25/03/2026
অনেকই এখনো ঈদ এর ছুটি শেষ করে ঢাকা ফিরে আসেন নি , হয়তো কালকে, পরশু বা শনিবার আসবেন। তাদের প্রতি অনুরোধ:
ফেরিতে ওঠার সময় গাড়িতে থাকবেন না।
লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।
লঞ্চে ওভারলোড হয়ে উঠবেন না।
পাম্পে গ্যাস/ সিএনজি নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।
পর্যাপ্ত রেস্ট নিয়ে গাড়ি চালান, নির্ঘুম, ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না
লেন মেনে গাড়ি চালান।
লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।
ট্রেনের ছাদে উঠবেন না।
অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।
মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।
পারলে বাস , ট্রেন , লঞ্চ এ আসুন , মোটর সাইকেল পরিহার করুন
অবশ্যই ভালো কোয়ালিটি সার্টিফাইড হেলমেট এবং অন্যান্য সেফটি গিয়ার ব্যবহার করুন।
আল্লাহ সবাই কে নিরাপদে রাখুক। সকলের হেফাজত করুন।
এবারের ঈদটা একটা ট্রমা হয়ে গেলো সবার জন্য।
#সচেতন_হই