06/08/2022
ইসলামিক রিসার্চ স্কুল অব বাংলাদেশ তথা আই আর এস বি নামে বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী, অরাজনৈতিক, অলাভজনক এবং তুলনামূলক ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এমন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে একমাত্র জাকির নায়েকই গড়ে তুলেছেন। আমরা তারচেয়েও উন্নত শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে গড়ে তুলতে সংকল্প করেছি। যা হবে পৃথিবীর বিরল এবং অদ্বিতীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এটা হবে সম্পূর্ণরূপে কুরআনের আলোকে বিজ্ঞান অথবা বিজ্ঞানের আলোকে কুরআন এবং সমগ্র মানব জাতির জন্য রহমত আমাদের রসুল(সাঃ) এর আদর্শে গড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শুধু দ্বীনের শিক্ষা দেওয়া হবে না। পৃথিবীর সমস্ত রকমের শিক্ষা ব্যবস্থা থাকবে। এটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং একটি কাজ ।
আমাদের দ্বিতীয় কোন উদ্যেশ্য নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং তার দ্বীন প্রচারে আমরা এই বড় স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছি। আমরা চাই, ডাক্তার জাকির নায়েক স্যারের মত একটি ব্যতিক্রমধর্মী ইসলামিক স্কুল বাংলাদেশে গড়ে তুলতে। যেখান থেকে আল্লাহ কবুল করলে যেন কিছু তুলনামূলক ধর্ম ত্বত্তের জনক আল্লামা খলিলুর রহমান কীরানবী রহমাতুল্লাহ, আহমেদ দিদাত, ডাক্তার জাকির নায়েক, নাসির উদ্দিন আলবানি বেরিয়ে আসে। আমরা চাই বিশ্বমানের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু এটি অনেক বড় এবং পরিকল্পিত কর্মকাণ্ড সেহেতু আমাদের একা কারো পক্ষে বাস্তবায়ন করা অসম্ভব। আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক জায়গা আর অনেক অর্থ প্রয়োজন। তাই আমরা সমাজের দানশীল মানুষের নিকট হাত বাড়ালাম।
এ বিষয়ে বান্দার সাথে মহান আল্লাহর প্রতিশ্রুতি- তোমাদের মধ্যে এমন কে আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দেবে; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহু গুণ বৃদ্ধি করে দেবেন। (সুরা বাকারা : আয়াত ২৪৫)
নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী, যারা আল্লাহকে উত্তমরূপে ঋণ দেয়, তাদের দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার (আল-হাদিদ-১৮)।
প্রিয় ধর্মপ্রাণ মুমিন ও মুমিনাগন, আমরা IRSB'র কার্যক্রম ২০২০ সালে শুরু করে দিয়েছি যমুনানদীর মাঝখানে। নানারকম প্রতিকুলতাকে আমরা অতিক্রম করতে পারছি না। এর বিশেষ কারণ সর্বগ্রাসী যমুনা এবং সেখানকার দরিদ্র বাসিন্দাদের জন্য। দ্বিতীয় কারণ সেটা নিরাপদ জায়গা নয়। তাই নিরাপত্তার জন্য আমরা যমুনার পূর্বপাড় বেছে নিয়েছি। বাংলাদেশে IRSB'র এটাই হবে প্রধান কার্যালয়। এটা আমাদের ইচ্ছে কিন্তু আল্লাহর ইচ্ছে কি তা তিনিই ভালো জানেন। নিচে IRSB'র শুরু করোনাকালের মাত্র আড়াই মাসের প্রচেষ্টার ফল ইউটিউব লিংকে আছে সেটা দিলাম আপনারা সময় করে দেখে নিবেন। এছাড়া গুগলে IRSB লিখে সার্চ দিয়ে আমাদের বেবিদের ইমেজ দেখতে পারেন। আলহামদুলিল্লাহ দেখবেন গুগল IRSBকে সবার শীর্ষে স্থান দিয়েছে।
https://www.youtube.com/channel/UCDj8RgED62loq9YyWfKwgtA
IRSB TV CHANNEL - YouTube
যোগাযোগ করতে অনুগ্রহ করে মেসেজ করুন।
Share your videos with friends, family, and the world