19/04/2022
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরমপুর জামে মসজিদ, মসজিদের গতানুগতিক ইমেজ থেকে একটু বের হয়ে এসে এই ডিজাইনের মূল উদ্দেশ্যই ছিল একটি ব্রিদিং স্পেস ক্রিয়েট করা, বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে মানুষ কে মসজিদ মুখীকরা, যাতে দেখতে দেখতে প্রতি ওয়াক্তের মুসল্লিদের সাথে মেশা, কুশল বিনিময় করা সেই সাথে মুসল্লি হওয়ার অনুপ্রেরনা মনে চলে আসে।
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের মাটি প্রকৃতি তে যে ভাবে তারা দেখে ও খেলে অভ্যস্ত সে রকম একটি পরিবেশ ফ্যাব্রিকেট করার চেষ্টা করা হয়েছে মাত্র।
জমির পরিমান ১২ শতাংশ, জুমুআ এর জামাতে এক সাথে ১০০০ জন সালাত আদায় করতে পারবে ইন শা আল্লাহ্।
ঐ অঞ্চলের স্থানীয় হয়ে বিভিন্ন সাইডের ন্যারেটর ও স্ট্রাকচারাল ডিজাইনার হয়ে পাশে ছিলেন Engr Mizanur Rahman Mizan