Azmain Interior & Paint Services

Azmain Interior & Paint Services পেইন্টিং ও ইন্টেরিয়রের যাবতীয় কাজ করা হয়
Paints, Home Decor, Interior Elements, Exterior Elements, Wall Decor, Ceiling Decor, Furniture
(1)

12/07/2025
Good morning
19/10/2024

Good morning

আসসালামু আলাইকুম,শুভ সকাল!
18/10/2024

আসসালামু আলাইকুম,
শুভ সকাল!

চলছে ধুমধামে পেইন্টিংয়ের কাজমাশাআল্লাহ জানুয়ারীতে সিরিয়াল ফাঁকা নেই।তারপরও পুরনো কিছু ক্লায়েন্টের আবদারে চেষ্টা করছি কাজ...
02/01/2024

চলছে ধুমধামে পেইন্টিংয়ের কাজ
মাশাআল্লাহ জানুয়ারীতে সিরিয়াল ফাঁকা নেই।
তারপরও পুরনো কিছু ক্লায়েন্টের আবদারে চেষ্টা করছি কাজ উঠিয়ে দেয়ার। আমাদের কাছে ক্লায়েন্ট ও কথার দাম অনেক বেশি।

রোডসের কাজ।
14/06/2022

রোডসের কাজ।

মুখের গ্রাস ছাড়লে উপোস।এক সিংহ একটা খরগোশ ধরে খেতে যাবে এমন সময় দেখে পাশ দিয়েই আরো একটি হরিণ যাচ্ছে।সিংহ খরগোশটা ফেলে ছু...
09/05/2022

মুখের গ্রাস ছাড়লে উপোস।
এক সিংহ একটা খরগোশ ধরে খেতে যাবে এমন সময় দেখে পাশ দিয়েই আরো একটি হরিণ যাচ্ছে।
সিংহ খরগোশটা ফেলে ছুটল তখন হরিণের পিছনে।
এই সুযোগে খরগোশ দিল সেখান থেকে ছুট।
এদিকে সিংহ হরিণের পিছনে ছুটেও তাকে ধরতে পারলো না।
তখন ভাবলো, যাকগে হরিণ যখন পেলাম না তো খরগোশটাকেই না হয় খাওয়া যাক।
এই ভেবে ফিরে এসে যখন দেখল যে খরগোশটাও পালিয়েছে তখন সে মনে মনে বলল , মুখের গ্রাস ছাড়লে উপোস করতে হয়।
এ গল্পটা এখন আমাদের বর্তমান পরিস্থিতি।কোন কাজ করবো ঠিক করতে না পেরে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে গিয়ে কোন কাজেই সফলতা আসে না।তাই ভালো লাগা ও ভালোবাসার কাজটা বাছাই করে ধৈর্য্য ধরে কাজটা করলেই সফলতা আসবেই ইনশাল্লাহ

যা পাওয়া গেছে তাতে সন্তুষ্ট না থেকে লোকে যখন আরো বেশি পাওয়ার আশায় ছোটে ,তখন অনেক সময় তাদের হাতে আসা জিনিস ও হারাতে হয়।

ঘরের দেয়ালে ড্যাম্পিং সমস্যা?ঘরের দেয়ালে ড্যাম্পিং ও পঁলেস্তার খসে পড়া রোধে করণীয়বর্ষা মৌসুমে ঘরের দেয়ালে ড্যাম্প ধরে। ব...
25/04/2022

ঘরের দেয়ালে ড্যাম্পিং সমস্যা?

ঘরের দেয়ালে ড্যাম্পিং ও পঁলেস্তার খসে পড়া রোধে করণীয়

বর্ষা মৌসুমে ঘরের দেয়ালে ড্যাম্প ধরে। বিশ্রী কালচে ছোপ পড়ে এবং দেয়ালের রঙ চটে যায়। বৃষ্টি শেষ হয়ে কড়া রোদ হলেই দেয়ালের পলেস্তার ফুলে ওঠে। এরপর ধীরে ধীরে ঝরে পড়ে। এমন সমস্যায় কমবেশি সবাইকে ভুগতে হয়।

বিশেষ করে পুরোনো বিল্ডিংয়ের বাসিন্দাদের ড্যাম্পিংয়ের সমস্যা পোহাতে হয়। তবে নতুন বা পুরোনো বিল্ডিং যাইহোক না কেন, নিচতলায় বসবাসকারীদের বর্ষা ও শরতের ৩/৪ মাস এ সমস্যায় ভুগতে হয়। তবে বর্ষার শুরু থেকে শরৎকাল অব্দি কিছু বিষয়ে সচেতনভাবে নজর দিলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

ড্যাম্পিং প্রুফ ব্যবহার করেও সমস্যা নিরসন সম্ভব
#ড্যাম্প বা স্যাঁতস্যাঁতভাব দূর করতে যা করবেন:
উৎস চিহ্নিত করুন: প্রথমে ঘরের দেয়ালের যেসব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন। অনেক সময় দেখা যায়, কোনও জায়গা থেকে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার ফলে দেয়ালের কোনও অংশ দিনের পর দিন ভিজে থাকে।

ফলে দেয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। তাই প্রথমেই ড্যাম্পের উৎসস্থলটা চিহ্নিত করা জরুরি। ঘরের দেয়ালের পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে।

নজর রাখুন ঘরের ভেন্টিলেশনে: ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন। অনেক সময় সেখান থেকেও পানি চুঁইয়ে দেয়াল নষ্ট হতে পারে। তাই বর্ষার আগেই ব্যবস্থা নিন।

ড্যাম্পিংয়ের কারণে পঁলেস্তার খসে পড়ে
ফাটল মেরামত: অনেক সময় বাড়ির ছাদে ফাটল ধরে পানি চুঁইয়ে ঘরের ভিতরে ছাদের অংশে বা দেয়ালে ড্যাম্প ধরে। এক্ষেত্রে দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে ছাদের ওই ফাটল মেরামত করা জরুরি।

ওয়ালমেট: দীর্ঘদিন কোনও ওয়ালমেট বা আসবাব দেয়ালে ঝোলানো থাকলে সেখানেও ড্যাম্প ধরে। এক্ষেত্রে কিছুদিন পর পর আসবাবপত্রের জায়গা পালটে ফেলুন।

নির্মাণের সমস্যাও ড্যাম্পিং রোধের চিন্তা মাথায় রাখা উচিত
খোলামেলা ঘর: চেষ্টা করুন ঘর যাতে দিনের বেশির ভাগ সময় খোলামেলা থাকে। কারণ বদ্ধ ঘরে অতিরিক্ত জলীয়বাষ্প বা আর্দ্রতা জমে দেওয়ালে ড্যাম্প পড়ার আশঙ্কা থাকে।

এছাড়াও বাজারে উপলব্ধ ‘মোল্ড রেজিস্ট’ রং বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। এগুলো ঘরের দেয়ালকে ড্যাম্প পড়ার হাত থেকে দীর্ঘদিন রক্ষা করতে সক্ষম।
(কালেক্টড)

Address

Kaptan Bazar Complex, Nawabpur
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Azmain Interior & Paint Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azmain Interior & Paint Services:

Share

Category

Color Your Dream

We are professional Painters, Home Decor & Interior Sales & Service providers.