02/07/2026
আসসালামুআলাইকুম, আমি সাঈদ আহমেদ। আজকে কথা বলেছি গ্রীষ্মকালে ভবন বা ফ্যক্টরীর কমন একটা সমস্যা ফ্লোর থেকে হঠাৎ বিকট শব্দে টাইলস ফেটে যাওয়া বা উঠে আসা নিয়ে। ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা এটাকে "Tile Tenting" বা " Tile Buckling" বলে থাকি।
আমি দীর্ঘসময় ইন্ডাষ্ট্রিয়াল সেক্টরে ফ্যাক্টরীর সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, তখন বহুবার ফ্লোরের টাইলস উঠে যাওয়ার মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।
ফ্যাক্টরী বাদে আবাসিক ভবনেও এসব সমস্যা দেখা দিতে পারে। আমি আমার ১৮ বছরের ফিল্ড অভিজ্ঞতা থেকে উক্ত সমস্যার সৃষ্টির মূল কারন ও সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছি।