Sathi enterprise

Sathi enterprise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathi enterprise, Contractor, Keraniganj, Dhaka.

20/02/2025
পবিত্র এই রাতে,সবার দোয়া কবুল হোক।
14/02/2025

পবিত্র এই রাতে,
সবার দোয়া কবুল হোক।

-আ'মিন
02/02/2025

-আ'মিন

শবে মেরাজের পবিত্রতায় || আলোকিত হোক জীবন
27/01/2025

শবে মেরাজের পবিত্রতায় || আলোকিত হোক জীবন

ভালো সিমেন্ট চেনার উপায় -আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ড এর সিমেন্ট পাওয়া যায়। কোন ব্র্যান্ডের সিমেন্ট ভালো তা কি দেখে ন...
15/01/2025

ভালো সিমেন্ট চেনার উপায় -

আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ড এর সিমেন্ট পাওয়া যায়। কোন ব্র্যান্ডের সিমেন্ট ভালো তা কি দেখে নির্বাচন করবেন ? ভালো সিমেন্ট চেনার উপায় আছে। গুণাগুণ বিচারে এসব পরীক্ষা ১০০ ভাগ গ্রহণযোগ্য না হলেও মোটামুটি আস্থা রাখা যায়।

১। সিমেন্টের রং

সাধারণত ভালো সিমেন্টের রং ধূসর বা সাদা হয়। সিমেন্টের রং যদি অস্বাভাবিক ভাবে গারো ডার্ক বা কালো হয়, তাহলে তা নিম্নমানের।

২। সিমেন্টের গন্ধ

ভালো সিমেন্টের গন্ধ সাধারণত তীক্ষ্ণ হয়ে থাকে। সিমেন্টের গন্ধ যদি খুব ভারী বা অস্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে যে সিমেন্টটির গুণগত মান খারাপ।

৩। অনুভূতি পরিক্ষা

ভালো সিমেন্টের গুঁড়ো কোমল ও সূক্ষ্ম হবে। যদি সিমেন্টের গুঁড়ো হাতে নিয়ে অনুভব করেন যে তা খসখসে বা কৃমির মতো, তাহলে সেটা নিম্নমানের। এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে স্তুপ করলে স্তুপটি অপরিবর্তিত থাকবে, গড়িয়ে পড়বে না।

৪। জল পরিক্ষার মাধ্যমে

একটি ছোট পাত্রে অল্প পরিমাণ সিমেন্ট পানি দিয়ে মিশিয়ে দেখুন। যদি সিমেন্ট দ্রুত সেট হয় এবং শক্তিশালী হয়, তাহলে সেটি ভালো সিমেন্ট। সাধারণত, ভালো সিমেন্ট পানির সাথে মিশে শক্তিশালী একটি মিশ্রণ তৈরি করে। ভালো সিমেন্ট পানিতে মিশালে সিমেন্ট পুরোপুরিভাবে মিশে যাবে। সিমেন্ট সাধারণ জমাট বাধার সময় ৪৫ মিনিটের কম হবে না এবং শক্ত বা কঠিন হওয়ার সময় ১০ ঘন্টার বেশি হবে না।

৫। প্যাকেজিং

সিমেন্টের প্যাকেজিং খেয়াল করা গুরুত্বপূর্ণ। ভালো সিমেন্টের ব্যাগে উৎপাদন তারিখ দেয়া থাকে। সিমেন্টে কি কি উপাদান কত পারসেন্ট ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা থাকে। সিমেন্টের সংস্পর্শ বাতাস যাতে না আসতে পারে তাই ভালোভাবে প্যাকেজিং করা থাকে।

৬। ল্যাব টেস্ট

সিমেন্টের নমুনা নিয়ে ল্যাব টেস্ট করাতে পারেন। ল্যাবে বিভিন্ন উপায়ে ভালো মানের সিমেন্ট টেস্ট করতে পারে।

বাড়ি নির্মাণে ভালো সিমেন্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

ভালো রড চেনার উপায়, ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটা থাকবে না। রডে বাড়ি দিলে তা থেকে ঝুরঝুর...
29/12/2024

ভালো রড চেনার উপায়,

ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটা থাকবে না। রডে বাড়ি দিলে তা থেকে ঝুরঝুর করে লোহা পড়বে না। ৯০ থেকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত ব্যান্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে এক্ষেত্রে কোনো ফাটল ধরবেনা। নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের সীল রয়েছে কিনা দেখতে হবে। প্রতিটি রডে বিএসটিআই এবং বুয়েট বা অন্যসব মান যাচাইকারী প্রতিষ্ঠানের সীল থাকবে। এ ধরনের রডগুলো ভালো। প্লেইন রডের চেয়ে ডিফর্ম বা খাঁজ কাটা রডগুলো ভালোভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত।

পবিত্র লাইলাতুল বরাত,মহিমান্বিত এই রাতে কবুল হোক সকলের দোয়া।
25/02/2024

পবিত্র লাইলাতুল বরাত,
মহিমান্বিত এই রাতে কবুল হোক সকলের দোয়া।

Address

Keraniganj
Dhaka
1310

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801972084915

Alerts

Be the first to know and let us send you an email when Sathi enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category