27/05/2026
শহর নিজের তাপ নিজেই তৈরি করে। 🌆🌡️
---- ---- --- ---- ----
স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, সরকার বা নাগরিক প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রতিটি উন্নয়নে আমাদের সচেতন থাকতে হবে। দেশব্যাপী দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে বর্তমানে দক্ষ কারিগরি ব্যক্তির অপ্রতুলতা এবং উদ্যোক্তাদের অসচেতন আচরনের ফলে মফস্বল শহরেও বর্তমানে Urban Heat Island এর প্রভাব আশংকাজনকভাবে পরিলক্ষিত হচ্ছে। ফলে প্রতিনিয়ত নগর জীবন অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, যা মোটেও কাম্য নয়।
Urban Heat Island Effect বা নগর তাপদ্বীপ প্রভাব হলো একটি শহরের মাইক্রোক্লাইমেটের বৈশিষ্ট্য, যা সারা বছরই থাকে, তবে গ্রীষ্মকালে এবং রাতে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। অ্যাসফল্ট ও কংক্রিটের মতো নির্মিত পৃষ্ঠগুলো দিনে তাপ শোষণ ও সঞ্চয় করে, তারপর সূর্যাস্তের পর ধীরে ধীরে সেই তাপ ছেড়ে দেয়।
ফলে, দিনের বেলায় তাপমাত্রার পার্থক্য কম হলেও রাতে শহুরে অঞ্চলগুলো আশপাশের গ্রামীণ এলাকার তুলনায় কয়েক ডিগ্রি বেশি উষ্ণ থাকতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে যখন সামগ্রিক তাপমাত্রা আরও বাড়ছে, তখন নগর তাপায়ন ক্রমেই আরও উদ্বেগজনক হয়ে উঠছে। শহরে বসবাসকারী মানুষ তাপজনিত চাপ ও সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকির মুখে বেশি পড়ছেন, বিশেষ করে রাতে, যখন শরীরের পুনরুদ্ধারের জন্য অপেক্ষাকৃত শীতল তাপমাত্রা প্রয়োজন হয়।
তাই এখন শীতল, সবুজ ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক শহর পরিকল্পনা করা জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। 🏙️