Engr. Md. Emran Hossain

Engr. Md. Emran Hossain Welcome to Engr. Md. Emran Hossain's official fan page. This page is maintained by Md. Emran Hossain

15/06/2026

শত চেষ্টা করেও ইঞ্জিনিয়ারদের ডিফেন্ড করতে পারলাম না! 😔

12/06/2026

🔩 Details matter. One tiny washer saves the entire roof.

09/06/2026

বাসার সামনে ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি।

বাড়ির নিচে তার গরু বাঁধা। ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী তাদের কিন্ডারগার্টেন পড়ুয়া ছেলেকে বুঝাচ্ছেন, "বাবার মত পড়ালেখা করলে ভাল চাকরি পাবা, তখন এরকম বড় গরু কিনতে পারবা।"

বুদ্ধিমান শিশু উত্তর দিলো, "বাবা তো বছরে একটা গরু কিনে। ওই যে মাংসের দোকানের আংকেল তো প্রতি শুক্রবারই গরু কিনে আনে। ওটা আরো ভাল না? আমি ওই আংকেলের মত মাংসের দোকান দিবো, বাবার মত পড়ালেখা করবো না।"

একটি ছোট্ট শিশুর মুখে এমন বুদ্ধিদীপ্ত উত্তর এবং ইঞ্জিনিয়ারিংকে বর্জন করার মত দৃঢ় মানসিকতা ও সৎ সাহস দেখে মুগ্ধ হলাম।

সুদিন আসবেই।

07/06/2026

"একদিন সকালে উঠে টের পাবেন, যাকে আপনি তীব্রভাবে ভালোবাসেন, যার ভালোবাসা আপনার পরম আরাধ্য ছিলো - সেই মানুষটা আপনাকে আর ভালোবাসে না।

বাবা, মা, সন্তান, প্রেমিক, প্রেমিকা, ভাই, বোন, বন্ধু, স্বামী কিংবা স্ত্রী - ঐ মানুষটা যে কেউ হতে পারে। যে কেউ!

ওয়ান ফাইন মর্নিং থেকে আপনাকে ঐ মানুষটা আর ভালোবাসে না। আগে হয়তো বাসতো। কিন্তু এখন? এক বিন্দুও না।

আপনি শহরের দেয়ালে দেয়ালে অভিযোগের পোস্টার সেঁটে দিতে পারেন, খোদার দরবারে আকুতি জানাতে পারেন, চিৎকার করে গোটা পৃথিবীর কাছে প্রশ্ন করতে পারেন। কোনো উত্তর আসবে না। কিচ্ছু বদলাবে না।

দিনশেষে কাউকে ভালোবাসাটা একটা মানুষের নিজস্ব ইচ্ছা। কারো ভালোবাসা পাওয়াটা আপনার সৌভাগ্য, কিন্তু অধিকার না। মেনে নেন৷ এটাই তিতা সত্যি। এটাই উপসংহার।

"Staring at the ceiling in the dark
Same old empty feeling in your heart
'Cause love comes slow and it goes so fast..."

07/06/2026

"কোনো দুর্ঘটনা হইলে মানুষ সবকিছু বাদ দিয়ে ফোন বের করে ভিডিও করে কেন? - এই বিষয়ে ব্যাপক অভিযোগ তুলে একজন ভিডিও আপলোড দিছে ফেইসবুকে।

কী কারণে মানুষ ভিডিও করে?

যে কারণে আপনিও ভিডিও আপলোড করলেন, ঠিক ঐ কারণে!

ভিডিও বা রিলস বানাইলে ফেইসবুক টাকা দেয়। সেই ভিডিও ভাইরাল হয়ে গেলে আরো অনেক টাকা পাওয়া যায়।

টাকার নেশা বড় নেশা। টাকার নেশা মানুষকে অন্ধ করে দেয়। সেই নেশায় পড়েই মানুষ এখন কেবল ভাইরাল হতে চায়। এটাই তিতা সত্যি।

প্রতি ১০ জনে ৯ জন ফোন বের করলেও একজন হয়তো দৌঁড়ায় যাবে সাহায্য করতে। ঐ মানুষটাই হওয়ার চেষ্টা করতে হবে আর কি।

দিনশেষে যার যার বিবেক, তার তার কাছেই।"

07/06/2026

"কাঁথা মুড়ি দিয়ে দুপুর পর্যন্ত ঘুমায় থাকা এবং আয়েশ করে খিচুড়ি খাওয়ার ওয়েদারে সকাল থেকেই অফিসে কামলা দিচ্ছে নিখিল বাংলা চাকরিজীবী সমাজ।

কয়টা টাকার জন্যই আমরা এসব করে থাকি। কিন্তু LinkedIn এ লিখিঃ

I'm passionate about my work. My work is my passion. I love my work, my work loves me.

হায়রে ভণ্ড!"

07/06/2026

জীবনের ছোট ছোট অর্জনগুলা নিয়ে আনন্দ করতে কখনো দ্বিধা কইরেন না।

বড় হয়ে যাওয়ার পর কে যেন একটা অদৃশ্য নিয়ম শিখিয়ে দিলঃ ছোট জিনিসে খুশি হওয়া যাবে না। ছোট অর্জনে খুশি হওয়া মানে আমার সফলতার সিলিং অনেক নিচে।

ইন্টার্নশিপ পেয়ে খুশি হলে মানুষ বলে, "ওহ, ইন্টার্নশিপ পেয়ে এত খুশি? চাকরি পেলে বইলো!"

কেউ ছোট পদে প্রমোশন পেলে শুনি, "এত বছর পর এইটা? আরে অমুকের তো আরো বড় প্রোমোশন হয়ে গেছে কবেই!"

আমাদের সমাজে একদল মানুষ আছে, যাদের পেশাই হল অন্যের আনন্দ ছোট করে দেখানো। যেন অন্যের একটা ছোট অর্জনকে স্বীকৃতি দিলে নিজেদের কিছু কমে যাবে। যেন সুখ একটা সীমিত সম্পদ, একজন বেশি পেলে আরেকজন কম পাবে!

দস্তয়েভস্কি তাঁর ডায়েরিতে লিখেছিলেন - "Beauty will save the world." - সৌন্দর্য পৃথিবীকে বাঁচাবে। কিন্তু কোন সৌন্দর্য? পাহাড়ের, সমুদ্রের, তারার? আমার মনে হয়, ছোট ছোট মুহূর্তের, ছোট ছোট অর্জনের সৌন্দর্য।

রিকশাচালকের মেয়ে যেদিন প্রথম স্কুলের ইউনিফর্ম পরে, সেদিনের সৌন্দর্য। জীবনের প্রথম মাইনে দিয়ে যেদিন প্রিয় মানুষটাকে কিছু কিনে দিই - সেই সৌন্দর্য। একজন ডিপ্রেশনের রোগী যেদিন প্রথম একটা পুরো দিন না কেঁদে কাটায়, সেদিনের সৌন্দর্য!

আমরা নিজেরাই নিজেদের সুখকে আটকে রাখি। আমরা ভাবি, এটা Celebrate করার মত কিছু না, লোকে কী বলবে?, "এতটুকুতেই খুশি হয়ে গেলে?", "এই বয়সে এসে এইটা?", "এত দেরিতে?"

দেরি বলে আসলে কিছু নেই। ছোট বলেও কিছু নেই। জীবনটা আসলে কয়েকটা বড় মুহূর্ত দিয়ে তৈরি না, লক্ষ লক্ষ ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি। যে মুহূর্তগুলো আপনি Celebrate করেননি, সেগুলো আসলে আপনি বাঁচেননি।

"Normalize being happy. Celebrate every little win. And please, do not let anyone - including yourself - hold that happiness back."

07/06/2026

একজন জিজ্ঞেস করলো, ঈদের ছুটিতে কী করবেন?

বললাম, শুয়ে থাকবো। ঘুমাবো।

সে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটাই? আপনার কোনো শখ নাই? What's your favourite hobby?

বললাম, শুয়ে থাকা। ঘুমানো।

মানুষটা আর কথা বাড়ালো না। কি যেন বিড়বিড় করতে করতে হতাশ হয়ে চলে গেলো।

উনি বোধহয় আশা করছিলো যে আমি বলবোঃ

"My favourite hobby is gardening. I have a garden in front of my house. I have put a fence around it so that cattle or naughty children can do no harm to the plants and flowers.

I have various kinds of flower-plants in my garden such as the rose, the beli, the sheuli, the dahlia, etc. Whenever I get time, I go to my garden and work there. When the tender flower plants blossom forth, I become overjoyed.

I am very glad to choose this hobby because it has improved my body and mind." 😌

07/06/2026

"যতবার এই Cheating ইস্যুতে কোনো নিউজ সামনে আসে, ততবার আমার নিজের ট্রমা ট্রিগার হয়। আপনারা যারা জীবনে কখনো Cheated হন নাই, জেনে রাখেন, আপনারা একটা ভয়াবহ যন্ত্রণা থেকে বেঁচে গেছেন।

এই পৃথিবীতে সবার সহ্য ক্ষমতা সমান হয় না। বিশ্বাস ভেঙ্গে যাওয়ার এই কষ্টের ভার কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। গিভ আপ করাকে আমি গ্লোরিফাই করি না কখনো। কিন্তু এই ট্রমা নিয়ে যারা বেঁচে থাকে, তাদের জীবনটা আর আগের মতো থাকে না।

আমি কখনো সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের বিস্তারিত কিছু লিখি না, লিখবোও না। এই জায়গাটা আমার শখের জায়গা, টুকটাক লেখালেখি কিংবা মিম শেয়ার করার জায়গা। এই প্ল্যাটফর্মে কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর কিংবা নিজের সিমপ্যাথি পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।

তবুও যারা মাঝে মাঝেই না জেনে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, তাদের জন্য শুধু এইটুকু বলি, প্রায় দুই বছর আমি অসহনীয় ট্রমার ভেতর দিয়ে গিয়েছি। কাউকে বুঝতে দিই নাই। এমনও দিন গেছে যখন আমি একা একা হাঁটতাম আর মনে মনে প্রার্থনা করতাম, রাস্তার কোনো একটা বাস বা ট্রাক যদি আমাকে পিষে দিতো, আমি বোধহয় এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতাম।

বাইরে থেকে কখনো বুঝা যায় না, একটা মানুষের জীবন সত্যি সত্যি কেমন। কেউ জানে না, আপনার আশেপাশের খুব হাসিখুশি মানুষটার প্রায়ই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেউ জানে না, প্রচণ্ড সাহসী আত্মবিশ্বাসী মানুষটাও আজকাল বিশ্বাস ভাঙ্গার ভয়ে কুকড়ে যায়।

দিনশেষে মানুষ তার নিজের কষ্টের গল্প কাউকে বলতে চায় না। কারণ সে জানে, পৃথিবীটা বরাবরই নিষ্ঠুর। এখানে মানুষ মানুষকে একটুও বুঝে না, কিন্তু তাকে জাজ করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না।

সবশেষে একটাই অনুরোধ, Cheating কে নরমালাইজ কইরেন না কখনো। হাসিঠাট্টার ছলে এই ভয়াবহ অন্যায়কে হালকা করে ফেইলেন না। কোনো যুক্তি দিয়ে এই অপরাধকে জাস্টিফাই কইরেন না। যে অন্যায় মানুষকে নিঃশেষ করে দেয়, সেই অন্যায়ের কোনো সাফাই হয় না।"

are you free after work?me after work: …. See more
13/05/2026

are you free after work?
me after work: …. See more

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801511142536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Md. Emran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Md. Emran Hossain:

Share