Look back Muslim

Look back Muslim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Look back Muslim, New York, NY.

12/02/2025

*উম্মাহাতুল মু'মিনিনদের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন*
যাইনাব বিনতে জাহাস (রা)। রাসূলুল্লাহ (স) তাঁর স্ত্রীদের বলেছিলেন, "তোমাদের মাঝে যার হাত সবচেয়ে বেশি লম্বা সে-ই সবার আগে মারা যাবে।" উনি এর দ্বারা বুঝিয়েছেন যে সবচেয়ে বেশি দানশীল। পরে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে তাঁর স্ত্রীদের মাঝে সবার আগে যাইনাব (রা) মারা যান।

*উনি কেমন বিস্ময়কর দানশীল ছিলেন তার একটি উদাহরণ দিচ্ছি।* হযরত ওমর (রা) এর শাসনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীরা সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ভাতা পেতেন। এর পরিমাণ ছিল বছরে ১২ হাজার দিরহাম! সে সময়ে এটি ছিল বিশাল অংকের অর্থ। এমন অর্থ পাওয়া ছিল রীতিমত সৌভাগ্যের ব্যাপার।

তো, যাইনাবকে ১২ হাজার দিরহাম প্রদান করা হয়। তার সামনে এগুলো ঢেলে দেওয়া হয়। স্বর্ণ মুদ্রার বিশাল এক স্তূপ! এটা দেখে তিনি বলতে লাগলেন-- "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ আমাদের ফিতনা থেকে রক্ষা করুন।" এরপর তিনি সমস্ত অর্থগুলো পাড়া প্রতিবেশী সবার মাঝে বণ্টন করে দিলেন। অমুক বাড়িতে এই পরিমাণ, তমুক বাড়িতে ঐ পরিমাণ...। এভাবে শেষ পর্যন্ত আর একটি মুদ্রাও বাকি থাকলো না। ১২ হাজার মুদ্রার বিশাল এই স্তূপ নিঃশেষ হয়ে গেলো।

ওমর (রা) এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি যাইনাবের বাড়িতে এলেন। দরজায় নক করে বললেন, আমি শুনেছি যে আপনি সমস্ত অর্থগুলো দান করে দিয়েছেন। এই যে আমি আপনার জন্য আরও এক হাজার মুদ্রা নিয়ে এসেছি।

বলুন তো, যাইনাব এই নতুন এক হাজার মুদ্রা দিয়ে কী করলেন? তিনি এই এক হাজারও দান করে দিলেন। এরপর তিনি আল্লাহর কাছে দুয়া করেন- "ও আল্লাহ! পরের বছর আমি যেন এই মুদ্রাগুলো আর না দেখি।

" কারণ, *টাকা-পয়সা একটি বড় ফিতনা।* কল্পনা করুন, কেউ আপনাকে এখন এক কোটি টাকা দিলো। আপনি এই টাকা দিয়ে কী করবেন? আল্লাহর প্রশংসা করুন যে, আল্লাহ আপনাকে এমন বড় পরিমাণের টাকা দিয়ে পরীক্ষা করছেন না।

তো, পরের বছর অর্থ প্রদানের সময় হওয়ার পূর্বেই যাইনাব (রা) মৃত্যুবরণ করেন। ওমর (রা) তাঁর জানাজার নামাজ পড়ান। যাইনাব তাঁর নামাজ রোজার জন্য বিখ্যাত ছিলেন। আয়েশা (রা) নিজেই বলেছেন-"আমি যাইনাবের চেয়ে বেশি মুত্তাকী আর কাউকে দেখিনি।"

-ড. ইয়াসির কাদির আলোচনা থেকে
____`কঠিন জামানায়`

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Look back Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Look back Muslim:

Shortcuts

Share