06/07/2023
আপনি কি ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছেন? কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না?
ইন্টেরিয়র ডিজাইন করার সঠিক প্রসিডিউর কি, কিভাবে ইন্টেরিয়র করলে তা আপনার চাহিদা পূরন করে কাংখিত স্বপ্নের মত সুন্দর হবে, খরচ কেমন হবে এসব নিয়ে ক্লায়েন্ট অনেক বেশি দুঃশ্চিন্তাগ্রস্ত থাকেন। প্রতিটি ক্লায়েন্টের এই ইস্যুগুলোকে মাথায় রেখে আমরা তাদের এই সমস্যাগুলো সঠিক ভাবে সমাধান করার চেষ্টা করি ।
১/ প্রথমত ক্লায়েন্ট কে বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে ধারনা দেয়া যেমনঃ ট্রেডিশনাল, মডার্ন, মিনিমাল, কন্টেম্পোরারি ইত্যাদি
২/ শুধু বিভিন্ন ডিজাইন দেখালেই ক্লায়েন্টের কনফিউশন দূর হয় না, সেইসাথে কোন ধরনের ডিজাইনে কি ধরনের খরচ হবে সে ধারনাও আমরা দিয়ে থাকি।
৩/ বাজারে এভেইলেবল সব ধরনের ম্যাটেরিয়াল সম্পর্কে ধারনা দেয়া, ফিজিকাল স্যাম্পল দেখানো, কোন ধরনের ম্যাটেরিয়ালে কি সুবিধা অসুবিধা এবং এর তুলনামূলক দাম সম্পর্কে স্বচ্ছ ধারনা আমরা দেই।
৪/ ডিজাইন এবং ম্যাটেরিয়াল সম্পর্কে ধারনার এক পর্যায়ে ক্লায়েন্ট সিদ্ধান্ত নিতে পারেন তিনি কোন ধরনের ডিজাইন এবং কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যাবহার করবেন। তখন আমরা তার স্পেসে তিনি যা যা করতে চাচ্ছেন তার সঠিক মাপ নিয়ে অন্তত দুই ধরনের ম্যাটেরিয়ালের উপর তাকে এ্যাপ্রক্সিমেট কস্টিং দেই। এতে করে কাজ শুরু করার আগেই ক্লায়েন্ট খরচের ধারনা পেয়ে যান।
৫/ বাজেট নিয়ে নেগোসিয়েশনের একটি পর্যায়ে আসার পর ক্লায়েন্টকে আরো বেশি স্বচ্ছ ধারনা দিতে খুবই মিনিমাল একটি চার্জের বিনিময়ে আমরা তার স্পেসের একটি থ্রিডি ডিজাইন করি, তাতে তিনি তার স্পেসের কোন স্থানে কোন ডিজাইনটি কিভাবে হচ্ছে তার ব্যাপারে স্বচ্ছ ধারনা পান।
এরপর ক্লায়েন্টের ডিজাইন ও বাজেট পছন্দ হলে কাজ শুরু করার পথে আর কোন বাধাই থাকে না। আমরা ওয়ার্কিং এবং পেমেন্ট প্রসিডিউর নিয়ে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করি আল্লাহর ইচ্ছায়।
আমাদের এ পুরো প্রসিডিউরে ক্লায়েন্ট একটি স্বচ্ছ, নিশ্চিত ধারনা পান প্রতিটি বিষয় সম্পর্কে এবং সব ধরনের এভেইলেবল অপশন গুলো তার সামনে থাকায় তিনি অত্যন্ত কনভিন্সিংলি এর মধ্যে থেকে তার কাংখিত সবকিছু নির্বাচন করতে সমর্থ হন।
সকল প্রকার আধুনিক-রুচিশীল ডিজাইন ও কর্মদক্ষতার সাথে ইন্টেরিয়র ডিজাইন এন্ড ডেকোরেশন করতে চাইলে সরাসরি যোগাযোগ করুনঃ-
✅Office address:
145 Airport Road, Super Market, 1st Floor, Room No 60, Tejgaon, Dhaka
+8801701615143