26/08/2026
আজকের এই দিনটি তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড পরিবারের জন্য গভীর বেদনার। এক বছর আগে আজকের এই দিনে আমাদের প্রিয় সহকর্মী মোঃ রোমানুজ্জামান জুয়েল ভূঁইয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।
দীর্ঘ প্রায় দুই দশকের পথচলায় তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও স্মৃতি আমাদের মাঝে চির অমলিন হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে সৃষ্ট শূন্যতা অপূরণীয়।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।