Home: Computer & Mobile Services

Home: Computer & Mobile Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Home: Computer & Mobile Services, Damage restoration service, Mohammod, Dhaka.

31/07/2016

কিভাবে বুঝবেন আপনি কি আসল নাকি নকল মোবাইল কিনছেন ? এখনই চেক করুন !!
যেভাবে বুঝবেন আপনি কি আসল নাকি নকল মোবাইল ক্রয় করছেন।
প্রতিনিয়ত বাজারে আসছে বিভিন্ন রকম ব্র্যান্ডের নতুন নতুন মোবাইল ফোন। তার সঙ্গে পাল্লা দিয়ে নকল মোবাইলও বের হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে মোবাইলটি বাজারে সবচেয়ে বেশি নকল হচ্ছে তা হলো, স্যামসাং গ্যালাক্সি এস৬। এ ছাড়াও বিভিন্ন নতুন মোবাইল বাজারে আসার সঙ্গে সঙ্গেই চীনের দৌলতে সেগুলোর নকলও তৈরি হয়ে বাজারে চলে আসছে। তবে নকল মোবাইল দেখতে অনেকটা একইরকম হলেও, কিছু খুঁত থেকেই যায়, যাকে বলা হয় মাস্টার কপি। একটু খেয়াল করলেই এ ধরনের খুঁত ধরা যায়। নকল মোবাইল চেনার উপায় নিয়ে সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। যেসব উপায় বলা হয়েছে, কয়েকটি বাদে সবই অন্যান্য মোবাইলের ক্ষেত্রেও এই ভিডিওটি কার্যকরী। তাহলে জেনে নিন আসল-নকল মোবাইল সনাক্ত করার উপায়ঃ

=> যদি দেখেন মোবাইল ভীষণ স্লো, অর্থাৎ একটি অ্যাপ বন্ধ হতে বা খুলতে সময় নিচ্ছে, তা হলে সতর্ক হোন। নতুন ফোনে এটা হওয়ার কথা নয়।

=> সাধারণত, নকল মোবাইলের বাক্সের ওপরে ডান দিকে কোনো স্টিকার লাগানো থাকে না। আসল হলে তাতে স্টিকার এবং কিছু জরুরি তথ্য দেওয়া থাকে।

=> নকল ফোনে সাধারণত ব্যাকডেটেড সফটওয়্যার দেওয়া থাকে। নতুন মোবাইলে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সফটওয়্যার আপগ্রেটেড থাকে।

=> আসল স্যামসাং গ্যালাক্সি এস৬-এর বাক্সের মধ্যেই মোবাইলের ফ্লিপ কভারও দেওয়া থাকে।

=> আসল স্যামসাং গ্যালাক্সি এস৬-এর ব্যাক কভার কাঁচের মতো। হাত দিলে বেশ ভালোই বোঝা যায়। নকলটি প্লাস্টিকের এবং খসখসে।

=> রেজুলেশনেও খানিকটা পার্থক্য থাকে। নকল ফোনে ক্যামেরার ছবি বা ওয়ালপেপার খুব একটা ভালো হয় না। ফলে কেনার ক্যামেরা দিয়ে ছবি তুলুন।

=> স্যামসাং গ্যালাক্সি এস৬ মোবাইল আসল না নকল, বোঝার সবচেয়ে ভালো উপায় হলো- নকল মোবাইলে Unblock Sim Card অপশনটি কাজ করে না।

=> মোবাইলের বাক্স দেখেও খানিকটা আন্দাজ করতে পারেন। নকল মোবাইলের বাক্সের রঙ প্রায় এক হলেও, বাক্সটি একটু খারাপ ধরনের হয়।
Like

যে মসজিদ তৈরি করে, নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ!বাংলাদেশসহ বিশ্বের মসজিদের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে...
20/12/2015

যে মসজিদ তৈরি করে, নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ!
বাংলাদেশসহ বিশ্বের মসজিদের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে নির্মাণাধীন ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ, নির্মাণাধীন এ ২০১ গম্বুজ মসজিদে থাকবে বিশ্বের বেশি সংখ্যক গম্বুজ ও ৪৫১ ফুট উচুঁ একটি মিনার। যা একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করে গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে চলেছে, শুধু তাই আল্লাহর ঘর এই ঐতিহাসিক স্থাপনাটি বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচিত করে তুলতে সহায়ক হবে এবং প্রচুর বিদেশি পর্যটক, ওলি আউলিয়ার আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে ।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে মসজিদটি নির্মিত হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া গ্রামে ।

২৭১ শতাংশ জায়গায় নির্মাণাধীন মসজিদের কাজ ইতোমধ্যেই ৭৫% শেষ হয়েছে। নির্মাণাধীন অবস্থায়ই মসজিদে ঈদের নামাজ আদায় শুরু হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে নির্মাণাধীন এ মসজিদে থাকবে ২০১টি গম্বুজ। বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে এত বেশি গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ এর আগে নির্মাণ করা হয়নি।

নির্মাণাধীন এ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদে থাকবে অত্যাধুনিক সব সুবিধা। মসজিদটিতে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের পশ্চিমের দেয়ালে অংকিত থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন। আর মসজিদের প্রধান দরজায় ব্যবহার করা হবে ৫০ মন পিতল।

আজান প্রচারের জন্য মসজিদের পাশে নির্মাণ করা হবে বাংলাদেশের সবচেয়ে উচুঁ মিনার। উচ্চতার হিসেবে মিনারটি হবে প্রায় ৫৭ তলার সমপরিমাণ অর্থাৎ ৪৫১ ফুট।

মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। ওই ভবেন থাকবে, দুঃস্থ মহিলাদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পূর্ণবাসনের ব্যবস্থা।

মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।

নির্মাতাদের প্রত্যাশা, শৈল্পিক স্থাপনা হিসেবে এ মসজিদটি অনন্য বৈশিষ্ট্যের এক প্রতীক হয়ে দাঁড়াবে । ইতোমধ্যেই (নির্মাণাধীন অবস্থায়) মসজিদটি দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক নির্মাণ কাজ দেখতে ভিড় জমাচ্ছেন।

মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৩ সালের জানুয়ারি মাসে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন।

আশা করা হচ্ছে, ২০১৭ সালের প্রথম দিকে পবিত্র ‍কাবা শরিফের ইমামের উপস্থিতি ও ইমামতির মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অটোরিকশার ভাড়া জানাবে অ্যাপ   :-       বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্দেশ অনুযায়ী ১ নভেম্বর থেকে নতুন ন...
08/11/2015

অটোরিকশার ভাড়া জানাবে অ্যাপ :-

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্দেশ অনুযায়ী ১ নভেম্বর থেকে নতুন নির্ধারিত ভাড়ায় চলছে সিএনজি অটোরিকশা। সিএনজি চালিত অটোরিকশার নতুন নির্ধারিত ভাড়া মিটার অনুযায়ী আদায়ের নির্দেশ দিয়েছে বিআরটিএ।
নতুন নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং প্রতি এক মিনিট ওয়েটিং (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল)-এর জন্য দুই টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজি চালকরা এই নিয়ম সঠিকভাবে মানছে কিনা, তা যাচাই করার জন্য তৈরি করা হয়েছে ‘সিএনজি ফেয়ার ক্যালকুলেটর’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ।
অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই সিএনজি ভাড়া বের করা যাবে। অ্যাপটিতে পথের দূরত্ব এবং রাস্তায় অপেক্ষমাণ সময়ের হিসেব দিলেই অ্যাপটি বলে দেবে ভাড়া কত হয়েছে।
এ অ্যাপটির কাজ এখানেই শেষ নয়। ভাড়ায় যদি কোন গড়মিল দেখা যায়, তবে অ্যাপে উল্লেখিত নম্বরগুলোতে ফোন করে অভিযোগ করা যাবে। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

গোপনে সবার বিপরীতে কাজ করছে ফেসবুক !        সাইবারসিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট (সিআইএসএ) আইনের বিরুদ্ধে একাট্টা হয়...
08/11/2015

গোপনে সবার বিপরীতে কাজ করছে ফেসবুক !

সাইবারসিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট (সিআইএসএ) আইনের বিরুদ্ধে একাট্টা হয়েছে আমেরিকার অধিকাংশ ইন্টারনেট কম্পানি। ইন্টারনেটের ওপর নজরদারির এক বিলের খসড়া নিয়ে কাজ চলছে। এর বিরুদ্ধেই উঠে-পড়ে লেগেছে তারা। অথচ ফেসবুক নাকি গোপনে এই বিলের সমর্থনে কাজ করে যাচ্ছে বলে এক প্রতিবেদনে বলা হয়।

মার্কিন কংগ্রেসে এ বিলটি পাস একরে একটি আইটি করপোরেশনই কাজ করছে। আর তা হলো বিশ্বেস সবচেয়ে বড় সোশাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক। বিভিন্ন অফিসিয়াল সোর্সের বরাত দিয়ে এসব তথ্য জানায় ফাইট ফর দ্য ফিউচার রাইটস গ্রুপ।

সিআইএসএ সংশ্লিষ্ট নীতিমালা এখনো আইনে পরিণত হয়নি। একে রুখে দিতে ইন্টারনেট ব্যবহারকারীরা একটি পিটিশন করার প্রস্তুতি নিচ্ছেন।

আইটি প্রতিষ্ঠানগুলো এক অনলাইন বিবৃতিতে জানান, ফেসবুক এই 'বিষাক্ত' বিলটিকে আইনে পরিণত করতে উঠেপড়ে লেগেছে। এ আইনের মাধ্যমে ফেসবুক অনায়াসেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করবে। কিন্তু এবার দেখানো হবে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা কতটা ক্ষমতাশালী হতে পারেন। কিন্তু ফেসবুকের মতো প্রতিষ্ঠান মনে করে, তারা যা চায় তাই বের করে আনতে পারে ওয়াশিংটন থেকে।

তবে সোশাল নেটওয়ার্ক সাইটগুলোর প্রতিনিধিরা এ অভিযোগ অস্বীকার করেছেন। রাইটস গ্রুপের প্রতিবেদনকে মিথ্যা বলে অভিহিত করেছেন তারা। তবে তারা এ বিলের পক্ষে না বিপক্ষে তা স্পষ্ট করেননি।

তবে টুইটার, ইয়েল্প, উইকিমিডিয়া, রেডিট, অ্যাপল এবং ড্রপবক্সের মতো প্রতিষ্ঠান সিআইএসএ-এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে।

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড গাড়ি ‘ব্লেড’ :-       যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডাইভা...
08/11/2015

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড গাড়ি ‘ব্লেড’ :-

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজ ‘ব্লেড’ নামের একটি থ্রিডি প্রিন্টেড গাড়ি তৈরি করছে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এটাই বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড গাড়ি। আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
থ্রিডি প্রিন্টিং বা ত্রিমাত্রিক মুদ্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে ডিজিটাল মডেল থেকে অনুরূপ আকৃতির ত্রিমাত্রিক কঠিন বস্তু তৈরি করা হয়। সাধারণ প্রিন্টারে কালি ব্যবহৃত হলেও থ্রিডি প্রিন্টারে যে ধাতু দিয়ে বস্তু তৈরি করা হবে সে ধাতব কাঁচামাল ব্যবহার করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজের তৈরি ব্লেড নামের প্রোটোটাইপ এই সুপারকার গাড়ি উৎপাদনের বিষয়টিকেই বদলে দিতে পারে। প্রতিষ্ঠানটির কর্ণধার কেভিন সিনজার দীর্ঘদিন ধরেই গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত।
তাঁর কাছে মনে হয়েছে, আধুনিক গাড়ি যতই জ্বালানি সাশ্রয়ী বা ধোঁয়া নির্গমন পাইপ নিয়ে তৈরি করা হোক না কেন গাড়ি উৎপাদনের এই ব্যবসা পরিবেশের ওপর প্রভাব ফেলছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিজনার বলেন, ধাতব পদার্থের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি গাড়ি নির্মাণের পুরো প্রক্রিয়াটি বদলে দিতে পারে। নির্দিষ্ট মডুলার কাঠামো তৈরি করে এবং তা একত্রে জুড়ে গাড়ি তৈরি করা যেতে পারে। এখন যেভাবে গাড়ি তৈরি করা হয় তাতে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু থ্রিডি প্রিন্টার ব্যবহার করে গাড়ির যন্ত্রাংশ তৈরিতে পরিবেশের ক্ষতি হয় না।

‘ব্লেড’ গাড়ি তৈরি প্রকল্পের প্রধান প্রকৌশলী ব্র্যাড ব্লাজার বলেন, ‘গাড়ির জন্য যে থ্রিডি প্রিন্টেড চ্যাসিস বানানো হয়েছে তার ওজন ১০২ পাউন্ড যা ইস্পাত দিয়ে তৈরি চ্যাসিসের মতোই মজবুত ও নিরাপদ। ইস্পাত বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে এই চ্যাসিস তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এতে পুরো গাড়ির ওজন কমে ৬৩৫ কেজিতে দাঁড়িয়েছে। গাড়িতে ব্যবহৃত হয়েছে ৭০০ হর্সপাওয়ারের ইঞ্জিন যা গ্যাসেও চালানো যায়।
ব্লাজার বলেন, পরিবেশবান্ধব দ্রুতগতির সুপারকার তৈরি করার লক্ষ্য নিয়ে প্রটোটাইপ এই ব্লেড গাড়িটি তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ উৎপাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি। কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
যেভাবে কাজ করে
১. কম্পিউটার-সহায়ক সফটওয়্যার ব্যবহার করে একটি থ্রিডি ছবি তৈরি করা হয়।
২. প্রিন্টারে সিএডি ফাইল পাঠানো হয়।
প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক গলিয়ে একটি সরু মুখ (নজল) দিয়ে বের করা হয়।
৩. প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তুর স্তর তৈরি করে এবং পর্যায়ক্রমে একটি কাঙ্ক্ষিত বস্তুর অনুরূপ গঠন করে।

For power bank contact Us
05/11/2015

For power bank contact Us

03/11/2015

ফেসবুকে বার্তা পাঠাতে সম্মতি লাগবে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কিছু নতুন সুবিধা মাঝেমধ্যে হয়ে দাঁড়ায় বিরক্তির কারণ। এই যেমন বার্তা আদান-প্রদানের কথাই ধরুন। চেনেন না জানেন না এমন কেউ আপনাকে যেকোনো কিছু লিখে বার্তা (মেসেজ) পাঠিয়ে দিচ্ছে। এই সুযোগে কিছু অযাচিত বার্তা (স্প্যাম) এসেও ইনবক্সের আদার ফোল্ডার ভরিয়ে তুলছে। এই বার্তাগুলো এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক বার্তাই অদেখা রয়ে যাচ্ছে।
২৭ অক্টোবর ফেসবুক জানিয়েছে, আপনাকে এই বিরক্তি থেকে মুক্তি দিতে ফেসবুকে যোগ হচ্ছে নতুন একটি ফিচার। এখন থেকে বন্ধুতালিকার যাদের সঙ্গে আপনার বার্তা আদান-প্রদান হয়েছে, তাদের বার্তা সরাসরি পৌঁছে যাবে আপনার মূল ইনবক্সে। বাকি সব বার্তা, যেমন আপনার বন্ধুতালিকার বাইরের কারও বার্তা এখন থেকে ‘আদার’ ফোল্ডারে না গিয়ে ‘বার্তা অনুরোধ’ (মেসেজ রিকোয়েস্ট) হিসেবে ফেসবুক মেসেঞ্জারের ওপরের দিকে দেখানো হবে। সেখানে থাকবে অনুরোধকারী সম্পর্কে তথ্য যেমন নাম, অবস্থান ও মিউচুয়াল ফ্রেন্ডদের নাম। আপনি চাইলে সেখান থেকে বার্তা দেখতে ও পাঠাতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারী উভয় পক্ষের ভোগান্তি ও বিরক্তি লাঘবের উদ্দেশ্যেই এই নতুন পরিবর্তনটি আনা হচ্ছে। বার্তা আদান-প্রদানে এখন থেকে তাই প্রেরক ও প্রাপক উভয় পক্ষের সম্মতির প্রয়োজন হবে।

একজন প্রেসিডেন্টের কথাযিনি ছোটবেলায় রাস্তায় কফি আর কলা ভাজা বিক্রি করতো ছেলেটি। কুকুরকে ভীষণ ভয় পেত সে। পথে কোনো কুকু...
02/11/2015

একজন প্রেসিডেন্টের কথা

যিনি ছোটবেলায় রাস্তায় কফি আর কলা ভাজা বিক্রি করতো ছেলেটি। কুকুরকে ভীষণ ভয় পেত সে। পথে কোনো কুকুর দেখলেই ভয়ে দৌড়াতে শুরু করতো। এই ভয়
তাকে অস্থির করে তুলতো। প্রচণ্ড ভয় পেয়ে একদিন হঠাৎ ছেলেটি প্রতিজ্ঞা করলো আর ভয় পাবে না সে। সিদ্ধান্ত হলো- যখনই কুকুর দেখবে তখনই চোখ
রাঙিয়ে তাকিয়ে থাকবে। সিদ্ধান্ত কাজে দিল। এই সিদ্ধান্তই পাল্টে দিলো তার জীবনের মোড়। কারো রক্তচক্ষুই আর ভয় পেত না ছেলেটি। কোনো সমস্যা এলে ভয় পেয়ে তা থেকে পালিয়ে না গিয়ে তাকে মোকাবিলা করা, সমস্যা উৎস
খুঁজে বের করা পরিণত হয় তার স্বভাবে। এবং এই মন্ত্রই তাকে পৌছেঁ দেয় সাফল্যের চূড়ায়।যার কথা বলছি তিনি আর কেউ নন,তিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার ডাঃ মাহাথির মোহাম্মদ।

মাহাথিরের পূর্বপুরুষ চট্টগ্রামের! চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন
চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়ম নগর। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এ গ্রামের এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছিলেন জাহাজের নাবিক মালয়েশিয়ায় আলোর সেতার গিয়ে এক মালয় রমনীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। তাদের ঘরেই জন্ম নেয় বিখ্যাত মাহাথিরের পিতা মোহাম্মদ ইস্কান্দার। এ সূত্রে মাহাথিরের রক্তে মিশে আছে বাংলাদেশের রক্ত।বাংলাদেশের ফজলি আম আর দই তার প্রিয় খাবার।

১৯৮১ সালের ১৬ জুলাই ৫৫ বছর বয়সে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হন ড. মাহাথির মোহাম্মদ।আর দশজন প্রধানমন্ত্রীর মতো তিনি ছিলেন না। তিনি বলেছিলেন, ‘আমি এদিক- ওদিক ঘুরে বেড়াই। দেহরক্ষী আছে তবে তাদের অনেক
দূরে থাকতে হয়। আমি মনে করি, যেসব নেতা জনগণ থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন
থাকেন, আমি তাদের মতো নই। আমি একজন সাধারণ মানুষ হয়ে থাকতেই পছন্দ করি। পছন্দ করি নিজে বাজার করতে। সবার সাথে মিশে কফি পান আমার
পছন্দ।’ মাহাথিরই পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজের নাম লেখা ব্যাজ পরতেন।

‘আমাকে দশজন যুবক দাও, তাহলে আমি সারা বিশ্বকে তোলপাড় করে দেব’- বলেছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ। কিন্তু মাহাথিরের কাছে ব্যাপারটি ছিল - ‘ দশজন যুবক দেওয়া হলে মালয়ীদের সাথে নিয়ে আমি বিশ্বজয় করে ফেলবো।’ বাস্তাবে হয়েছেও তাই। মালয়েশিয়ার নতুন প্রজন্মকে তিনি স্বদেশপ্রেমে
এমনভাবে উদ্বুদ্ধ করেছেন যে, তারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে উন্নতির শিখরে পৌছেঁ দিয়েছেন।নিরহংকারী এই মানুষটি বলেছিলেন, "জনগণ আমাকে ভুলে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়। জনগণ আমাকে মনে রাখল কি রাখল না তাতে আমার কিছুই যায় আসে না। "

আশা করি চমৎকার এই মানুষটির মতো এদেশেরও একদিন কেউ হাল ধরবেন। পরিবর্তন আসবে এ দেশের। সে দিনের অপেক্ষায় রইলাম আমরা সবাই

01/11/2015

একটি শিক্ষনীয় ঘটনা ::: , এক রাখাল যুবক একদিন একটি গরীব, সুন্দরী, যুবতী মেয়েকে দেখল। এরপরমেয়েটিকে বিয়েরও প্রস্তাব দিয়ে বসল। মেয়েটি রাজী হয়ে গেল। তাঁরা দুজনে মিলে গেল কাজির কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজি মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল: ও তো রাখাল! আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজির মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তাঁরা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল,কাজি ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। , মেয়েটি এবার বলল: ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ কর ৷ আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে ৷ যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তাঁর পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাঁদের সামনে একটি গর্ত পড়ল। তাঁরা ঐ গর্তের মধ্যে পড়ে গেল।" , ※ লক্ষনীয় যে, ঐ সুন্দরী যুবতি মেয়েটি হল 'দুনিয়া'! যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই। আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় ৷ আর আমরা ঐ গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়।… , "আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে, আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুন!!

হাসি দিয়েই কম্পিউটার চালু>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি ...
31/10/2015

হাসি দিয়েই কম্পিউটার চালু
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি কেউ হাসতে পারে না। এই হাসি দিয়েই কিন্তু ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। কম্পিউটারের জন্য নতুন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরা। এ প্রযুক্তিতে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা এবং মুখের বিভিন্ন ভাব চিনতে সক্ষম হবে কম্পিউটার।
বর্তমানে ক্লিক, টাইপ, সার্চ এবং সিরির মতো ভারচুয়াল সহকারী সফটওয়্যারের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে পিসি চালাতে পারেন পিসি ব্যবহারকারী।
যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (সিএসইউ‍) গবেষকেরা বলেন, ‘মানুষ যেভাবে একে অপরের সঙ্গে মুখোমুখি যোগাযোগে হাসি, ভ্রুকূটি, নির্দেশনা ও বিভিন্ন আওয়াজ ব্যবহার করে একে তার সঙ্গে তুলনা করা যায়। আমাদের তৈরি প্রকল্পের নাম কমিউনিকেশন থ্রু জেশ্চার, এক্সপ্রেশন অ্যান্ড শেয়ারড পারসেপশন।
গবেষক ব্রুস ডারপার বলেন, বর্তমানে মানুষ ও কম্পিউটারের মধ্যে যোগাযোগের বিষয়টি সীমিত। প্রথমদিকে এ যোগাযোগ ছিল শুধু একমুখী। মানুষ কেবল কম্পিউটারকে নির্দেশ দিত। কিন্তু বর্তমানে কম্পিউটার আমাদের সঙ্গী হয়ে গেছে যা জটিল অনেক কাজ করতে পারে। কম্পিউটারের সঙ্গে এখন কথোপকথন চালিয়ে যাওয়ার প্রযুক্তি দরকার।

গবেষকেরা বলেন, বর্তমানে ইলিমেন্টারি কম্পোজেবল আইডিয়াস (ইসিআইএস) নামের একটি লাইব্রেরি তৈরির কথা ভাবেন। এটি হবে একটি তথ্যের ভান্ডার বা প্যাকেট যা কম্পিউটার শনাক্ত করতে পারবে। প্রতিটি ইসিআইয়ে মানুষের মুখভঙ্গি শনাক্ত করার তথ্য থাকবে।

ইন্দোনেশিয়ায় বেলুনের মাধ্যমে ইন্টারনেট দেবে গুগলআগামী বছর ইন্দোনেশিয়ায় গুগল তাদের ‘লুন’ প্রকল্প চালু করতে যাচ্ছে। গু...
31/10/2015

ইন্দোনেশিয়ায় বেলুনের মাধ্যমে ইন্টারনেট দেবে গুগল
আগামী বছর ইন্দোনেশিয়ায় গুগল তাদের ‘লুন’ প্রকল্প চালু করতে যাচ্ছে। গুগলের বেলুনের মাধ্যমে দেশটির মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে এ প্রকল্পের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে এ প্রকল্পটি।
বিশাল আকৃতির একটি বেলুনের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার এ প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে গুগল। বিশেষ করে দুর্গম অঞ্চলে কীভাবে ইন্টারনেট সেবা পৌঁছানো যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছেন গুগলের প্রকৌশলীরা। সারা বিশ্বের কয়েক হাজার উচ্চ প্রযুক্তিসুবিধার বেলুন ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
গুগল জানিয়েছে, বেলুনগুলোর আকার বাণিজ্যিক বিমানের চেয়ে দ্বিগুণ। খারাপ আবহাওয়া কিংবা অন্য কোনো সমস্যা থেকেও যাতে মুক্তি পাওয়া যায় সে জন্য এ বেলুনগুলোতে থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। ২০১৩ সালে নিউজিল্যান্ডে প্রথম পরীক্ষামূলকভাবে বেলুনপ্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজটি করা হয়।
দ্বিতীয় দফা পরীক্ষা করতে ইন্দোনেশিয়াকে বেছে নেওয়ার ব্যাপারে লুন প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট মাইক ক্যাসিড বলেন, ‘২৫ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়ায় খুব কমসংখ্যক মানুষই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে। তাই আমরা এ দেশটিকেই বেছে নিয়েছি।’ দেশটিতে হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ রয়েছে। যার মধ্যে অনেকগুলোই জঙ্গল এবং পাহাড় ঘেরা। এসব দ্বীপে ফাইবার অপটিক তার কিংবা মুঠোফোন টাওয়ার ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া দুঃসাধ্য এক ব্যাপার।

আগামী কয়েক বছরের মধ্যেই এ প্রকল্পের মাধ্যমে দ্রুতগতির এলটিই ইন্টারনেট সংযোগ পাবেন ইন্দোনেশিয়ার প্রায় ১০ কোটি মানুষ—এমনটাই আশা গুগলের। চলতি বছর শ্রীলঙ্কাতেও প্রকল্পটি চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে চুক্তি হয়েছে বলে জানা গেছে। এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ায় লুন প্রকল্প চালু আছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
এএফপি

Address

Mohammod
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Home: Computer & Mobile Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Home: Computer & Mobile Services:

Share