্তবে অনেক গরিব মানুষ এখনো সম্মানের সঙ্গে নিজের প্রাপ্য পাওয়ার অপেক্ষায় থাকে।

31/05/2026

অবশেষে ২৫ ঘণ্টা নিখোঁ*জ থাকার পর বাউরিয়ার শিশু তাহমিদ ফাতিনের ম*রদে*হ উদ্ধার করা হয়েছে 😢
বাড়ির পাশের একটি কচুক্ষেত থেকে তাকে মৃ*ত অবস্থায় পাওয়া গেছে 😢
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

সন্দ্বীপে ৬ বছরের শিশু নিখোঁজ, পরিবারের আহাজারিচট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এক শি...
30/05/2026

সন্দ্বীপে ৬ বছরের শিশু নিখোঁজ, পরিবারের আহাজারি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিশুটির নাম মোহাম্মদ পাতিন (৬)। সে বাউরিয়া ইউনিয়নের নোয়ারহাটের পূর্ব পাশে অবস্থিত মিয়াজান হাজীর বাড়ির কাতারপ্রবাসী মোহাম্মদ ফরহাদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) দুপুর ১টার পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
শিশুটিকে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৮১-৭০৭৬৯২
এদিকে শিশুটির সন্ধান পেতে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট, বাঁশবাড়িয়া ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ শিশুটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
আল্লাহর রহমতে শিশুটি দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসুক।

সংগৃহীত

30/05/2026

কেউ কাউকে ঠকিয় না।
পরে হয়তো তুমি তোমার ভূল বুঝতে পারবে
কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই
করার থাকবে না।

29/05/2026

গরীবের রিজিক ফ্রিজে বন্ধ করে রাখার নামই কি কুরবানির ঈদ!

ঈদ মোবারক
28/05/2026

ঈদ মোবারক

Address

Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when M A Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M A Hasan:

Share

Category