Sakina Engineering & Construction

Sakina Engineering & Construction Make Dream With Excellent Engineering.

14/11/2025

কি একটা অবস্থা ছাদ ঢালাই করে শান্তি নাই. 🤣




(For entertainment purposes only. Consult professionals if guidance on activities is presented. No brand affiliation is implied if any are shown. If inspired by true events, creative adaptations may be included. Content may include public footage.)

⚠️ “একটা ছোট ভুল, বড় ক্ষতির কারণ!”ফ্লোর কাটিং করার সময় অনেকেই না জেনেই কংক্রিট কাটে — ফলাফল, ভিতরে লুকানো Electrical cab...
30/10/2025

⚠️ “একটা ছোট ভুল, বড় ক্ষতির কারণ!”
ফ্লোর কাটিং করার সময় অনেকেই না জেনেই কংক্রিট কাটে — ফলাফল, ভিতরে লুকানো Electrical cable বের হয়ে আসে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

💡 এ ধরনের ভুল এড়াতে ৩টি বিষয় অবশ্যই মনে রাখুন:
1️⃣ Drawing cross-check করুন — Electrical ও Plumbing layout দেখে নিশ্চিত হোন।
2️⃣ Reinforcement map দেখুন — কোথায় rod আছে বা cable লাইন চলছে তা জেনে কাটিং করুন।
3️⃣ Proper marking করুন — Mark ছাড়া blind cut করবেন না।

03/10/2025

🛠️ সেতু ও ফ্লাইওভারের জন্য Y-আকৃতির পিয়ার এখনকার অন্যতম জনপ্রিয় ডিজাইন। এর কিছু বিশেষ সুবিধা হলোঃ

🔹 লোড ডিস্ট্রিবিউশন: Y-আকৃতির কারণে উভয় পাশে সমানভাবে লোড ট্রান্সফার হয়, যা সুপারস্ট্রাকচারের স্থায়িত্ব বাড়ায়।
🔹 অর্থনৈতিক ডিজাইন: কম কংক্রিট ব্যবহার করেও বেশি স্থায়িত্ব নিশ্চিত করা যায়।
🔹 আর্কিটেকচারাল সৌন্দর্য: ভিজ্যুয়ালি আকর্ষণীয়, শহুরে অবকাঠামোকে আধুনিক লুক দেয়।
🔹 স্পেস ইউটিলাইজেশন: রোড ডিভাইডার বা সীমিত জায়গায় সহজে নির্মাণ করা যায়।
🔹 টেকসই ও কার্যকর: দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচ কমে যায়।

🌉 Y-Shape Pier শুধু শক্তিশালী না, আধুনিক শহরের জন্যও স্মার্ট ইঞ্জিনিয়ারিং সলিউশন।


🚧 সতর্ক থাকুন, সচেতন হোন! 🚧অনেক সময় কিছু পেজে এমন পোস্ট দেওয়া হয় যেখানে বলা হয়—“মাত্র ১০–১৫ বা ২০ লাখ টাকায় সুন্দর একটি ...
29/09/2025

🚧 সতর্ক থাকুন, সচেতন হোন! 🚧

অনেক সময় কিছু পেজে এমন পোস্ট দেওয়া হয় যেখানে বলা হয়—
“মাত্র ১০–১৫ বা ২০ লাখ টাকায় সুন্দর একটি বাড়ি তৈরি সম্ভব।”

আসলে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য ও প্রলোভন।

🔴 কীভাবে এরা প্রতারণা করে?
1️⃣ প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে আপনাকে কাজ ধরতে উৎসাহিত করবে।
2️⃣ কিছু টাকা নিয়ে কাজ শুরু করবে, কিন্তু অল্প দিনেই দেখবেন ওই বাজেটে কিছুই হচ্ছে না।
3️⃣ যখন প্রশ্ন করবেন, তখন সহজভাবে বলবে—
“বিল্ডিং আরও মজবুত ও শক্তিশালী হচ্ছে, তাই খরচ বেড়েছে।”

ফলাফল ➝ মাঝপথে কাজ বন্ধ

✅ তাই একটুখানি সতর্ক হলেই এমন প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়।
✅ সবসময় সঠিক Estimate ও বাজেট জেনে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার/কনসালট্যান্টের মাধ্যমে কাজ শুরু করুন।

🏗️ Sakina Engineering and Construction
আমরা দিচ্ছি—
✔ বাস্তবসম্মত খরচের হিসাব
✔ মানসম্পন্ন নির্মাণসেবা
✔ পেশাদার ইঞ্জিনিয়ারিং পরামর্শ

👉 আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে থাকুন আমাদের পাশে।












#সতর্কথাকুন
#স্বপ্নেরবাড়ি

কংক্রিট কাভার কেন জরুরি?উপরের ছবিতে দেখা যাচ্ছে রড এক্সপোজড হয়ে গেছে। এর মূল কারণঃ- পর্যাপ্ত কংক্রিট কাভার না দেওয়া- ন...
28/09/2025

কংক্রিট কাভার কেন জরুরি?

উপরের ছবিতে দেখা যাচ্ছে রড এক্সপোজড হয়ে গেছে। এর মূল কারণঃ
- পর্যাপ্ত কংক্রিট কাভার না দেওয়া
- নিম্নমানের কংক্রিট ব্যবহার
- সঠিক মিক্সিং এবং কম্প্যাকশন না হওয়া

👉 যখন রড ঠিকমতো কংক্রিট দ্বারা ঢাকা থাকে না, তখন বাতাস ও পানির সংস্পর্শে লোহা দ্রুত জং ধরে। ফলে স্ট্রাকচারের লাইফ স্প্যান কমে যায় এবং বিল্ডিং মারাত্মক ঝুঁকিতে পড়ে।

💡 সমাধান:
- ডিজাইন অনুযায়ী কাভার ব্লক ব্যবহার করতে হবে।
- স্ট্যান্ডার্ড মিক্স রেশিও বজায় রাখতে হবে।
- প্রফেশনাল ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করতে হবে।

🏢 আমরা যেসব সার্ভিস দিয়ে থাকি:
✔️ Structural Drawing
✔️ Architectural Drawing
✔️ Soil Test
✔️ Electrical Drawing
✔️ Digital Survey
✔️ Interior Design
✔️ Estimating & Costing

📌 Sakina Engineering Consultant
আপনার নির্মাণ কাজে নির্ভরযোগ্য সহযোগী।
📍 218 North Manda, Mugda, Dhaka 1214
📞 +8801818-219341

মনে করেন আপনার ফ্যাশন ,ফ্যাব্রিক এবং স্টিচ (সেলাই) নিয়ে কোন ধারনা নেই। সেলাই মেশিন চালাতে পারেন কোন রকম।পাড়ার মোড়ে হয়ত ল...
24/09/2025

মনে করেন আপনার ফ্যাশন ,ফ্যাব্রিক এবং স্টিচ (সেলাই) নিয়ে কোন ধারনা নেই। সেলাই মেশিন চালাতে পারেন কোন রকম।পাড়ার মোড়ে হয়ত লুঙ্গী সেলাই করার অভিজ্ঞতা আছে আপনার। আপনাকে ছেলেদের স্যুট বানাতে দেয়া হল। পারবেন বানাতে?
ধরলাম অল্প স্বল্প আইডিয়া আছে আপনার ।দোকানে বসে থেকে দেখে অল্প জ্ঞানলাভ করে নেমে গেলেন কাজে। কিন্তু ফ্যাশন সম্পর্কিত জ্ঞান না থাকায় সাদা পোশাকে এ সব লাল বোতাম লাগালেন বা স্যুট ঠিকমত ফিট হল না ক্লায়েন্ট এর গায়ে! কি মনে হয়? আপনার ক্লায়েন্ট পরে আবার আসবে আপনার কাছে?
আপনি অনেক বিল্ডিং বানাতে দেখেছেন জীবনে, নিজে দাড়িয়ে থেকে বানিয়েছেন একটা বাড়ী । তারপর আপনার মনে হতে লাগল আমি তো পারি! বানাতে থাকি মানুষের বাড়ী। আপনি কি স্থপতি বা ইঞ্জিনিয়ার হয়ে গেলেন? আপনার বানানো বাড়ী তে আপনি কি নিশ্চিত এই বাড়ীতে অদূর ভবিষ্যৎ এ সমস্যা দেখা দিবে না? ভুমিকম্প, ওইন্ড লোড, ডেড লোড কি ক্যালকুলেশন করেছিলেন?
আলো বাতাস, স্পেস এর অরগানাইজেশন বা ফাংশনাল
কোয়ালিটি কি ঠিক আছে সেই বাড়ীর? কোন ভাবে সিমুলেশন করে লাইট ভেন্টিলেশন চেক করে বুঝে নিয়ে কাজ করেছেন? আপনার কি সমসাময়িক স্ট্রাকচারাল ডিজাইন ও স্থাপত্য নিয়ে ধারনা আছে? ফর্ম ,স্পেস ,অর্ডার বুঝেন?
আপনি কি নিশ্চিত আপনি সাদা জামায় লাল বোতাম লাগান নি ?
দোকান খুলে বসে গেলেই হল না মশাই!
ক্লায়েন্টদের দেখে মায়া হয়! ভাল স্যুট বানাতে রেমন্ড খুঁজেন, ভাল জামার জন্য ক্যাটস আই খুঁজেন- যার লাইফটাইম ২-৩ বছর। আর শত বছর যার লাইফ টাইম সেই বাড়ীর ডিজাইন করান পাড়ার মোড়ের দর্জির মত নন টেকনিক্যাল ড্রাপটম্যান, ও ফোরম্যান কে দিয়ে!
আপনারা পেটে ব্যথা হলে- বুক ধরফর করলে ৩ জন ডাক্তার কে দেখান, ৭-৮ টা টেস্ট করান! পারলে ঢাকা গিয়ে পিজির ডাক্তার দেখান ! আর ২০০-৩০০ বছরের জন্য একটা বিল্ডিং এ ইনভেস্ট করেন হাতুড়ি ডাক্তার বা ফার্মেসীর কম্পাউন্ডার এর মত জ্ঞানের অধিকারী অভিজ্ঞতা সম্পন্ন Technical CAD Operator or রাজমিস্ত্রীর বা ফোরম্যানের উপর ভরসা করে যারা আরকিটেকচারাল আর স্ট্রাকচারাল ডিজাইন কোন ধারনাই নেই ! ভুমিকম্প, ফায়ার সেফটি, আলো বাতাস ,এস্থেটিক এর বিন্দুমাত্র সেন্স নাই যাদের!
মনে করেন আপনার গায়ের মাপ না নিয়ে কেউ আপনার স্যুট বানানো শুরু করল, কেমন হবে? ভাবেন, আপনার টেস্ট এর রিপোর্ট চেক না করে অন্ধের মত কেউ অন্য একজনের রিপোর্ট দেখে আপনার চিকিৎসা করছে , যে আসলে ডাক্তারি পড়েই নাই - ছোট একটা ২-৩ মাসের সর্ট কোর্স করে নেমে গেছে হাতুড়ে চিকিৎসায় !
অটোক্যাড এ লাইন আঁকতে পারলেই যদি ডিজাইন হয়ে যায় তাহলে এক্স রে মেশিন চালাইতে পারা সেই টেকনিশিয়ান ও ডাক্তার!

সেলুকাস! কি বিচিত্র এ দেশ!

পুনশচঃ
রুচিবোধ কাউকে শেখানো যায় না, এটা বিল্ড ইন থাকা লাগে ভিতরে
-Clone Post

পুরনো বাড়ির কলাম ছিল তবে বিম ছিল না তাই মিস্ত্রি কলাম কেটে সেখানে বিম দিচ্ছে । লাভ হবে নাকি মারাত্তক ভুল ?
21/09/2025

পুরনো বাড়ির কলাম ছিল তবে বিম ছিল না তাই মিস্ত্রি কলাম কেটে সেখানে বিম দিচ্ছে । লাভ হবে নাকি মারাত্তক ভুল ?

🏗️ Construction Stage Matters!একটা বিল্ডিং সুন্দর ও নিরাপদভাবে দাঁড় করাতে হলে প্রতিটি পদক্ষেপ  খুবই গুরুত্বপূর্ণ।🔹 Bric...
01/09/2025

🏗️ Construction Stage Matters!

একটা বিল্ডিং সুন্দর ও নিরাপদভাবে দাঁড় করাতে হলে প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।

🔹 Brick Work
🔹 Plaster & Finishing
🔹 Electrical & Structural Safety
🔹 Final Touch of Architecture

Sakina Engineering Construction-এ প্রতিটি স্টেজে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করা হয় ।

আপনার বাড়ি নিরাপদ ও আকর্ষণীয় করে তুলতে আমরা আছি আপনার পাশে। 💼

📍 218 North Manda, Mugda, Dhaka 1214
📞 +8801818-219341

বালি সম্পর্কে আমরা কতটুকু জানি ?চলুন বালি সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ ব্যাপার জানি ।প্রশ্ন: বালি কী?উত্তর: বালি হলো ছোট ছ...
29/08/2025

বালি সম্পর্কে আমরা কতটুকু জানি ?
চলুন বালি সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ ব্যাপার জানি ।

প্রশ্ন: বালি কী?
উত্তর: বালি হলো ছোট ছোট পাথরের দানা বা খনিজ কণা যা বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার হয়।

প্রশ্ন: বালি কয় প্রকারের হয়?
উত্তর: বালি মূলত তিন প্রকারের হয়: নদীর বালি, সমুদ্রের বালি, এবং পাথর গুঁড়া থেকে তৈরি করা কৃত্রিম বালি।

প্রশ্ন: নির্মাণ কাজে কোন ধরণের বালি বেশি ব্যবহৃত উত্তম?
উত্তর: নির্মাণ কাজে সাধারণত নদীর বালি বেশি ব্যবহৃত হয় কারণ এটি পরিষ্কার এবং মিশ্রণের জন্য উপযুক্ত।

প্রশ্ন: বালির প্রধান উপাদান কী?
উত্তর: বালির প্রধান উপাদান হলো সিলিকা (SiO₂), যা সাধারণত কোয়ার্টজ খনিজের আকারে থাকে।

প্রশ্ন: বালির ব্যবহার কোথায় হয়?
উত্তর: বালি ব্যবহার হয় কংক্রিট মিশ্রণ, প্লাস্টারিং, ব্রিক মেসোনারি, এবং ফিলিং কাজে।

প্রশ্ন: বালির মান যাচাই করার পদ্ধতি কী?
উত্তর: বালির মান যাচাই করা হয় এর বিশুদ্ধতা, দানার আকার, এবং ফাইনেস মডুলাস (FM) দেখে।

প্রশ্ন: খারাপ মানের বালি ব্যবহারের ক্ষতি কী?
উত্তর: খারাপ মানের বালি ব্যবহারে কংক্রিট দুর্বল হয়, স্থাপনার স্থায়িত্ব কমে, এবং ভাঙ্গনের ঝুঁকি বাড়ে।

প্রশ্ন: নির্মাণ কাজে ব্যবহারযোগ্য বালির আর্দ্রতার পরিমাণ কত হওয়া উচিত?
উত্তর: নির্মাণ কাজে ব্যবহারযোগ্য বালির আর্দ্রতার পরিমাণ সাধারণত ৩-৫% এর মধ্যে হওয়া উচিত।

প্রশ্ন: নদীর বালি ও সমুদ্রের বালির মধ্যে পার্থক্য কী?
উত্তর: নদীর বালি পরিষ্কার এবং নুন মুক্ত থাকে, কিন্তু সমুদ্রের বালিতে নুন থাকায় এটি নির্মাণে ক্ষতিকর হতে পারে।

প্রশ্ন: বালি কেন মেশিনে ছাঁকা প্রয়োজন?
উত্তর: মেশিনে বালি ছেঁকে ময়লা, অশুদ্ধি, এবং বড় দানা অপসারণ করা হয়, যা নির্মাণের মান উন্নত করে।
#সাকিনা

🏡 আধুনিক স্থাপত্য শুধু চোখ ধাঁধানো নয়, বরং এটি আমাদের জীবনকে করে তুলবে আরও আরামদায়ক এবং পরিবেশবান্ধব ।🔹 আধুনিক ডিজাইনে...
26/08/2025

🏡 আধুনিক স্থাপত্য শুধু চোখ ধাঁধানো নয়, বরং এটি আমাদের জীবনকে করে তুলবে আরও আরামদায়ক এবং পরিবেশবান্ধব ।

🔹 আধুনিক ডিজাইনের বৈশিষ্ট্য:
* নান্দনিক ও কার্যকর নকশা
* বড় জানালা ফলে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশের সুবিধা
* পরিবেশবান্ধব উপকরণ তাই টেকসই নির্মাণ
* স্মার্ট সিস্টেম – শক্তি সাশ্রয় ও স্বয়ংক্রিয় প্রযুক্তি

✨ কেন বেছে নেবেন আধুনিক আর্কিটেকচার?
✔ বিদ্যুৎ সাশ্রয়ী
✔ কার্যকরী স্পেস ম্যানেজমেন্ট
✔ পরিবেশ বান্ধব
✔ আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও উপযোগী

একটি সুন্দর বাড়ি শুধু বাস করার জায়গা নয়—এটি আপনার জীবনযাত্রাকে করে তোলে আরও স্মার্ট ও আধুনিক।

📞 যোগাযোগ: 01818-219341
🏗 Sakina Engineering and Construction

#স্মার্টনকশা
#সবুজনির্মাণ
#স্বপ্নেরবাড়ি
#আধুনিকস্থাপত্য
#আধুনিকবাড়িঘর
#আধুনিক_লাইফস্টাইল

Address

218. North Manda. (Front Of Green Model Town Gate) Mugda
Dhaka
1214

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakina Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share