22/07/2026
Nex Real Estate-এর সহযোগী প্রতিষ্ঠান Fervent Architects & Engineers. এর পরিচালক হিসেবে যোগ দিলেন তাবাস্সুম ইমাম
দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। রিয়েল এস্টেট খাতে কৌশলগত পরিকল্পনা, ব্যবসায় উন্নয়ন, কর্পোরেট ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন এবং গ্রাহকসেবা কার্যক্রমে তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের নজির।
তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পাশাপাশি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) থেকে CIBS Diploma সম্পন্ন করেছেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে দক্ষ কর্পোরেট নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছেন।
সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাবাস্সুম ইমাম বাংলাদেশ রিয়েল এস্টেট প্রফেশনালস ফোরাম-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের রিয়েল এস্টেট খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা, নীতিগত উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং একটি টেকসই ও আধুনিক রিয়েল এস্টেট খাত প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি Entrepreneurs Club of Bangladesh-এর ফাউন্ডার সদস্য হিসেবে নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সামাজিক নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, কর্পোরেট নেতৃত্ব এবং রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা ও পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে Global Star Women's Award 2025, International Professional Achiever (IPA) Award – Season 2 (2026), Diamoni E-Communication Business Consultancy & Star Award, Stellar Women – Edition 2, Scale-Up Summit Professional Leadership Award এবং BRAC Tara Awards।
পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে
Leadership Communication Certified (Execudemy, USA), Professional Certificate in Selling Skills (Academy of Business Professionals – ABP & Future Icon এবং Edupro),
Certificate in Sales Leadership (Self Made Bangladesh),
Certificate of Achievement in Real Estate Business (Thriving Skills), Certificate in Entrepreneurs Winning Strategy with Emotional Intelligence & Negotiation Skills,
Master Class Certificate in Selling Skills for Professional Development (Excellence Academy),
Uddokta 101 (BRAC Bank PLC ও Daffodil International University) এবং Mastering Work-Life Balance (BRAC University)।