Weaverbird Architects

Directions

Weaverbird Architects Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Weaverbird Architects, Architectural Designer, House No:10, Road No:08/B, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka.

🏡 আপনার স্বপ্নের বাসা হোক স্টাইলিশ আর আরামদায়ক✨ রেসিডেন্স ইন্টেরিয়র ডিজাইনে আমরা আছি আপনার পাশে📞 Call Us: 01788090189
04/02/2026

🏡 আপনার স্বপ্নের বাসা হোক স্টাইলিশ আর আরামদায়ক
✨ রেসিডেন্স ইন্টেরিয়র ডিজাইনে আমরা আছি আপনার পাশে
📞 Call Us: 01788090189

05/12/2025

মিনিমাল, আরামদায়ক ও এলিগ্যান্ট ডিজাইনে সাজানো এই স্পেস আপনার ব্যক্তিগত শান্তির জায়গা।

Parking underneath a canal. Albert Cuyp underwater parking garage, Amsterdam.
29/11/2025

Parking underneath a canal. Albert Cuyp underwater parking garage, Amsterdam.

✅ ভূমিকম্পে ভবন সুরক্ষিত রাখতে অবশ্যই যে ধাপগুলো মানতে হবে।1️⃣ Soil Test (মাটি পরীক্ষা)এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।মাট...
29/11/2025

✅ ভূমিকম্পে ভবন সুরক্ষিত রাখতে অবশ্যই যে ধাপগুলো মানতে হবে।
1️⃣ Soil Test (মাটি পরীক্ষা)
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
মাটি যদি নরম বা দুর্বল হয় → পুরো ভবন ঝুঁকিতে।
কেন জরুরি?
মাটি কী পরিমাণ লোড নিতে পারবে তা বোঝা যায়।
মাটি দুর্বল হলে Foundation design আলাদা করতে হয়।
2️⃣ Proper Structural Design
এটা অভিজ্ঞ Structural Engineer দ্বারা করতে হবে।
ডিজাইনের মধ্যে থাকতে হবে—
Earthquake Load Analysis
Wind Load Analysis
Dead + Live Load Calculation
Proper Column–Beam–Slab Size
Reinforcement Detailing (Rod-এর সঠিক পরিমাণ ও অবস্থান)
ভুল ডিজাইন = ভুল ভবন = ঝুঁকি
3️⃣ Foundation Design & Construction
ভূমিকম্পে ভবন যাতে না দোলে, সে জন্য—
যথাযথ Depth
Standard Reinforcement (রডের পরিমাণ)
সঠিক Concrete Ratio
Bottom reinforcement ঠিকভাবে বাঁধা
Foundation দুর্বল হলে পুরো বিল্ডিং নড়বড়ে হয়ে যায়।
4️⃣ Column & Beam-এর সঠিক সাইজ
Rule:
যত বড় লোড, তত বড় Column–Beam লাগবে।
কলামের সাইজ ছোট হলে ভূমিকম্পে ভেঙে পড়ে
রডের Hook, Lap Length, Clear Cover—এগুলো কঠোরভাবে মানতে হবে
Beam–Column Joint সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে
5️⃣ High Quality Materials
ভালো মানের সিমেন্ট
Grade standard রড
Clean sand
Quality bricks/blocks
Proper concrete mix design
নিম্নমানের উপকরণ = সরাসরি বিপদ।
6️⃣ Proper Supervision (Site Engineer থাকা বাধ্যতামূলক)
Construction চলাকালীন একজন অভিজ্ঞ Engineer সাইটে না থাকলে—
রড কম দেয়
Concrete কম্প্যাক্ট করে না
Beam–Column joint দুর্বল করে
Ratio ঠিক রাখে না
এসব ভুল ভবিষ্যতে ভেঙে পড়ার কারণ হয়।
7️⃣ RCC Work-এর Standard Maintain
ভূমিকম্পে ভবন বাঁচানোর ৫০% কাজ RCC তে।
Vi****or ব্যবহার করতে হবে
Honeycomb ঠিক করতে হবে
ফর্মওয়ার্ক শক্ত হতে হবে
সঠিক সময়ে কাঠামো খুলতে হবে
Slab-এর continuity ঠিক রাখতে হবে
8️⃣ Shear Wall / Core System (যদি বিল্ডিং বড় হয়)
৫ তলা বা তার বেশি ভবনে ভূমিকম্প সেফ করতে—
Shear Wall
Lift Core Wall
Stair Core
ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ।
9️⃣ Architectural Planning সঠিক হতে হবে
Soft Storey (খালি গ্রাউন্ড ফ্লোর) এড়ানো
Unnecessary large openings না রাখা
Balanced structure design
Column alignment সোজা রাখতে হবে
🔟 Regular Maintenance
ভবন একবার বানিয়ে শেষ না—
পরবর্তীতে—
Cracks চেক করা
Leakage ঠিক করা
Strength check করা
এসবও ভূমিকম্প সুরক্ষায় গুরুত্বপূর্ণ।

28/11/2025

সঠিক রঙ, আলো, ফার্নিচারের বিন্যাস এবং নরম টেক্সচারের ব্যবহার বেডরুমে আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করে। ঘুম ভালো হলে শরীর ও মন দুটিই সতেজ থাকে।
আপনার স্বপ্নের বাড়ি, অফিস কিংবা কমার্শিয়াল স্পেস—সবকিছুকে আধুনিক ডিজাইন ও ব্যবহারিক পরিকল্পনার মাধ্যমে নতুনভাবে সাজিয়ে দেয় Weaverbird Architects।
আমরা বিশ্বাস করি, প্রতিটি স্পেসের একটি গল্প আছে—আর আমরা সেই গল্পকে বাস্তবে রূপ দিই।

🔹 আধুনিক ও সৃজনশীল ইন্টেরিয়র ডিজাইন
🔹 আর্কিটেকচারাল প্ল্যানিং ও কনসেপ্ট ডিজাইন
🔹 রেনোভেশন ও রিমডেলিং সল্যুশন
🔹 টার্নকি প্রজেক্ট ম্যানেজমেন্ট

📞 Contact Us: 01788090189
আপনার স্বপ্নের প্রোজেক্ট আজই শুরু করুন!

28/11/2025
🗄️ মডার্ন ক্লোজেট (Modern Closet) কেন আপনার বেডরুমের জন্য জরুরি? ✨আপনার পোশাক, অ্যাক্সেসরিজ এবং প্রসাধনী সামগ্রী রাখার জ...
28/11/2025

🗄️ মডার্ন ক্লোজেট (Modern Closet) কেন আপনার বেডরুমের জন্য জরুরি? ✨
আপনার পোশাক, অ্যাক্সেসরিজ এবং প্রসাধনী সামগ্রী রাখার জন্য একটি সাধারণ আলমারি যথেষ্ট নয়। একটি আধুনিক ক্লোজেট শুধু স্টোরেজ নয়, এটি আপনার বেডরুমের শৈলী, কার্যকারিতা এবং আভিজাত্যের প্রতীক!
১। স্থান-সাশ্রয়ী এবং সুসংগঠিত (Space-Saving & Organized)
কাস্টমাইজড স্টোরেজ: পুরনো আলমারিগুলোর মতো নয়, মডার্ন ক্লোজেটগুলি আপনার প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়। এখানে হ্যাংগিং স্পেস, ড্রয়ার, ওপেন শেল্ফ—সবকিছুই থাকে পরিমাপ মতো।
উপকারিতা: জামাকাপড় ভাঁজ করা বা খুঁজতে আর সময় নষ্ট হবে না। সবকিছু থাকবে হাতের নাগালে ও গোছানো।
ভার্টিক্যাল স্পেস ব্যবহার: এটি মেঝে থেকে ছাদ পর্যন্ত ডিজাইন করা হয়, ফলে আপনার বেডরুমের প্রতিটি ইঞ্চি কার্যকরভাবে ব্যবহার হয়।
২। ইন্টিগ্রেটেড ড্রেসিং এরিয়া (Integrated Dressing Area)
বিল্ট-ইন ড্রেসিং টেবিল: আপনার ডিজাইনে দেখা যাচ্ছে, ওয়ারড্রোবের সঙ্গে আয়না এবং মেকআপের ড্রয়ারগুলি নিখুঁতভাবে যুক্ত।
উপকারিতা: আলাদা ড্রেসিং টেবিলের প্রয়োজন হয় না, যা ঘরকে আরও খোলামেলা দেখায়। এটি আপনার সকালে তৈরি হওয়ার রুটিনকে দ্রুত এবং মসৃণ করে তোলে।
স্টাইলিশ ডিসপ্লে: খোলা তাকগুলিতে (ওপেন শেল্ফ) পারফিউম বা পছন্দের জিনিস সাজিয়ে আপনি আপনার ব্যক্তিগত স্টাইল ফুটিয়ে তুলতে পারেন।
৩। বিলাসবহুল লাইটিং (Luxurious Lighting)
LED অ্যাকসেন্ট লাইটিং: ক্যাবিনেট এবং আয়নার চারপাশে লুকানো LED স্ট্রিপ লাইট ডিজাইনটিকে প্রিমিয়াম লুক দেয় এবং ঘরের পরিবেশকে উষ্ণ ও আমন্ত্রিত করে তোলে।
উপকারিতা: অন্ধকার বা কম আলোতে পোশাক বাছতে সুবিধা হয় এবং ক্লোজেটের ভেতরের জিনিসগুলো হাইলাইট হয়।
৪। আধুনিক ফিনিশ এবং স্থায়িত্ব (Modern Finish & Durability)
প্রিমিয়াম ম্যাটেরিয়াল: হাই-গ্লস ল্যামিনেট বা আধুনিক ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়, যা সহজে পরিষ্কার করা যায় এবং দীর্ঘস্থায়ী হয়।
স্মুথ অপারেশন: ড্রয়ার এবং দরজায় সফট-ক্লোজ মেকানিজম ব্যবহার করা হয়, যা এটি ব্যবহার করাকে করে তোলে আরও প্রিমিয়াম অভিজ্ঞতা।
আপনার বেডরুমকে শুধু একটি শোবার ঘর নয়, একটি বিলাসবহুল ব্যক্তিগত আশ্রয়ে পরিণত করতে আজই আমাদের মডার্ন ক্লোজেট ডিজাইন সলিউশন বেছে নিন!
📞 যোগাযোগ: 01788090189 (W)

Bed Backpanel Design Ideas😍
23/11/2025

Bed Backpanel Design Ideas😍

20/11/2025

বাড়ি শুধু দেয়াল নয়—স্মৃতির ঠিকানা।
Weaverbird Architects আপনার বাসাকে গড়ে তোলে গল্পের মতো সুন্দর।
📞 ০১৭৮৮০৯০১৮৯









বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
15/11/2025

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।
বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ
#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

Address

House No:10, Road No:08/B, Mohammadia Housing Society, Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weaverbird Architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share