26/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোক সংবাদ ও দোয়া প্রার্থনা।
গভীর শোকের সাথে জানাচ্ছি যে, ডিজিটাল পাওয়ার সিটি লিমিটেড-এর সম্মানিত ডিরেক্টর, জনাব আব্দুল কাদের মহিউদ্দিন উদয় সাহেবের ছোট চাচা গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা ডিজিটাল পাওয়ার সিটি লিমিটেড-এর পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূর দিয়ে উজ্জ্বল করে দেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন।
একই সাথে আমরা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।