Robiul Hossain

Robiul Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Robiul Hossain, Dhaka.

এক অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মহাকাল! যা আপনি আমি এড়িয়ে যেতে পারব না! এবং তা এতটাই দ্রুত যা আমরা কল্পনাও করতে পারছিনা! যদি ঘুমিয়ে থাকি, কুকুরের মত মরব। যদি ঈমানের সাথে পরিপূর্ণ প্রস্তুতি সহ জেগে উঠি তবে তরবারির ছায়ায় ইতিহাস
গড়ব!

দাফন করাটা জরুরী, মাটি কি শুকনো নাকি ভেজা এটা দেখার বিষয় না, মানুষ নামের লাশটা এখন বোঝা হয়ে গেছে- যত দ্রুত সম্ভব লাশ ন...
12/07/2026

দাফন করাটা জরুরী, মাটি কি শুকনো নাকি ভেজা এটা দেখার বিষয় না, মানুষ নামের লাশটা এখন বোঝা হয়ে গেছে- যত দ্রুত সম্ভব লাশ নামের মানুষটাকে কবরস্থ করতেই হবে।

লাশ হওয়ার আগেই আপনি আপনার রবকে রাজি রাখুন!

দুনিয়ার মানুষকে রাজি রাখাতে কোন সফলতা নাই! এরা দিনশেষে আপনাকে দ্রুত কবরস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত হবে।
প্রকৃত সফলতা মহান আল্লাহ তায়ালাকে রাজি রাখার মধ্যেই।
এই কথাটা যত দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারবো ; ততই কল্যাণ আমার / আপনার জন্য ।

অতএব প্রতিটি কাজে এবং কথায় আপনার রবকে স্বরণ করুন, তার প্রদর্শিত পথেই চলুন। কবরকে স্বরণে বরণে রাখুন -

Robiul Hossain

‘পৃথিবীতে পোশাকবিহীনই এসেছিলে হে গালিব।একটুকরো কাফনের জন্য এতো দীর্ঘ সফর করলে!’|| দেশের কোনো এক সময়ের বন্যা কবলিত অঞ্চলে...
12/07/2026

‘পৃথিবীতে পোশাকবিহীনই এসেছিলে হে গালিব।
একটুকরো কাফনের জন্য এতো দীর্ঘ সফর করলে!’

|| দেশের কোনো এক সময়ের বন্যা কবলিত অঞ্চলে ধারণ করা স্থিরচিত্র, যেখানে এসে স্থির হয়ে পড়ে জীবন আর সময়। ||

11/07/2026

ইয়া রব ভালো নেই বাংলাদেশ! আমরা অসহায়, আপনি সর্বশক্তিমান। আপনি আমাদের হেফাজত করুন আমিন!🤲
Robiul Hossain

10/07/2026

ইয়া রব! আপনি আমাদের অতিবৃষ্টি, বন্যাসহ যাবতীয় দুর্যোগ ও বালা-মসিবত থেকে হেফাজত করুন।

হে পরম দয়ালু! আমরা আপনার গুনাহগার বান্দা। প্রকাশ্যে ও গোপনে, জেনে-না জেনে আমরা প্রতিনিয়ত আপনার অবাধ্যতায় লিপ্ত হই। আমাদের অসংখ্য গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করবেন না। আমরা আপনার রহমতেরই মুখাপেক্ষী। আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই, কোনো সাহায্যকারী নেই। আপনার অসীম রহমতে আমাদের ক্ষমা করুন, আমাদের তাওবা কবুল করুন এবং আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার সন্তুষ্টির পথে অবিচল থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে এবং ঈমানের সাথে আপনার কাছেই ফিরে আসে।

হে আমাদের একমাত্র আশ্রয়স্থল! আমাদের জনপদকে নিরাপদ রাখুন। আমাদের ঘর-বাড়ি, আমাদের পরিবার এবং সমগ্র মুসলিম উম্মাহকে সকল প্রকার দুর্যোগ, ফিতনা, আজাব ও অনিষ্ট থেকে হেফাজত করুন। আমাদের ওপর আপনার রহমত, নিরাপত্তা ও বরকত বর্ষণ করুন।

আমীন, ইয়া রব্বাল আলামীন!

Robiul Hossain

“বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো- তিনি তাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন— যা সে না পারে কাউকে বলতে, আর না পারে কাউকে নিজের...
06/07/2026

“বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো- তিনি তাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন— যা সে না পারে কাউকে বলতে, আর না পারে কাউকে নিজের কষ্টটা বোঝাতে। আল্লাহ এটা এই জন্যই করেন, যাতে বান্দার মন অন্য সবার দিক থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহর দিকেই নিবিষ্ট হয় এবং সে যেন নিজের সবটুকু দুঃখ নিয়ে একমাত্র তাঁর কাছেই হাজির হয়।”

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল-ওয়াবিলুস সায়্যিব, ৩৫]

05/07/2026

হাশরের ময়দানে জালেমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া পর্যন্ত আল্লাহ্ আপনাকে জান্নাতে বিশ্রামের সুযোগ করে দিক।(আমিন)


Robiul Hossain

বাংলাদেশকে শোনানো হয় সূরা আলে-ইমরানের আয়াত ১৬৯-১৭০। এর অর্থ: আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে তুমি কখনো মৃত মনে ক...
05/07/2026

বাংলাদেশকে শোনানো হয় সূরা আলে-ইমরানের আয়াত ১৬৯-১৭০। এর অর্থ: আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না; বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিকপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি (অর্থাৎ জীবিত আছে), তাদের জন্য তারা এ সুসংবাদ গ্রহণ করে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
পেছনের রাজনীতি: বাংলাদেশের জন্য এই আয়াতটি ছিল এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের এই আয়াত তেলাওয়াত সরাসরি সেই শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়।

খামেনির জানাজা অনুষ্ঠানে সৌদি ও তুরস্কের প্রতিনিধিদের সামনে তাদের করা ভুলগুলো কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াতের মাধ্...
04/07/2026

খামেনির জানাজা অনুষ্ঠানে সৌদি ও তুরস্কের প্রতিনিধিদের সামনে তাদের করা ভুলগুলো কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াতের মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান,কাতার এবং ইরানকে সহায়তাকারী হুথি, হামাস ও হিজবুল্লাহকেও পৃথকভাবে সুন্দর বার্তা দেওয়া হয়েছে।

সৌদি আরবের প্রতিনিধিদলের সামনে:
সূরা আলে ইমরান, আয়াত ১৩ তিলাওয়াত করা হয়।

"নিশ্চয়ই তোমাদের জন্য দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে একটি নিদর্শন ছিল; একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের (অবিশ্বাসী)...।" (সূরা আলে ইমরান, ৩:১৩)

ইরানের আসল বার্তা :
ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ ছিল হক (সত্য) ও বাতিলের (মিথ্যা) মধ্যকার প্রথম মুখোমুখি লড়াই। সৌদি আরবকে এই আয়াত শোনানোর অর্থ হলো—ইরান নিজেকে আল্লাহর পথের দল (হক) দাবি করছে। আর সৌদি আরব যেহেতু আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিরোধ অক্ষের সরাসরি পক্ষে দাঁড়ায়নি, তাই ইরান তাদের পরোক্ষভাবে 'বাতিল' বা 'অবিশ্বাসী' শিবিরের কাছাকাছি অবস্থানকারী হিসেবে ইঙ্গিত করে এক কূটনৈতিক খোঁচা দিয়েছে।

তুরস্কের প্রতিনিধিদলের সামনে:
সূরা আন-নিসা, আয়াত ৯৫ তিলাওয়াত করা হয়।

"ঈমানদারদের মধ্যে যারা কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করে, তারা সমান হতে পারে না। যারা জান-মাল দিয়ে জিহাদ করে, আল্লাহ তাদের মর্যাদা ঘরে বসে থাকা লোকদের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছেন...।" (সূরা আন-নিসা, ৪:৯৫)

ইরানের আসল বার্তা :
তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান মুখে ফিলিস্তিন বা গাজার পক্ষে অনেক বড় বড় কথা বললেও, বাস্তবে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে যায়নি বা ইরানের মতো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তুরস্কের প্রতিনিধিদলকে এই আয়াত শোনানোর উদ্দেশ্য ছিল প্রতীকী বার্তা দেওয়া। ইরান এর মাধ্যমে বার্তা দিয়েছে—"তোমরা কেবল মুখে বড় কথা বলে ঘরে বসে আছ, আর আমরা (ইরান, হিজবুল্লাহ, হুথি) জান-মাল দিয়ে ময়দানে লড়াই করছি। তাই আল্লাহর দরবারে আমাদের মর্যাদাই সবার উপরে।"

এছাড়াও পাকিস্তানকে কোরআনের আয়াতের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের ভয়ে ভীত না হয়ে সত্যের পথে অটল থাকা এবং সঠিক পথে সমঝোতার বার্তা দেওয়া হয়েছে। কাতারকেও তাদের ভুল বুঝতে পারা এবং সঠিক সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও হুথিদের তাদের বীরত্ব,শহীদ হওয়া, দমে না যাওয়া,বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের বিষয়ে আয়াত তিলাওয়াত করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিনিধিদল তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত হলে ইরান তাদের সূরা আল-ফাতহ (৪৮ নম্বর সূরা)-এর ১ থেকে ৩ নম্বর আয়াতের তেলাওয়াত শোনায়।

"নিশ্চয়ই আমি আপনাকে (হে মুহাম্মদ) একটি স্পষ্ট ও পরিপূর্ণ বিজয় দান করেছি।" (সূরা আল-ফাতহ, আয়াত:১)

ইরানের আসল বার্তা :
২০ বছরের দীর্ঘ যুদ্ধের পর আমেরিকার মতো পরাশক্তিকে দেশ থেকে প্রত্যাহার করতে বাধ্য করায়, আফগানিস্তানের এই সংগ্রাম ও রাজনৈতিক বিজয়কে প্রতীকী অর্থে সম্মান জানাতে এবং অভিনন্দন জানাতেই ইরান তাদের এই আয়াতটি শোনায়।

বাংলাদেশের জন্য পঠিত আয়াত (সূরা আল-বাকারা: ১৪৩):

"এবং এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি (উম্মাতান ওয়াসাতান) বানিয়েছি, যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন।"

ইরানের বার্তা: বাংলাদেশ কোনো আগ্রাসী যুদ্ধ বা ভূ-রাজনৈতিক মেরুকরণে সরাসরি জড়ায়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আবার বৈশ্বিক শান্তি ও মধ্যপন্থাও বজায় রেখেছে। ইরান এই আয়াতের মাধ্যমে বাংলাদেশকে 'উম্মাহর এক ভারসাম্যপূর্ণ ও সম্মানিত অংশ' হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের শান্তিকামী পররাষ্ট্রনীতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে।

03/07/2026

শহীদ ইমাম খামেনী ও অন্যান্য শুহাদার পবিত্র দেহ মোবারক আজ প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের প্রতিনিধিদল হিসেবে আমরাও গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করেছি।

ইনশাআল্লাহ, আগামীকাল সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মুসাল্লায় দেহ মোবারক রাখা হবে।

03/07/2026

জুলাইয়ে এই বিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো!💥🫂

Robiul Hossain

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robiul Hossain:

Shortcuts

Share