14/03/2026
🌿 এই বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরুটা হয়েছিল একটা প্রশ্ন দিয়ে—“স্পেসটা খোলা থাকবে, নাকি ফাংশনাল?”
কারণ একই জায়গায় দরকার ছিল—লিভিং, ডাইনিং, স্টোরেজ, আর একটা ভিজ্যুয়াল ফোকাল পয়েন্ট। সব কিছু একসাথে রাখলে সাধারণত ০২ টা সমস্যা হয়—স্পেস ভারী লাগে, আর ডিজাইন এলোমেলো হয়ে যায়।
∎ চ্যালেঞ্জটা ছিল ঠিক এখানেই।
আমরা চেষ্টা করেছি জায়গাটাকে ভাগ না করে ফ্লো তৈরি করতে। তাই ভারী পার্টিশনের বদলে এসেছে সফট আর্চ, ওপেন লাইন, আর হালকা টোনের ব্যালান্স।
→ ডিসপ্লে নিসগুলো শুধু সাজানোর জন্য না—এগুলো পুরো দেয়ালটাকে দিয়েছে একটা আইডেন্টিটি। ডাইনিং জোনকে আলাদা না করেও পুরো স্পেসের সাথে সুন্দরভাবে যুক্ত রাখা হয়েছে। উড টোন আর সফট লাইটিং—সব মিলিয়ে স্পেসটা এখন শুধু ব্যবহারযোগ্য না, বরং উষ্ণ আর আমন্ত্রণময়।
এই অ্যালবামে আপনি দেখবেন—কিভাবে একটি সাধারণ ওপেন স্পেস সঠিক প্ল্যানিং আর ডিজাইন সিদ্ধান্তে হয়ে উঠেছে একটি balanced, functional এবং elegant living environment.
✓ Design শুধু সুন্দর করার জন্য না, সমস্যা সমাধানের জন্যও। আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন, আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।