09/06/2026
চাল দিয়ে ভাত ও হয়, আবার বিরিয়ানিও হয়। 🍚 কিন্তু ভাত আর বিরিয়ানির দাম কি সমান?
কাস্টমাইজড কেক ঠিক যেন সেই বিরিয়ানির মতোই।
কাস্টমাইজড কেকের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হয়, কারণ এর জন্য আমাদের সেই কেকের জন্য জিনিস কিনতে হয় এবং এতে সময়ও বেশি লাগে। কাস্টমাইজড কেক কী, সেটা অনেকেই বুঝতে চান না। অথচ, তাঁরা আবার আমাদের পছন্দমতো কেকও নিতে চান না 🫣। তাঁরা চান একটি কেকের মধ্যে দুনিয়ার সব কিছু যোগ করে কেবল কেকের রেগুলার দামটাই হাতে ধরিয়ে দিতে 🤲।
ফ্লোরাল ডিজাইন, ফন্ড্যান্টের কাজ, চকলেট টপার এবং অন্যান্য কেকের টপার যোগ করলে খরচ বেড়ে যায়, কারণ এসবের পেছনে যথেষ্ট সময়, টাকা ও শ্রম ব্যয় হয়। কিছু ফ্লোরাল ডিজাইন দেখতে সাধারণ মনে হলেও সেগুলোর কাজ অনেক সূক্ষ্ম এবং সময়সাপেক্ষ।
কাস্টমাইজড কেক নিয়ে আমার জীবনে এর চেয়ে বড় ঝামেলা আর কিছু নেই। আমি হিসেব করে দেখেছি, কাস্টমাইজড কেকের চেয়ে আমার রেগুলার কেকেরই লাভ ভালো থাকে। ভাড়ায় এনে এসব পোষায় না। ভাড়ার টাকা তো কেউ দেয় না, উল্টো লস হয়ে যায়। এর ওপর তারা আবার কেকের দাম নিয়েও দর কষাকষি করে।তাই যারা কাস্টমাইজ কেকের অর্ডার দিতে চান, তারা কাইন্ডলি এই পোস্টটা পড়ে তারপর কেকের অর্ডার করবেন।😊